Home Blog Page 3117

একই সঙ্গে বিয়ে ও নিজেদের অনাগত সন্তানের খবর দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

0

বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এরইমধ্যে নিজেদের আগামী সন্তানের কথা জানিয়েছেন জনসন সিমন্ডস দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজেদের বিয়ের কথা জানিয়েছেন ক্যারি সিমন্ডস। আগামী গ্রীষ্মের শুরুতেই আসতে যাচ্ছে তাদের সন্তান। গেলো ২০০ বছরের মধ্যে বিট্রেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম গাট বাধতে যাচ্ছেন বরিস জনসন। সেই সাথে বাড়তি চমক হিসেবে নিজেদের আগামী সস্তানের কথাও ঘোষণা দিয়েছেন জনমন সিমোন্ডস দম্পতি।

আগামী গ্রীষ্মের শুরুতেই আসতে যাচ্ছে জনসন সিমন্ডস দম্পতির প্রথম সন্তান। এরই মধ্যে গেলো বছরের শেষের দিকে নিজেদের বাগদান সম্পন্ন করেছেন এই দম্পতি।

নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন সরকারি সব আমলা সহ সুধিজনেরা। ২০১২ সাল থেকেই জনসনের সঙ্গে সম্পর্কের সূচনা হয়েছে সিমন্ডসের। সিমন্ডসই একমাত্র যিনি বিয়ের আগে থেকেই বিট্রেন প্রধানমন্ত্রীর সাথে ডাউনিং স্ট্রিটে থাকার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সিমন্ডস।

ফেব্রুয়ারিতে সাবেক স্ত্রী মেরিনা হুইলারের সাথে বিচ্ছেদ হয়েছে বরিস জনসনের। জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে চার সন্তান। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সিমন্ডস। এর আগে ২০১১ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের বাবা হয়েছেন ডেভিড ক্যামিরন।

‘গো ব্যাক অমিত শাহ’, কালীঘাটে অমিত শাহকে কালো পতাকা

0

রবিবার কলকাতায় পৌঁছানোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও উঠেছে। অন্যথা হল না কালীঘাটেও। মন্দিরে যাওয়ার পথেও কালো পতাকা দেখানো হল তাঁকে। উঠল স্লোগানও।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার শহিদ মিনারের সভা সেরে কালীঘাটে পুজা দিতে যাওয়ার কথা ছিল অমিত শাহর। তাই অশান্তির আশঙ্কা করে আগেভাগেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। বন্ধ রাখা হয়েছিল সমস্ত দোকান। নির্দিষ্ট দূরত্বের মধ্যে দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু তা সত্ত্বেও কালীঘাটেও বিক্ষোভের মুখে পড়তে হল অমিত শাহকে। তিনি কালীঘাটে পৌঁছতেই ‘গো ব্যাক’ স্লোগান ওঠে মন্দির সংলগ্ন এলাকায়। মন্দিরের রাস্তাতেও লেখা দেখা যায় ‘গো ব্যাক’। পাশাপাশি, কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

তবে অশান্তি-বিক্ষোভ এড়িয়ে মন্দিরে প্রবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ম মেনে পুজা দেন। আরতিও করেন তিনি। পুজা সেরে ইতিমধ্যেই মন্দির থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন শাহ।

প্রসঙ্গত, রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ কলকাতায় পৌঁছান অমিত শাহ। তিনি শহরে পা রাখামাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস। রবিবার সকালে দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই দুই দলের নেতা-কর্মীরা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল কালো পতাকা, কালো বেলুন।

এছাড়াও ‘গো ব্যাক অমিত শাহ’ পোস্টারও হাতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। সেই সঙ্গে চলে স্লোগান। বিমানবন্দরের পাশাপাশি সন্তোষপুর, পার্ক সার্কাসেও ‘গো ব্যাক অমিত শাহ’ পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামেরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

কলকাতাতেও ‘গোলি মারো’ স্লোগান বিজেপি কর্মীদের!

0

দিল্লিতে হিংসার সঙ্গে এক হয়ে যাওয়া স্লোগান ‘গোলি মারো’ স্লোগান শোনা গেল এ বার কলকাতাতেও। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শহিদ মিনারের সভায়, তখন একদল বিজেপি কর্মী সমর্থককে বলতে শোনা গেল ‘দেশ কে গদ্দারোঁ কো / গোলি মারো সালোঁ কো’। তবে পুলিশ ওই মিছিলের মাঝখানে ঢুকে নিরস্ত করে বিজেপির কর্মীদের।

এ দিন দুপুর ২.২০ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ৬ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসেন সাত থেকে আট জন বিজেপি কর্মী সমর্থক। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা। সেই সময় গ্র্যান্ড হোটেলের পাশের গলিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মানুষ। তাঁদের হাতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী পোস্টার। অমিত-বিরোধী পোস্টারও ছিল বিক্ষোভকারীদের হাতে। সেই সময় বিক্ষোভকারীদের লক্ষ করে আচমকাই দিল্লির কায়দায় ‘গোলি মারো’ স্লোগান দিতে থাকেন ওই বিজেপি কর্মী-সমর্থকরা।

ওই বিজেপি কর্মীরা স্লোগান দিতে দিতে ব্যারিকেডের দিকে এগিয়ে আসতে থাকেন। পাল্টা ব্যারিকেডের বাইরে বার হওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীদের কয়েকজন। মুহূর্তে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা দু’পক্ষের মাঝে চলে আসেন। তাঁরা দ্রুত দুপক্ষকে আলাদা করে দেন। আটক করা হয় তিন জনকে। ঘটনাস্থলে উপস্থিত হন যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা, অতিরিক্ত কমিশনার ডিপি সিংহ-সহ কয়েক জন পুলিশ কর্তা।

উপস্থিত পুলিশকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত ওই জমায়েত সরে যায়। তবে পুরসভা ভবন পর্যন্ত গলিতে তখনও বিক্ষোভ চলছিল। এ দিন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থাকায় কোনও রকম অপ্রীতিকতর পরিস্থিতি তৈরি হয়নি।

দিল্লি বিধানসভা ভোটের প্রচারে শাহিন বাগের প্রতিবাদীদের উদ্দেশে প্রথম বার এই স্লোগান তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভোটের মুখে ওই স্লোগান নিয়ে বিস্তর বিতর্ক হয়। আপ-এর বিপুল জয়ের পর, অমিত শাহ স্বীকার করে নেন, উস্কানি এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলা ঠিক হয়নি। কিন্তু ক’দিনের মধ্যেই পরিস্থিতি ফের বদলে যায়। দিল্লি সংঘর্ষের চলতি আবহে বিজেপির কপিল মিশ্র, প্রবেশ বর্মার মতো বিজেপি নেতারা অবাধে উস্কানিমূলক স্লোগান চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিজেপি বিধায়ক অভয় বর্মার মিছিলেও ওঠে ‘গোলি মারো’ স্লোগান। শনিবার দিল্লির ব্যস্ত মেট্রো স্টেশন রাজীব চকেও ওঠে বিতর্কিত ওই স্লোগান।

কেবল বিলবোর্ডে উজ্জ্বল নেতাদের দলে দরকার নেই : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এত নেতা দরকার নেই। আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়।

আজ রবিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ত্যাগীদের নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। দলে সাচ্চা কর্মী দরকার। পকেটের লোক দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাভোগীদের হাতে চলে যাবে। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব সিন্ডিকেট করা যাবে না। ক্ষমতার দাপট দেখানো চলবে না। ত্যাগের মহিমায় ভোগের সংস্কৃতি ত্যাগ করে মুজিবসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ বার্ষিকীতে রাজশাহীতে মার্চ মাসে আমাদের প্রথম সম্মেলন। বঙ্গবন্ধুই নির্ভর বাতিঘর। আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোগের জন্য নয়, ত্যাগের মহিমায় দলকে এগিয়ে নিতে হবে। মানুষের ক্ষমতা বেঁচে থাকে না। দল উন্নয়নে মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে অশুভ শক্তি। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি চক্রান্ত করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো দিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে সে জন্য আওয়ামী লীগকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়া মীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এর সভাপতিত্বে রাজশাহী নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় সংসদের হুইপ ও জাতীয় সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা ড. আব্দুল খালেক ও ড. সাইদুর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহান।

বীমা পদ্ধতি ডিজিটাল করলে দুর্নীতি দূর হবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ে বীমা থাকার বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বীমা সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত ও এর পরিসেবা আরো উন্নত করতে বীমা কম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, বীমার যেকোনো কিছু অর্থাৎ বীমার দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বীমা সেবাকে আরো সহজীকরণে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য্য। এটা করলে তবে দুর্নীতি দূর হবে। এর থেকে মানুষ উপকার পাবে। কাজেই সেক্ষেত্রে বীমা খাতটাকেও আপনাদের প্রযুক্তি নির্ভর করতে হবে, বীমা কম্পানিগুলোর উদ্দেশ্যে বলেন তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ইন্সুরেন্সটা করা থাকলে পরে তাদের যে সুবিধাটা হয় সেটা একটু দেখা দরকার এবং এক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিটা এখন কার্যকর করা দরকার। পৃথিবীর সবদেশে এটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশেও পুরো বীমা পদ্ধতিটাকে আপনারা ডিজিটাল সিস্টেমে দাঁড় করাবেন।

তিনি বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমরা উৎক্ষেপণ করেছি, সারা দেশে ব্রড ব্র্যান্ড ইন্টরনেট সার্ভিস চালু করেছি, মোবাইল ফোন সকলের হাতে হাতে, ফোরজি আমরা চালু করেছি।

শেখ হাসিনা বলেন, আমি বলবো বীমাটাকে আপনারা আরো মানুষের কাছে নিয়ে যান। এখন আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ কিন্তু অনেক বেশি সচেতন। কাজেই সেদিকে থেকে আমরা মনে করি তাহলে মানুষের আরো আস্থা ও বিশ্বাস অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের সকল বীমা প্রতিষ্ঠানকে অটোমেশন পদ্ধতির আওতায় নিয়ে আসলে বীমা খাতের উন্নয়নের সাথে সাথে অধিকাংশ সমস্যার সমাধান হবে এবং কেউ ফাঁকি দিতে পারবে না। ফলশ্রুতিতে বীমার গ্রাহকদেরও আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। বীমা খাতের প্রিমিয়ামসহ দেশের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বীমা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ব্যক্তির মাঝে ‘বীমা পদক’ বিতরণ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) ‘বীমা ম্যানুয়েল’ এবং ‘বীমা নির্দেশিকা’ নামক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

দেশের বীমা খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আশরাফুল ইসলাম এবং আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ ছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বিশিষ্ট ইন্সুরেন্স ব্যক্তিত্ব বেগম ফরিদুর নাহার লাইলি এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরাম (বিআইএফ) প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আইরাকে নিয়ে মিথিলা-সৃজিতের হোলি খেলা

0

রং মেখে এক্কেবারে ভূত সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী রাফিয়াৎ রশিদ মিথিলা। সৃজিত-মিথিলার আগাম হলি খেলায় সামিল হয়েছেন মিথিলার মেয়ে আইরা। সুন্দর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেননি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

দোল খেলার এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে পরিচালক বর্ণনা করেছেন কবীর সুমনের একটি গানের কয়েকটা লাইনের মাধ্যমে। সৃজিত লিখেছেন, ‘তোমার কথার রং কি লাল? হলুদ সবুজ হালকা নীল/ বুঝিবা শুভ্র শরৎকাল/ তোমার কথার শঙ্খচিল।’

সৃজিত মুখোপাধ্যায়ের পোস্ট করা এই ছবি থেকেই স্পষ্ট, মিথিলার সঙ্গে বিবাহিত জীবন মন্দ কাটছে না তাঁর। তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরিচালক। তবে যে শুধু সৃজিতই ভাগ করে নেন, তেমনটাও নয়, মাঝে মধ্যে বিবাহিত জীবনের টুকরো মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন মিথিলাও।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি, শনিবার রয়েছে সৃজিত মিথিলার বিয়ের রিসেপশন পার্টিও। সেখানে যে টলিপাড়ার তারকাদের মেলা বসতে চলেছে বলেই আশা করা যায়। জিনিউজ

দিল্লিতে মুসলিমবিরোধী সহিংসতা : যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ঘেরাও-বিক্ষোভ

0

ভারতের দিল্লিতে সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। শত-শত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভারতীয় কনস্যুলেটের বাইরে এই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেন। এই বিক্ষোভে নানা ধর্ম-মতের লোকেরা অংশ নিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারা ওই বিক্ষোভে অংশ নেন।

দিল্লির ওই সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

ভারতের রাজধানীতে সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। হিন্দু জনতা মুসলিমদের বাড়ি, দোকান ও মসজিদগুলিতে হামলা চালায়। তিন দিনব্যাপী এই তাণ্ডব চালায় তারা।

ওই সময় নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া লোকদের ওপর হামলা চালানো হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। তারা দিল্লিতে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। কনস্যুলেটের সামনে জড়ো হয়ে, ‘শেইম!(লজ্জা!) বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মকর্তারা কনস্যুলেট বিল্ডিং থেকে প্রস্থান করার পর বিক্ষুদ্ধ জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেন।

সানা কুতুবউদ্দিন নামে একজন বিক্ষোভকারী বলেন, আমরা ক্লান্ত হয়ে পড়েছি (উই আর এক্সহোস্টেড)। তিনি ‘অ্যালায়েন্স ফর জাষ্টিস এন্ড অ্যাকাউন্টিবিলিটি’ নামের একটি সংগঠনের অ্যাক্টিভিস্ট। এই সংগঠনটি শুক্রবার ওই র‌্যালির আয়োজন করে।

অন্যান্য সিভিল সোসাইটি সংশ্লিষ্ট সংগঠন-যেমন, অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ানস অ্যাকশন, শিকাগো অ্যাগেইনেষ্ট হিন্দু ফ্যাসিজম এবং বে এরিয়া অন হিন্দু ফ্যাসিজমও এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

সূত্র : আল-জাজিরা

শতাব্দীতে একবার আসা জীবাণুর মতো আচরণ করছে করোনাভাইরাস!

0

শতাব্দীতে একবার আসা জীবাণুর মতো আচরণ শুরু করেছে করোনাভাইরাস। এমনটাই মন্তব্য করেছেন মাইক্রোসফটের সাবেক চেয়ারম্যান বিল গেটস। এই ভাইরাসের দ্রুত বিস্তার কমাতে ধনী দেশগুলোকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তার অনুরোধ করেছেন তিনি।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এক সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেছেন।

গেটস লিখেছেন, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (এমইআরএস) বা সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) সৃষ্টিকারী ভাইরাসগুলোর চেয়ে একে থামানো আরও কঠিন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ১০ কোটি মার্কিন ডলার দান করেছে।

সেখানে তিনি লিখেছেন, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাহায্য করার মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পারি এবং বিশ্বব্যাপী এর ছড়িয়ে পড়া ঠেকাতে পারি।’

গেটসের আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত শুক্রবার ডব্লিউএইচও বলছে, ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৬টি দেশে তা ছড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে টেড্রস অ্যাডহানম বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই এই ভাইরাস চিহ্নিত করা যাচ্ছে এখনো।

এ ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই তা রুখতে সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এতে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানো যাবে এবং অন্য দেশ প্রস্তুতি নিতে সময় পাবে।

ডব্লিউএইচও-এর জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থা এখনো করোনাভাইরাস মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত নয়।

গুরুদাসপুরে শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

0

নাটোরের গুরুদাসপুরে ইটভাটার শ্রমিককে শিকলে বেঁধে তিনদিন ধরে নির্যাতন চালানোর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় ভাটার ম্যানেজার মো. স্বপন ও আবু শামা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শ্রমিক রাম বসাক (৩৫) পার্শ্ববর্তী তাড়াশ উপজেলা সদরের ছুটু বসাকের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাহাপুর গ্রামের এএসবি ব্রিকস নামে আব্দুর রহিম মোল্লার ইটভাটায় মাটি তৈরির কাজ করতেন শ্রমিক রাম বসাক। অভাবে পড়ে বর্ষা মৌসুমে ১৫ হাজার টাকার বিনিময়ে সিরাজুল ইসলাম নামে এক সর্দারের মাধ্যমে অগ্রিম শ্রম বিক্রি করেন তিনি। চার মাস আগে কাজ করে ১৫ হাজার টাকা শোধ দিয়েছেন। কিন্তু সর্দার সিরাজুলসহ কিছু শ্রমিক পালিয়ে যাওয়ায় তাকে শিকলবন্দী করে নির্যাতন করা হয়। এ ঘটনায় ছুটু বসাক গুরুদাসপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শনিবার গভীর রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করে।

ইটভাটা মালিক আব্দুর রহিম মোল্লা দাবি করেন, তার ভাটায় কাজ করার জন্য শ্রমিক সর্দার সিরাজুল ইসলাম অগ্রিম ১৫ লাখ টাকা নিয়েছেন। এর মধ্যে শ্রমিকের কাজ করে নয় লাখ টাকা পরিশোধ করেছেন। পলাতক সর্দার সিরাজুলকে ধরতেই রাম বসাককে আটকে রাখা হয়েছে। তবে নির্যাতন করা হয়নি।

রাম বসাকের বাবা ছুটু বসাক অভিযোগ করেন, কাজের জন্য শ্রমিক সর্দারের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকা পরিশোধ হলেও ছেলেকে তিন দিন ধরে শিকলে বেঁধে নির্যাতন চালানো হয়েছে।

রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রমণ ঋণ ক্রেডিট কার্ড ছাড়াই

0

কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই ভ্রমণপিপাসু পর্যটকরা ঘোরাঘুরির জন্য নিতে পারবেন ঋণ। এই ঋণ ছয় মাসে পরিশোধ করলে ০% সুদে এবং ১৮ মাস পর্যন্ত শোধ করার সুযোগ আছে। আইপিডিসি ইজি ব্যবহার করে বাংলাদেশি ভ্রমণপিপাসুরা প্রথমবারের মতো কোনো ক্রেডিট কার্ড ছাড়াই ০% সুদে এই সুবিধা নিতে পারবেন। দুই লাখ টাকা পর্যন্ত ভ্রমণ ঋণ নিয়ে গ্রাহকরা অনলাইন ওয়ান-স্টপ ট্রাভেল সলিউশন গো জায়ান থেকে বিমান টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণ প্যাকেজের মতো ভ্রমণ পণ্য কিনতে পারবেন।

আইপিডিসি ফাইন্যান্স ও অনলাইন ওয়ান-স্টপ ট্রাভেল সলিউশন গো জায়ানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গুলশানে আইপিডিসির কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ এবং গো জায়ানের ফাউন্ডার ও সিইও রিদওয়ান হাফিজ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০ হাজার টাকা মাসিক আয়ের একজন চাকরিজীবী গো জায়ানের ওয়েবসাইটে আবেদন করে সেবাটি গ্রহণ করতে পারবেন। এ ছাড়া নির্ধারিত অনুমোদন সাপেক্ষে একজন ব্যক্তি গো জায়ান থেকে যেকোনো ভ্রমণ অফার কিনতে পারবেন। আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘তরুণদের মধ্যে ভ্রমণপিপাসু বেড়ে চলেছে এবং আমরা বিশ্বাস করি, অর্থ কখনোই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না।