Home Blog Page 3127

মুজিববর্ষ উদযাপনে বিদেশে ৭৭টি মিশনে ২৬১ কর্মসূচি

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিদেশে বাংলাদেশের ৭৭টি মিশনে ২৬১টি কর্মসূচি বাছাই করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানসহ দেশের অনুষ্ঠানে এ পর্যন্ত ১৮ জন বিদেশি অতিথির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, চলতি বছরের ১৭ মার্চ হতে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় মুজিববর্ষ পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানসহ আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে বিভিন্ন দেশের এ পর্যন্ত ১৮ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সরকার প্রধান, রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধি, রাজনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রধান, খ্যাতিমান ব্যক্তিত্ব রয়েছেন।

কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশে সভার আয়োজন, চিত্র প্রদর্শনী, বিদেশের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন (ব্যাংকক, ওয়ারশ ও হাইডেলবার্গে ইতোমধ্যে স্থাপিত), চ্যান্সারি প্রাঙ্গণ ও আন্তর্জাতিক সংস্থার দফতরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বছরব্যাপী আন্তর্জাতিক সভার আয়োজন, চিত্র প্রদর্শনী ও ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় কন্স্যুলার সেবা সপ্তাহের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে দেশের অভ্যন্তরে এবং বিদেশে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান।

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। তাঁর দেহে ভাইরাসের লক্ষণ মিলেছে। এই অবস্থায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে এই খবর। এদিকে চীনের পরেই ইরান হল এমন দেশ যেখানে ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বাধিক। পরিস্থিতি ঘোরতর এই দেশে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছেন, উদ্বিগ্ন বোধ করলেও কোনও অবস্থাতেই অযথা ভয় পাওয়ার কারণ নেই। সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে। বিবিসির খবর, ভাইরাস আক্রান্ত দেশের উপ স্বাস্থ্যমন্ত্রীকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে কড়া চিকিৎসা পরিচর্যায় রাখা হয়েছে।

বিবিসি জানাচ্ছে, চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও এই ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে- ১২ জন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৮ জন, জাপানে ৫ জন, ইতালিতে ৭ জন, হংকংয়ে ২ জন, ফিলিপাইন্সে ১ জন, ফ্রান্সে ১ জন ও তাইওয়ানে ১ জন মারা গিয়েছেন।

এশিয়ার মধ্যে চীনের পর ইরান সর্বাধিক করোনাভাইরাসের ভয়াবহ চেহারা। ইরান থেকে মধ্য প্রাচ্যের অন্যান্য দেশে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল। ফলে প্রবল আতঙ্কিত আরব দুনিয়ার দেশগুলি। এদিকে ইরান সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে কয়েকটি দেশ। ১০টি প্রদেশে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ইতিমধ্যে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে প্রতিবেশী দেশগুলি। কুয়েতের সরকার তাদের দেশের সাতশর বেশি নাগরিককে তড়িঘড়ি ইরান থেকে সরিয়েছে। এদিকে ইরানে মৃতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই উদ্বেগময় পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাড়ছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৮৯৩ জন। আর ইতালিতেও করোনাভাইরাস ছড়ানোয় রোম থেকে বিশেষ নির্দেশে বাতিল করা হয়েছে যাবতীয় পর্যটন সংক্রান্ত কার্নিভাল। বেশ কিছু শহরের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন, চীন সীমান্ত সংলগ্ন ১৪টি দেশের মধ্যে একমাত্র উত্তর কোরিয়া সম্পর্কে কিছুই যানা যায়নি। আশঙ্কা সেখানকার কিম জং উন সরকার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য লুকিয়ে রেখেছে। আর বাকি ১৩টি দেশের মধ্যে ভারত-নেপাল-ভুটানে করোনাভাইরাস সংক্রমণের কোনও খবর নেই। তবে ভারতে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ।

এদিকে ইউরোপের ইতালিতে এই ভাইরাস সংক্রমণ হওয়ায় উদ্বেগ আরও বাড়ল। সেখানেও বিশেষজ্ঞরা খতিয়ে দেখেছেন, চীনের সংলগ্ন একমাত্র রাশিয়ার সীমান্ত। সেই দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর নেই।

কেন সীমান্ত সংলগ্ন দেশগুলিতে তেমন সংক্রমণ নেই করোনাভাইরাসের? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, করোনাভাইরাসের টিকা বের করতে এখনও সময় লাগবে।

প্রণব মুখার্জি, বিদ্যা দেবী সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দিবেন

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানিয়েছেন।

আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে তাদের ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেন, স্পিকার এসময় রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসাবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও, স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

পযর্টন খাতের বিকাশে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানিয়েছেন।

আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে তাদের ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেন, স্পিকার এসময় রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসাবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও, স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

৪র্থ বারের মতো ডব্লিউএসআইএস পুরস্কার পেল বিএনএনআরসি

0

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর গণমাধ্যমের উন্নয়ন বিষয়ক উদ্যোগ ৪র্থ বারের মতো জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০ লাভ করেছে।

আগামী ৬-৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডব্লিউএসআইএস-এর বার্ষিক ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল এই পুরস্কার প্রদান করবেন।

সারা বিশ্বের ডব্লিউএসআইএস-এর অংশীজনদের মাঝ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিষয়ক ৭৭৬টি উদ্যোগের মাঝে ৩৫২টি মনোনীত উদ্যোগের ওপর প্রদত্ত ২০ লক্ষ ভোটের ওপর ব্যাপক পর্যালোচনা করেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি।

ডব্লিউএসআইএস পুরস্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত অনন্য সাধারণ উদ্যোগগুলোকে সম্মাননা জানায়। পাশাপাশি ডব্লিউএসআইএস এর জেনেভা এবং তিউনিস পরিকল্পনায় গৃহিত একশন লাইনের ভিত্তিতে কমিউনিটির ওপর বিভিন্ন প্রভাব এবং কিভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাথে সংযোগ স্থাপন করা যায় তার ওপর কাজ করে। এই পুরস্কার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০০,০০০ অংশীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ডব্লিউএসআইএস পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো বিশ্বের অন্যান্য দেশে ভালো উদাহরণ হিসেবে ব্যবহার ও বাস্তবায়ন করা হয়, যা আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। চ্যাম্পিয়ন হওয়া বিএনএনআরসি’র উদ্যোগটি হলো : বাংলাদেশের সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা এবং সুরক্ষা। https://bnnrc.net/digital-safety-and-security-for-the-journalists-in-bangladesh/

এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দক্ষ করা যাতে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

উল্লেখ্য, বিএনএনআরসি বিজয়ী হিসেবে ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে ২০১৬ সালে। এ ছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা লাভ করে। বাংলাদেশের কমিউনিটি মিডিয়ায় গ্রামীণ কণ্ঠহীন জনগোষ্ঠীর কণ্ঠ শক্তিশালী করা তথা তথ্যে অবাধ প্রবেশাধিকার সৃষ্টি ও তাদের ক্ষমতায় প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিএনএনআরসির ব্যতিক্রমী উদ্যোগ, সূক্ষ্ম চিন্তা ও বিশ্লেষণ এবং জোরালো নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন।

বিএনএনআরসি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে কমিউনিটি মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে গণমাধ্যম, তথ্য এবং বিনোদন জগতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভূমিকা রাখা।

ভারতকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

0

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর সামরিক অস্ত্র ভারতকে দিতে আগ্রহী আমেরিকা। জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

মাঝেমধ্যেই ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া হয়। সেই বিষয়কে সামনে ধরে ট্রাম্প জানান, সবচেয়ে বড় সামরিক মহড়া হয় ভারত ও আমেরিকার মধ্যে। এমনকি, তিন বাহিনী একসঙ্গে মহড়ার নজিরও রয়েছে। নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে সেই পারস্পারিক সমঝোতা আরও বাড়াতে একসঙ্গে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র। আর তার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর সামরিক অস্ত্র কিনতে দু দেশের মধ্যে ৩ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৪ টি ভয়ঙ্কর সামরিক হেলিকপ্টার (এমএইচ-৬০ হেলিকপ্টার) কিনবে ভারত।

সোমবার ভারতে পা রেখে সেই প্রতিরক্ষা চুক্তির ঘোষণাই করেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গেছে, আমেরিকার কাছ থেকে ভারত যে ২৪টি এমএইচ-৬০ হেলিকপ্টার কিনছে, সেগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী। জলসীমায় নজরদারি, ডুবোজাহাজের উপস্থিতি, তল্লাশি ও উদ্ধার কাজে অত্যন্ত দক্ষ এই কপ্টারগুলো। বর্তমানে এই কাজ করে ৪৯ বছর আগের ব্রিটিশ হেলিকপ্টার ‘সি কিং’। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, নতুন এই মার্কিন কপ্টারগুলো এলে ‘সি কিং’ কপ্টারগুলো ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য ২০১৯ সালে ভারতকে ‘বিশেষ বাণিজ্য বন্ধু’র তালিকা থেকে হোয়াইট হাউস সরিয়ে দেওয়ার পর থেকেই দু’দেশের মধ্যে ‘শুল্ক যুদ্ধ’ শুরু হয়েছিল। আমেরিকা যেমন বহু পণ্যে ভারতের উপর শুল্ক বসিয়েছে, ভারতও একই পথ নিয়েছে। কিন্তু সেই টানাপড়েন কাটাতে ট্রাম্পের সফরে কোনও বাণিজ্য চুক্তি হচ্ছে না।

প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ

0

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৮২ হাজার ৪২২ জন বৃত্তি পেয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ৮২ হাজার ৪২২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে সাড়ে ৪৯ হাজার। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে আগে ৫৫ হাজার শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। ২০১৫ সাল থেকে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, বৃত্তির সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও ২০১৫ সাল থেকে বাড়ানো হয়েছে। আগে ট্যালেন্টপুলো বৃত্তিপ্রাপ্তদের মাসে ২শ টাকা করে দেওয়া হলেও ২০১৫ থেকে ৩শ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হচ্ছে।

প্রাথমিক বৃত্তির ফলাফল অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় ও উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।

গত ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিল্লিতে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা সভা

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উপস্থিতিতে আগামী এপ্রিল মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সারা দিনব্যাপী অনুষ্ঠান। কলকাতায় কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ভারতের টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী।

সত্যম রায় চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উনাকে শ্রদ্ধা জানানোর জন্য এবার দিল্লিতে এপ্রিল মাসের ৫, ৬ এবং ৭ তারিখে ইন্টারন্যাশনাল বেঙ্গলি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এই তিন দিনের মধ্যে একদিন আমরা উৎসর্গ করব উনাকে নিয়ে আলোচনার মধ্য দিয়।’

তিনি আরো জানান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাছাড়াও বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানের জন্য দিল্লিতে উপস্থিত থাকবে।

সত্যম বাবু বলেন, ‘ভাষা আন্দোলন সব বাঙালির আবেগের জায়গা, গর্বের জায়গা। আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়তে আসেন। দেশ থেকে দূরে থেকেও তারা যেন দেশের কাছে থাকতে পারেন, সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করি আমরা।

পশ্চিমবঙ্গে একুশে ফেব্রুয়ারির নানা অনুষ্ঠান পালিত হলেও টেকনো ইন্ডিয়া হেড অফিস রাজারহাটে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক অনুষ্ঠান। যাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু এবং আরো অনেকে।

টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের আবেগের দিন। তাই এই দিনে আমরা আমাদের নতুন স্কুল অফ ল্যাঙ্গুয়েজস এর যাত্রা শুরু করলাম, যেখানে ছটি ভাষা শেখানো হবে।’

ভাষা নিয়ে কথা প্রসঙ্গে সত্যম বাবু পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় অন্য ভাষার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। আমাদের এখানে যে বাংলা ব্যবহার হয় তা মিশ্র, অন্য ভাষার প্রভাব থাকে।’

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলম

0

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) -এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। তিনি সর্বশেষ বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের সূত্র জানায়, ডিজিএফআইয়ে গত তিন বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এদিকে সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

মনোহরদীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

মনোহরদী নরসিংদী প্রতিনিধি //

নরসিংদীর মনোহরদীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল ২৪ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মনোহরদী পৌরসভায় নুরজাহান হোটেলে জাঁকজমকপূর্ণভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি জনাব ইকবাল হাসান, মনোহরদী পৌরসভার জনবান্ধব মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়া শীষ রায়, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরফানুল হক ভূঁইয়া জামান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রকৌশলী আব্দুস শাকের, উপজেলা রিসোর্স অফিসার ইমরান হাসান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারন সম্পাদক জেড এম গোলাম সাকলাইন স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম জহিরুল হক জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নাঈম, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি এস মোঃ সাইফুল ইসলাম, মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শামীম শাঁখের, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই মনোহরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সনজন রায়, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে দৈনিক আমার সংবাদ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন রিপন।