Home Blog Page 3118

তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি : সম্ভাবনার দুয়ার খুলেছে?

0

কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাতে এ চুক্তি সম্পাদন হয়। এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের এক যৌথ ঘোষণায় বলা হয়, চুক্তি অনুযায়ী তালেবান বিদ্রোহীরা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। এদিকে এই চুক্তি সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালেবান এবং আফগান সরকার যদি এসব প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরা আফগানিস্তানের যুদ্ধ শেষ করা এবং সেনাদের বাড়ি ফিরিয়ে আনার বড় একটি সুযোগ পাবো’।

ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সশয় ধরে চলা যুদ্ধের অবসানের প্রথম ধাপ অর্জন হলো।

২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশ’রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে সহিংসতা কমিয়ে আনতে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের ওই সাময়িক যুদ্ধবিরতি সফলভাবে শেষ হলে ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে তখন ঘোষণা দেওয়া হয়।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

0

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওয়াশিংটন রাজ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সিএনএন এর খবরে বলা হয়েছে। আর এই প্রথম দেশটিতে করোনা ভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যু হলো।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারাবিশ্বে মোট ৮৫ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ ভাইরাসটির উৎপত্তিস্থল চীন দেশের নাগরিক।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির একজন নাগরিকের মৃত্যু হয়। ডিসেম্বরের শেষদিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়।

বিল গেটস, বেজুসসহ ৫০০ ধনকুবেরের ৪৪৪ বিলিয়ন ডলার ক্ষতি

0

করোনা নামের এক ভয়ংকর ভাইরাসের দাপটে বিশ্ব কাঁপছে। শেয়ারবাজারগুলোয় করোনার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই ভাইরাসের ফলে সারা বিশ্বের পাঁচশ ধনকুবেরের চারশ ৪৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

সারা বিশ্বের সবচেয়ে বেশি অর্থের তিন মালিক সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছেন। অ্যামাজনের সিইও জেফ বেজুস, মাইক্রোসফ্টের বিল গেটস এবং ফ্রেঞ্চ ম্যাগনেট বার্নার্ড আর্নাউল্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্লুমবার্গের মতে, করোনার ফলে তাদের তিন জনেরই মোট ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেটের নিট সম্পদের পরিমাণ ৮.৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

সারা বিশ্বের ২৫তম ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তিনিও করোনার ফলে ক্ষতির মুখ দেখেছেন। তিনি একাই ৯ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছেন। মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলার শেয়ারের মূল্য কমে গেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সংস্থাটির শেয়ার প্রতি সর্বোচ্চ ৯১৭ ডলার থেকে কমে ৬২৫ ডলারে দাঁড়িয়েছে।

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গও ক্ষতির মুখে পড়েছেন। তিনি ৬.৬ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছেন। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং তার অংশীদার সার্জি ব্রিনও ক্ষতির মুখ দেখেছেন। ৬.৪ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছেন ল্যারি পেজ। আর সার্জি ব্রিন পড়েছেন ৬.২ মার্কিন ডলারের ক্ষতির মুখে।

চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত বিশ্বের পাঁচশ ধনকুবের নিজেদের ঝুলিতে পুরেছেন ৭৮ বিলিয়ন ডলার। কিন্তু গত পাঁচ দিনে চোখে তারা অন্ধকার দেখেছেন। কারণ পাঁচ দিনে তারা হারিয়েছেন চারশ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না। শুধু পাপিয়া নয় তাদের সকল গডফাদার-গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না।

আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর রুনী হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী দলের অবস্থান পরিষ্কার করেছেন।

দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসাবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। দর্শনা তার অন্যতম। ইতিমধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রূপান্তরিত করা হলো। খুব শীঘ্রই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসাদ হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা আতঙ্কে জনসমাবেশ নিষিদ্ধ করল ফ্রান্স

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। করোনা নামের এক ভয়ংকর ভাইরাসের দাপটে বিশ্ব কাঁপছে। সেই সঙ্গে কাঁপছে ফ্রান্সেও। দেশটিতে আজ শনিবারই ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। বলা হচ্ছে, পাঁচ হাজার মানুষের যেকোনো ধরনের জনসমাবেশ ফ্রান্সে করা যাবে না।

চীনের স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী অলিভার ভেরান আজ শনিবার জানিয়েছেন, বদ্ধ স্থানে পাঁচ হাজার মানুষের যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ। এরই মধ্যে ফ্রান্স সরকার প্যারিস হাফ ম্যারাথন বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা কখন উঠানো হবে তার ব্যাপারে কিছুই বলা হচ্ছে না।

করোনাভাইরাসে গতকাল শুক্রবার পর্যন্ত ৫৩টি দেশে ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮০০ জন। আক্রান্ত এলাকা ও মৃত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই করোনার অস্তিত্ব মিলেছে।

কারোনা আতঙ্কে জাপানে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া স্কুলের ছুটি বৃদ্ধি করেছে। ইরানে জুমার নামাজ বাতিল করা হয়েছে। সৌদি আরব মক্কায় ওমরাহ ও মদিনা সফর আপাতত বন্ধ ঘোষণা করেছে। গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্ব করোনা মহামারির দ্বারপ্রান্তে অবস্থান করছে। শেয়ারবাজারগুলোয় করোনার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

৭ হাজারী ক্লাবের দ্বারপ্রান্তে তামিম

0

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে ওপেনার তামিম ইকবাল। সাত হাজার রানের মাইলফলক থেকে ১০৮ রান দূরে দাঁড়িয়ে বাঁ-হাতি ওপেনার তামিম ।

আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচে ১০৮ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৭হাজার পূর্ণ হবে তামিমের।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ৭হাজার রানের মাইলফলক তামিম স্পর্শ করে ফেললে অবাক হবার কিছুই থাকবে না।এখন পর্যন্ত ২০৪ ম্যাচের ২০২ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৫২ গড়ে ৬৮৯২ রান করেছেন তামিম। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তামিমেরই।

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

ব্যাটসম্যান

ম্যাচ

রান

তামিম ইকবাল

২০৪

৬৮৯২

সাকিব আল হাসান

২০৬

৬৩২৩

মুশফিকুর রহিম

২১৬

৬১০০

মাহমুদুল্লাহ রিয়াদ

১৮৫

৩৯৯৪

মোহাম্মদ আশরাফুল

১৭৫

৩৪৬৮

জিম্বাবুয়েকে ধোলাই করলেই ইতিহাস গড়বেন মাশরাফি

0

অধিনায়ক হিসেবে আগামীকাল থেকে শুরু হতে চলা বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে পারে মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ। তবে এই সিরিজে অনন্য এক মাইলফলক স্পর্শ করতে পারেন ম্যাশ। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে জয়ের মাইলফলক স্পর্শ করার সুযোগ মাশরাফির সামনে।

জিম্বাবুয়েকে সিরিজে হোয়াইটওয়াশ করলেই এই মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। কারন ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৪৭টি জয়ের স্বাদ দিয়েছেন ম্যাশ। বাংলাদেশের প্রথম হলেও অন্তত ৫০টি জয়ে বিশ্বের ২৫তম ওয়ানডে অধিনায়ক হবেন মাশরাফি।

সর্বোচ্চ ওয়ানডে জয় করা বাংলাদেশের শীর্ষ পাঁচ অধিনায়ক :

অধিনায়ক

ম্যাচ

জয়

মাশরাফি বিন মুর্তজা

৮৫

৪৭

হাবিবুল বাশার

৬৯

২৯

সাকিব আল হাসান

৫০

২৩

মুশফিকুর রহিম

৩৭

১১

মোহাম্মদ আশরাফুল

৩৮

৮

আইইবির প্রেসিডেন্ট নুরুল হুদা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন

0

দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২০২১ মেয়াদের) নির্বাচনে প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল হুদা এবং প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), পিইঞ্জ।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইইবি নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রাপ্ত তথ্যাযায়ী নির্বাচনে চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহম্মদ হোসেন, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু।

চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

এ ছাড়া আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহম্মেদ হালিম (মুরাদ), প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার নির্বাচিত হয়েছেন।

এর আগে উৎসব মুখর, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবির ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই সতঃস্ফুর্ত ভাবে প্রকৌশলীগণ তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ভোটাররা ওএমআর সিটের মাধ্যমে ভোট প্রদান করেন। পরে বুয়েটের কম্পিউটার বিভাগের তত্ত্বাবধানে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হয়।

এবারের নির্বাচনে আইইবি সদর দপ্তরে ১০টি নির্বাহী পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় কাউন্সিলে ২৭টি মেম্বার পদের জন্য ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে নয় জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অস্ট্রেলিয়ার পর ভারত সিরিজেও নেই রাবাদা

0

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান এবং আগামী মাসে ভারত সিরিজ থেকেও ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কুচকির ইনজুরিতে পড়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

গত বুধবার কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে গ্রোয়েন ইনজুরিতে পড়েন রাবাদা। দলের মেডিকেল অফিসার ড. শুয়েব মানজরা বলেন, রাবাদা একটি ভয়াবহ স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। সুস্থ হতে চার সপ্তাহ সময় প্রয়োজন।

আগামী ৭ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে। এরপরই ভারতের উদ্দেশ্যে তিন ম্যাচের সিরিজ খেলতে উড়াল দিবে প্রোটিয়ারা। যা হবে ১২ থেকে ১৮ মার্চ।

মধ্যপ্রাচ্যের আরো এক দেশে ছড়াল করোনাভাইরাস

0

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক রোগীর সন্ধান পাওয়ার তথ্য নিশ্চিত করেছে কাতার। আজ শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তি ইরান থেকে কাতারে ফেরেন। তিনি ৩৬ বছর বয়স্ক। করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ওই ব্যক্তি কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ গেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও লেবাননে। মালয়েশিয়াতেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।