Home Blog Page 3112

মোদি নয়, বিএনপির মূল লক্ষ্য মুজিববর্ষের বিরোধিতা করা : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ও তার দোসররা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঢাকা আসার বিরোধিতা করতে গিয়ে মুজিববর্ষের বিরুদ্ধে বিষোদগার করছেন। আসলে মোদি নয়, বিএনপির মূল লক্ষ্য মুজিববর্ষের বিরোধিতা করা।

আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এ উদ্যোগ পছন্দ হচ্ছে না বলেই বিএনপি ও তাদের দোসররা বিরুদ্ধচারণ করছেন।

তিনি বলেন, মুজিববর্ষ উদযাপন সামনে রেখে আমাদের দেশে আবার সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে। মির্জা ফখরুল ও তাদের দোসররা প্রপাগান্ডা করছেন, অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদি বিশেষ কোনো ব্যক্তি নন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাত্তরের আমাদের প্রধান মিত্র ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে মুজিববর্ষে যোগ দিচ্ছেন। এ সময় দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র প্রমুখ।

করোনা: পশ্চিমবঙ্গের নদিয়ায় দুই স্কুল বন্ধ, ৪০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা

0

করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার দুইটি স্কুল। স্থানীয় শ্রিরাম মিলিনিয়াম স্কুলের এক শিক্ষার্থীর বাবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জের ধরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি। এরইমধ্যে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং আগামী ২৮ দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কেউ ভাইরাসে আক্রান্ত আছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে স্কুল কতৃপক্ষ। সেই সাথে চলতি মাসের ৪ তারিখ থেকে ৯ তারিখ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নদীয়ার শিব নদর স্কুল।

স্কুল বন্ধের মধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় বিদ্যালয়ের আঙ্গিনা, বাস পরিষ্কার করবে বলে জানিয়েছে স্কুল কতৃপক্ষ। করোনাভাইরাস মোকাবেলায় স্কুলটি এরই মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। গৌতম বুদ্ধ নগরের স্থানীয় প্রধান মেডিকেল অফিসার অনুরাগ ভারগভ বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত ঐ শিক্ষার্থীর বাবা গেলো সপ্তাহে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেছিলেন যেখানে তার সন্তানসহ স্কুলের বাকি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলো।

এছাড়া আগ্রা, রাজস্থানে বেশি কিছু করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। লখনৌতে একজনকে শনাক্ত করা হয়েছে। পৃথিবীর ৭০ টিরও বেশি দেশে ৯০ হাজাররের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত।

শাহজালালে সোনার বারসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

0

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বারসহ এক পরিচছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেট এলাকা থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মুসা মিয়া (৩৫)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট এলাকা দিয়ে সোনার বারগুলো নিয়ে সুইপার মুসা মিয়া গোপনে বের হচ্ছিল। এ সময় তার চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হলে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে তল্লাশি করে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বার পাওয়া যায়। সোনার বারগুলো তার পায়ের সাথে কালো রংয়ের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূসা মিয়া কাস্টমস কর্মকর্তাদেরকে জানান, এর আগেও সে এ ধরনের কাজের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুভ বঙ্গবন্ধু চরিত্রে, তিশা ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বিভিন্ন চরিত্রে পর্দায় কারা হাজির হতে যাচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। শুধু তাই নয়, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে ১ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিনেমাটির পঞ্চাশ জন অভিনেতা অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করবেন ভারতের নামী পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফনবি শুভ আর তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

এই সিনেমায় শেখ হাসিনার ছোট বেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু।

এই ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বঙ্গবন্ধু হচ্ছেন আরেফিন শুভ, মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষ। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা। বাংলা ভাষায় নির্মিত হলেও ইংরেজিতে টাইটেল হবে বায়োপিকটির।

ভারত অংশ নিলে মুজিববর্ষ পূর্ণতা পাবে : তথ্যমন্ত্রী

0

ভারত অংশ নিলে মুজিববর্ষ পূর্ণতা পাবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনো দেশের যদি এককভাবে অবদান থাকে তা ভারত। বাংলাদেশের এককোটি মানুষ সেখানে (ভারত) আশ্রয় নিয়েছিল, তারা সর্বাত্মকভাবে আমাদের সহায়তা করেছে। তাই মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে রাজি হয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে তার সভাকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় পেলেও বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে ১৯৭২ সালে ১০ জানুয়ারি দেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছে। সে কারণেই মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেশী অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, বিএনপির মূল রাজনীতিই হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতাই তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। সেই রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মির্জা ফখরুলরা মোদির আসা নিয়ে প্রশ্ন তুলছেন বলেও জানান তিনি।

নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তামিম

0

জিম্বাবুয়ের সাথে এক ঝোড়ো ইনিংস খেলে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে সাজালেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। নিজের ১৫৪ রানের সেই রেকর্ডটি ভাঙতে জিম্বাবুয়াকেই খুঁজে নিয়েছেন এই ওপেনার। কার্ল মুম্বাকে ৪৬ তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে তার ১৫৪ রানের সর্বোচ্চ রেকর্ড টপকায় তামিম। ম্যাচে ১৩৬ বল খেলে থামেন ১৫৮ রানে। কার্ল মুম্বার বলে তালুবন্দি হন টিনোটেন্ডা মুতোমবোজির।

এর আগে ম্যাচের ৩৭তম ওভারে উইলিয়ামসের পঞ্চম বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেছেন তিনি। এই সেঞ্চুরি করতে ১০৬ বল মোকাবিলা করতে হয় এই ওপেনারের। ১৩২ বল খেলে করেন ১৫০ রান। পরের বলেই ছক্কা মেরে পৌঁছায় নতুন রেকর্ড কর্ণারে।

ম্যাচে অর্ধশত পূর্ণ করে মুশফিকুর রহিম। ৫০ বলে ৬টি চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে। তামিমের ঝড়ে বড় সংগ্রহের দিকে টাইগাররা। ৪৭ তম ওভারেই ৫ উইকেট হারিয়ে টপকেছেন ৩০০ রান।

বঙ্গবন্ধু রেলসেতুর ব্যয় বাড়ল ৭০৪৬ কোটি টাকা

0

‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ’ প্রকল্পের খরচ বাড়িয়ে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। চলমান এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। নতুন করে প্রকল্প ব্যয় ৭ হাজার ৪৬ কোটি টাকা বাড়ল।

আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাইকা নতুন করে প্রকল্প পর্যালোচনা করে দেখেছে ব্যয় বাড়বে। রেলসেতু নির্মাণে যে ৭ হাজার ৪৬ কোটি টাকা বাড়তি ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে তার মধ‌্যে ৪ হাজার ৪২৮ কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়েছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা।

২০১৬ সালে প্রকল্পটি যখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। তখন জাইকার ঋণ ছিল ৭ হাজার ৭২৪ কোটি ৩২ লাখ টাকা।

প্রকল্পটি ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ‌্যে বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর অগ্রগতি মাত্র ৯ শতাংশ। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।

এদিকে সেতুটি হলে বাংলাদেশের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের কাছে আশীর্বাদে পরিণত হবে বলে মনে করছে সরকার।

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে শীর্ষ আদালতে জাতিসংঘ

0

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে। আর তাতে হস্তক্ষেপ করুক ভারতের শীর্ষ আদালত। এই মর্মে আবেদন জানিয়ে ভারতের সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তর জেনেভা থেকে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আদালতের কাছে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টকে জাতিসংঘ বলেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে যা চলছে তা নিয়ে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কমিশনের হাইকমিশনার।

এই পিটিশন দাখিল হওয়ার পরই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিশ কুমার নামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি সংসদে প্রথমে বিল আকারে পেশ হওয়ার পর আইন আকারে পাস হয়েছে। রবিশ কুমার বলেছেন, আমরা বিশ্বাস করি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে বাইরের কেউ কিছু বলবে না।

জাতিসংঘের মানবাধিকার কমিশন যে উদ্যোগ নিয়েছে তা একেবারেই নজিরবিহীন ঘটনা। অতীতে এরকম কখনো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, ভারতের প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তাদের আশ্রয় দেওয়া ভারতের সনাতন অধিকার। এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনোভাবেই নাক গলাতে পারে না। তাছাড়া যে আইন সংসদে পেশ হয়েছে তার সাংবিধানিক বৈধতাও খতিয়ে দেখেছে দেশের সর্বোচ্চ আদালত। সুতরাং জাতিসংঘ কমিশনের উচিত তাকে সম্মান জানানো।

সূত্র: দ্য ওয়াল।

“করোনাভাইরাস শনাক্তকরণে আমাদের এআই সিস্টেম ৯৬ ভাগ সফল”

0

প্রযুক্তি ব্যবহার করে করোনাভাইরাস শনাক্তকরণে এআই সিস্টেম শতকরা ৯৬ ভাগ সফল বলে দাবি করেছে বহুজাতিক ই-কমার্স কম্পানি আলিবাবা। মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যেই প্রযুক্তির ব্যবহার করে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। এরই মধ্যে চীনে করোনাভাইরাস মোকেবেলায় লাখো ডলার বিনিয়োগ করেছে কম্পানিটি।

রোগীর বুকের সিটি স্ক্যান করার মাধ্যমেই মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই ভাইরাস শনাক্ত করা যাবে। সবমিলিয়ে পুরো পরীক্ষাটি শেষ হতে সময় লাগবে ১৫ মিনিটি। এরই মধ্যে চীনের হাসপাতালগুলোতে এই রোগ শনাক্তকরণ পদ্ধতি প্রয়োগ করেছে আলিবাবা।
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চলতি বছরের জানুয়ারীতে ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কম্পানিটি। এর আগে চীনের হুবেই প্রদেশে ১৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ মোতায়েন করেছে আলিবাবা।
আলিবাবার সাথে আরো বেশকিছু চীনা প্রযুক্তি কম্পানি করোনাভাইরাস শনাক্তকরণে এই পদ্ধতি প্রয়োগ করেছে।

দ.কোরিয়ায় রহস্যময় ধর্মীয় গোষ্ঠীর নারীকে নিয়ে তোলপাড়

0

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। চীনের বাইরে যে কয়টি দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়েছে তাদের অন্যতম দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়া সরকার বর্ণিত রহস্যময় একটি ধর্মীয় গোষ্ঠী করোনাভাইরাস আক্রান্তের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধর্মীয় গোষ্ঠীর এক নারীকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ, এই নারীর কারণে শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

দেশটির সরকার এই গোষ্ঠীকে ‘বিশেষ ধর্মীয় গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে থাকে। সরকারী পরিসংখ্যান অনুসারে এমনটাই বলা হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৩ জনই শিনচাঁজি সম্প্রদায়ের সাথে জড়িত। এই সম্প্রদায়টি ‘চার্চ অফ জেসাস, সাক্ষ্যের মন্দিরের মন্দির’ নামেও পরিচিত।

এটি খ্রিস্টধর্মের একটি শাখা গোষ্ঠী। ১৯৮৪ সালে এমন এক ব্যক্তি গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি নিজেকে যিশুখ্রিস্ট প্রেরিত একজন ভাববাদী বলে দাবি করেছিলেন। কথিত আছে যে, বিশ্বজুড়ে গোষ্ঠীটির ১২০,০০০ এরও বেশি অনুসারী রয়েছে।

এই গোষ্ঠীর অনুগামীরা বিশ্বাস করে যে, ধর্মটি খ্রিস্টধর্মের একমাত্র সত্য সংস্করণ। শাস্ত্র অনুসারে শেষ বিচারের দিনে তারাই কেবল একমাত্র পরিত্রাণ লাভ করবে।

ওই সম্প্রদায়ের অনুসারীদের আত্মীয়রা মিডিয়ার খবরে দাবি করেছে যে, পরিবারের সদস্যদের সাথে অনুসারীদেরকে যোগাযোগ করা থেকে বিরত রাখা হয়েছে।

এক নারীর মাধ্যমে শিনচাঁজি সম্প্রদায়ের মধ্যে করোনাভাইরাস (সিওভিআইডি -১৯ নামে পরিচিত) ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে ‘পেসেন্ট জিরো’ বলা হচ্ছে। কারণ, দক্ষিণ কোরিয়ায় তিনিই প্রথম এই ভাইরাসে আক্রান্ত হন এবং তার মাধ্যমেই শতাধিক ভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত হন বলে মনে করা হচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে দেশটির কর্মকর্তারা বলেছেন, তিনি ১১৬ জনের সংস্পর্শে এসেছিলেন। ওই ব্যক্তিদের পৃথকীকরণের (কোয়ারেন্টাইন)-এর জন্য বলা হয়েছে।

বিশ্বের করোনভাইরাস সংক্রমণের দিকে দিয়ে দক্ষিণ কোরিয়ায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯০ সহস্রাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সূত্র : দ্য টাইম