Home Blog Page 3111

এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত।

আজ বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঋতু-বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে পণ্য উৎপাদন করা যায়, তা দেখতে হবে। ক্রেতার চাহিদা কী, সেটাও দেখতে হবে; সেভাবেই পণ্য উৎপাদন করতে হবে। সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, পণ্যের উৎপাদন ও পণ্য সরবরাহ করতে হবে।’

এ সময় তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে ব্যবসা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পাস করে চাকরির পিছে না ছুটে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য ঋণের সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি, সিঙ্গেল ডিজিট করা হয়েছে। যাতে করে আমাদের উদ্যোক্তারা ঋণ নিয়ে সুন্দর করে ব্যবসা শুরু করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছি।’

ডিবি পরিচয়ে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেপ্তার ছয়

0

রাজধানী ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গতকাল মঙ্গলবার রাতে তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকায় তাদের আটক করা হয়।

র‌্যাব-১ বলছে, তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হাতকড়া ও পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সালাউদ্দিন বলেন, ডিবি পরিচয়ে ডাকাতির সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক করার সময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন ভুয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাকার উত্তরায় র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা।

রাজধানীতে বাসের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

0

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেলচালক আব্দুল মজিদ (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী সুমি আক্তার। চিকিৎসকরা বলছেন, সুমির শারীরিক অবস্থাও সংকটাপন্ন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জানা গেছে, নিহত মজিদের বাবার নাম দেলোয়ার হোসেন মণ্ডল। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। তিনি ঢাকার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর ‘গাজীপুর পরিবহন’ নামের বাসটিসহ এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই সজিব হোসেন রাজু জানান, মজিদ রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। সকালে যাত্রী সুমিকে নিয়ে বিমানবন্দর রোড দিয়ে যাচ্ছিলেন। তখন লা মেরিডিয়ান হোটেলের পাশের রাস্তায় গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মজিদ ও সুমি গুরুতর আহত হন।

নিউজিল্যান্ডে মসজিদে হামলার হুমকি; নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার এক

0

গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে দেশটির মসজিদকে কেন্দ্র করে আবারও হুমকি দেওয়া হয়েছে। এ কারণে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, আল নূর ও লিনউড মসজিদকে কেন্দ্র করে নিরাপত্তা আরো জোরদার করেছে পুলিশ।

চলতি সপ্তাহে সেই ব্যক্তি ওই হুমকি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গত বছর ৫১ জন মুসলিমকে হত্যা করা হয়। স্ব-ঘোষিত এক শ্বেতাঙ্গ চরমপন্থী ওই হামলা চালায়। ওই গণহত্যার একবর্ষ পূর্তির প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। এই ঘটনাকে সামনে রেখে ওই হুমকির নিন্দা জানিয়েছে পুলিশ।

এদিকে ওই হামলার শিকার হওয়া দুটি মসজিদে টহল বাড়িয়েছে পুলিশ।

একটি এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তি ‘ভীতিকর’ বার্তাটি দিয়েছে। সেখানে দেখা গেছে, আল নূর মসজিদের বাইরে একটি গাড়িতে বসে ওই লোকটি হুমকি দিচ্ছে। বার্তাটি বন্দুকের ইমোজি সহ দেখানো হয়েছে।

এ বিষয়ে ক্যানটারবেরির পুলিশ কমান্ডার সুপার জেন প্রাইস এক বিবৃতিতে জানিয়েছেন,নিউজিল্যান্ডে এই ধরণের ঘৃণ্য কাজের আর কোনও স্থান নেই। এটি কোনোভাবেই আর সহ্য করা হবে না।

তিনি বলেন, ওই ব্যক্তির (নাম প্রকাশ করা হয়নি) ক্রাইস্টচার্চের ঠিকানায় সার্চ ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে। একটি গাড়িসহ বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাইস বলেছেন, পুলিশ এখনও মসজিদের হুমকির বিষয়ে প্রমাণ সংগ্রহ করছে।

তিনি বলেন, পুলিশ আল নূর ও লিনউড মসজিদের আশপাশে টহলও বাড়িয়েছে। ১৫ ই মার্চ, ওই হামলার বার্ষিকীকে ঘিরে পুলিশের ‘দৃশ্যমান উপস্থিতি’ বজায় থাকবে।

প্রাইস বলেন, (মুসলিম) সম্প্রদায়ের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সূত্র : ডেইলি মেইল

করোনায় বিশ্বজুড়ে ফিরে আসছে হিন্দুদের ‘নমস্তে’

0

নমস্কার বা নমস্তুতে বা সংক্ষেপে নমস্তে হচ্ছে বৈদিকযুগ হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের কর্তৃক ব্যবহৃত অভিবাদনরীতি। সাধারণত দুই হাত জোড় করে ‘নমস্কার’ শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণামও বলা হয়। ‘নমস্কার’ শব্দটি এসেছে মূল সংস্কৃত শব্দ ‘নমঃ’থেকে যার আভিধানিক অর্থ সম্মানজ্ঞাপনপূর্বক অবনত হওয়া। এটি একান্তই হিন্দু সম্প্রদায়ের অভিবাদনরীতি। তবে করোনাভাইরাস হিন্দুদের এই অভিবাদনকে বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

করোনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় বিশ্বজুড়ে করমর্দন এবং আলিঙ্গন বর্জন করা শুরু হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার এর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছেন। করোনা আতঙ্কে মুসলমানদের ঐতিহ্যবাহী অভিবাদন রীতি করমর্দন করবেন না বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এখন থেকে বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করার সময় আলিঙ্গন বন্ধ হবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি হিন্দু রীতি ‘নমস্তে’ দিয়েই এখন বিশ্ব নেতাদের অভিবাদন জানাবেন। এটি জীবাণু থেকে মুক্ত থাকার একটি নিখুঁত শুভেচ্ছা বিনিময় পদ্ধতি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত নমস্তেকে আভিবাদনের সঠিক পদ্ধতি বলে মেনে নিয়েছেন। এমনকি ট্রাম্প করমর্দনকে একটি বর্বর অনুশীলন বলে অভিহিত করেছেন। নিউইয়র্ক টাইমসের কলাম লেখক মাউরিন দউড স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনি যখন ট্রাম্পের সাক্ষাত্কার নিতে গিয়েছিলেন তখন তিনি ট্রাম্পের টেবিলে বড় একটি জীবাণুনাশক বোতল দেখেছিলেন। করমর্দনের পর তিনি এটা দিয়ে হাত পরিষ্কার করে নিয়েছিলেন।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) – এর কর্মীদের জন্য নমস্তেকে বিশ্বব্যাপী অভিবাদনের রীতি হিসেবে ছড়িয়ে দেওয়ার একটি দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে। নয়াদিল্লির সাংস্কৃতিক কূটনীতির ক্ষেত্রে এটা নতুন দিগন্তের সৃষ্টি করবে।

গান্ধী এবং যোগ ব্যায়ামের পরে নমস্তে অবশ্যই ভারতের পরবর্তী প্রধান সাংস্কৃতিক রফতানি হতে পারে। মহামারী এবং নভেল করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে নমস্তের চেয়ে ভাল আভিবাদন রীতি আর নেই।

জেলে করোনার ভয়, ৫৪ হাজার বন্দি মুক্তি পেল ইরানে

0

কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার। ইরানের পার্লামেন্টের ২৫ জন সাংসদ আক্রান্ত এবং সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসুস্থ হওয়ার জেরে বড় ধরনের চাপে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ইরানে এরই মধ্যে অন্তত ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারবিরোধীরা বলছেন, মৃতের সংখ্যা এক হাজার দু’শ ছাড়িয়ে গেছে।

ইরানের বিচারবিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইল বলেন, পরীক্ষা করার পর করোনা শনাক্ত না হলে সাময়িকভাবে মুক্তি দেওয়া হচ্ছে। তবে যাদের কারাদণ্ড পাঁচ বছরের বেশি, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না।

বিশেষ করে রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তি দেওয়ার আগে প্রথম শর্ত হলো- সুস্থ থাকতে হবে। কোনো ধরনের রোগের লক্ষণ থাকলে আপাতত জেল থেকে বের হওয়ার অনুমতি মিলবে না।

বঙ্গবন্ধু রেল সেতুর ব্যয় বাড়ল ৭২%

0

রেলপথে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করতে বঙ্গবন্ধু সেতুর পাশে সমান্তরাল আরেকটি রেল সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল এখন থেকে চার বছর আগে ২০১৬ সালে। তখন প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। চার বছর পর এসে সরকার এখন প্রকল্পটি সংশোধন করে এর ব্যয় বাড়িয়েছে ৭২ শতাংশ। সে হিসাবে ৯ হাজার ৭৩৪ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮০ কোটি টাকায়। যে প্রকল্পটি বাস্তবায়ন শেষ করার কথা ছিল ২০২৩ সালে; সেটির মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চলমান ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ’ প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার পেছনে যুক্তি তুলে ধরে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, নির্মাণকাজের দরপত্র বা প্যাকেজ ১ ও প্যাকেজ ২-এর মূল্যবৃদ্ধি হয়েছে। ভূমি অধিগ্রহণের ব্যয় বেড়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা নতুন করে প্রকল্প পর্যালোচনা করে দেখেছে প্রকল্পের ব্যয় বাড়বে। এ কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হচ্ছে। এই প্রকল্পে বাড়তি চার হাজার ৪২৮ কোটি টাকা ঋণ দিতে জাইকা সম্মত হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে ৯ জানুয়ারি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ’ প্রকল্পটি শর্তসাপেক্ষে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ প্রসঙ্গে তখন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, কাজের পরিধি বেড়ে যাওয়ায় প্রকল্পের খরচও বাড়ছে।

গতকাল একনেক সভা শেষে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব নূরুল আমিন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গীস এবং কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য মো. জাকির হোসেন আকন্দ।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের সংশোধনীসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। নতুন ছয় প্রকল্পের খরচ হবে তিন হাজার ৩৮০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া সংশোধিত দুটি প্রকল্পে ব্যয় বেড়েছে সাত হাজার ৮৭ কোটি ৮৪ লাখ টাকা। মোট অর্থায়নের মধ্যে শুধু একটি প্রকল্পে বৈদেশিক সহায়তা রয়েছে।

এম এ মান্নান বলেন, বর্তমান বঙ্গবন্ধু সেতু থেকে ৩০০ মিটার উজানে এই সেতু নির্মাণ করা হবে। ডুয়াল লাইন রেল সেতু হবে এটি। সেতুটি সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে প্রাণচাঞ্চল্য বাড়াবে। পরিকল্পনা কমিশনের দেওয়া তথ্য মতে, চার বছরে এই প্রকল্পের অগ্রগতি মাত্র ৯ শতাংশ।

এদিকে গতকালের একনেকে পাস হওয়া অন্য সংশোধিত প্রকল্প ‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২’। প্রকল্পের খরচ ৪০ কোটি ৯৬ লাখ টাকা বেড়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৭২ কোটি ৭০ লাখ টাকায়।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ৭৩২ কোটি টাকা ব্যয়ে জরুরি পানি সরবরাহ প্রকল্প, ৭৮৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প, ২৬৭ কোটি টাকা খরচে শেখপাড়া (ঝিনাইদহ)-শৈলকুপা লাঙ্গলবাঁধ-ওয়াপদা মোড় জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্প, ৪৩৩ কোটি টাকা ব্যয়ে পাবনা জেলার বেড়া উপজেলার মুন্সীগঞ্জ থেকে খানপুরা এবং কাজিরহাট থেকে রাজধরদিয়া পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প, ৫৯৫ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্প এবং ৫৬৬ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্প।

ইরানের ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত!

0

ইরানের ২৩ জন এমপির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দিয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরিও এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে।

চীনের পরে ইরানেই করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। এর আগে দেশটির একজন রাষ্ট্রদূত সহ আরো অন্তত ১০ জন শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিলো।

দেশটির দেড় হাজার মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রাণঘাতি এই ভাইরাসে।

এমনকি দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান কর্মকর্তাও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

গত সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির পরামর্শদাতাদের একজনের মৃত্যু হয়েছে। মুহাম্মদ মির মুহাম্মদির নামে ইরানের ওই শীর্ষ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ফার্সি বিভাগ বলছে, এই সাংসদরা তাদের নির্বাচিত এলাকায় জনগণের সংস্পর্শে আসায় করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চীনের বাইরে এখন পর্যন্ত ইরানেই সর্বোচ্চসংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।

মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা পদক, একুশে পদক দেওয়া হয় না’

0

স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদ গংদের এ দেশে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় পুনর্বাসিত করা হয়েছে। অথচ মুক্তিযোদ্ধারা আজও অবহেলিত। তাদের স্বাধীনতা পদক, একুশে পদক দেওয়া হয় না।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অভিষেক ও আলোচনা সভায় ব্যক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, মুজিববর্ষে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হতে পারে। বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আর্দশ যেন ধারণ করতে পারি সেই চেষ্টা সফল করতে হবে। তাহলেই মুক্তিযোদ্ধাদের জীবন স্বার্থক হবে।

অনুষ্ঠান উদ্বোধন করে মুক্তিযুদ্ধের এস ফোর্স ব্রিগেড অধিনায়ক ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে. এম. সফিউল্ল্যাহ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা যেভাবে নির্যাতন শুরু করেছিল যদি বাঙালিরা রুখে না দাড়াতো তাহলে স্বাধীনতা অর্জন করা কঠিন হয়ে যেত। বাঙালিরা কখনো পিছ পা হয়নি। বাঙালিরা শুধু অস্ত্রের দিয়ে যুদ্ধ করেনি। হাতাহাতির মাধ্যমেও যুদ্ধ করেছে। বাঙালিরা সাহসী জাতি। আপনারা সেই দেশের নাগরিক। তাই সামনে যত ঘটনাই আসুক কখনো পিছ পা হবেন না। আমাদের বিজয় হবেই৷’

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মীর মোহাম্মদ আসালত বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু নির্দেশে যুদ্ধ করেছি। কিছু পাওয়ার জন্য যুদ্ধ করিনি। আজকে যে দায়িত্ব পেয়েছি সেটা শ্রদ্ধার সাথে পালন করব। এই সংগঠনে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। যদি এধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

আলোচনা সভায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. নুরুল আলম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান তারা প্রমুখ বক্তব্য দেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, প্রস্তুত আছি : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের আশপাশের দেশে যেহেতু করোনাভাইরাস এসে গেছে তাই বাংলাদেশেও যে আসবে না এটা নিশ্চিত বলা যায় না। আমরা প্রায় সবসময় প্রস্তুত আছি, প্রস্তুতি আরো বৃদ্ধি করছি। করোনাভাইরাস চলে এলেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিয়েছি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস ও ডেঙ্গু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন, নেহাত জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোন। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, অনেক সন্দেহজনক রোগীকে চিকিৎসা ও স্ক্রিনিং করা হয়েছে। দেশের সবগুলো বন্দরে ২৪ ঘণ্টা স্ক্রিনিং চলছে। সেই হিসেবে এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে ৪ লাখ ১৮ হাজার লোককে। আমরা প্রায় ১০০ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেছি। আশপাশের দেশে করোনাভাইরাস এসে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।