Home Blog Page 3133

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির খালাস, একজনের যাবজ্জীবন

0

জামালপুরে মাদ্রাসাছাত্র শাহ জামাল স্বাধীন হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে
চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ আদেশ দেন।

এর আগে ২০১৫ সালের ২০ জানুয়ারি এ মামলায় ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেয় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- জামালপুরের লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বি শিশির।

আদালতে এদিন আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর সদরের সকাল বাজার এলাকায় রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহ জামাল স্বাধীনকে (১৫) খুন করা হয়। এ ঘটনায় নিহত স্বাধীনের পিতা সাইফুল ইসলাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচার শেষে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেয় জামালপুর আদালত। তারপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স। আর কারাবন্দি আসামিরা করেন আপিল। উভয় আবেদনের ওপর শুনানি শেষে আজ রবিবার এ রায় দিলেন হাইকোর্ট

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে ‘সতর্ক থাকার পরামর্শ’

0

করোনাভাইরাস প্রাদুর্ভাব চীন বাদে আরো বেশকিছু দেশে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘সতর্ক থাকার পরামর্শ’ দিয়েছে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, আইইডিসিআর।

তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই সতর্কতা কোনো আনুষ্ঠানিক সতর্কতা বা নিষেধাজ্ঞা নয় বলে জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদি সাবরিনা ফ্লোরা।

‘করোনাভাইরাস যেহেতু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, তাই খুব প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ করাকে নিরুৎসাহিত করছি আমরা, তবে নিষেধ করছি না’, বলেন আইইডিসিআরের পরিচালক।

দেশের বাইরে ভ্রমণ করে ফেরত আসা কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে যেন ভাইরাস দেশে প্রবেশ করেতে না পারে, সেজন্য সতর্কতামূলক এই পরামর্শ দেয়া হয়েছে বলে জানান সাবরিনা ফ্লোরা।

‘কিছু কিছু দেশে এই ভাইরাসের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেক্ষেত্রে সেরকম কোনো জায়গায় গিয়ে বাংলাদেশের কোনো নাগরিক যদি সংক্রমিত হন, তাহলে বাংলাদেশে ভাইরাস প্রবেশ করা ঠেকানো আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।’

বিশেষ প্রয়োজন ছাড়া যারা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, আপাতত ভ্রমণ না করতে নিরুৎসাহিত করছে আইইডিসিআর।

‘অনেকের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে হতে পারে। সেক্ষেত্রে তারা যেন বিদেশ গিয়ে ভ্রমণকালীন সতর্কতামূলক পরামর্শগুলো মেনে চলেন, তার অনুরোধ করছি আমরা।’

ভ্রমণকালীন সতর্কতা হিসেবে জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকা, বাজারে কম যাওয়া, শ্বাসনালীর সংক্রমণ রয়েছে এমন ব্যক্তির এক মিটারের মধ্যে না যাওয়া, করমর্দন না করা এবং কোলাকুলি না করার উল্লেখ করেন তিনি।

যেসব দেশে ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, শুধু সেসব দেশেই নয়, অন্যান্য দেশগুলোতে ভ্রবমণের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।

‘যেহেতু অনেক দেশ এখনো জানেই না যে সংক্রমণ কোথা থেকে শুরু হয়েছে, তাই সব দেশে ভ্রমণের ক্ষেত্রেই আমরা এই পরামর্শটা দিয়েছি।’

আইইডিসিআর মনে করছে, কেবল বিদেশফেরত ব্যক্তিদের মাধ্যমেই বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাস প্রবেশ করতে পারে। যে কারণে ভ্রমণের ক্ষেত্রে পরামর্শ দেয়া হয়েছে সতর্ক থাকার।

করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে প্রবেশের সব বন্দর দিয়ে প্রবেশ করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

চীনের উহান শহরের – যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে – তিনশো জনের বেশি বাংলাদেশি নাগরিককে বিশেষ বিমানে দেশে আনা হয়। তাদের সবাইকে ১৪দিন উত্তরার আশকোনায় কোয়ারেন্টিনে রাখার পর ১৫ই ফেব্রুয়ারি ছেড়ে দেয়াা হয়।

বিশেষ সতর্কতা হিসেবে ছাড়পত্র পাওয়া সবার সাথে পরের অন্তত দশদিন নিয়মিত যোগাযোগ রাখার সিদ্ধান্ত জানায় আইইডিসিআর।

পাশাপাশি এই সময়ের মধ্যে বাংলাদেশে আসা যেসব বিদেশি নাগরিকের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ পাওয়া গেছে, তাদের সাথেও নিয়মিত ভিত্তিতে যোগাযোগ রাখছে আইইডিসিআর।

শেখ হাসিনার প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি

0

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিকার প্রশংসা করে চিঠি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জোলি রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।

২০১৯ সালে ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা জোলি আশাবাদ ব্যক্ত করেন, রোহিঙ্গা মানবিক সঙ্কট মোকাবিলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।

জোলি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেত্রী।

জোলি ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে গত বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক দিল গ্রামীণফোন

0

আপিল বিভাগের নির্দেশে বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক হস্তান্তর করল গ্রামীণফোন। আজ রবিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা এ চেক হস্তান্তর করেন।

এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিটিআরসিকে হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় গ্রামীণফোন। এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত।

উত্তরায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

0

রাজধানীর উত্তরায় হাই চয়েস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল (২৪) ও ফয়সাল (২৬) নামে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বেলা পৌনে ১২টায় উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটির চালক রবিউল ইসলাম (৪০) ও হেলপার (৪৫) কে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ রয়েছে কুষ্টিয়া ব-১১০০৪১ বাসটি।

এ দুর্ঘটনার তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিয়োগবঞ্চিত প্রাথমিক শিক্ষকদের রাজধানীতে মানববন্ধন

0

দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেন ৪০ জেলার নিয়োগ প্রত্যাশীরা।

আজ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিয়োগ প্রত্যাশীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত পরীক্ষায় পাস করেও যোগদানে বিলম্ব হওয়ায় আন্দোলন করছেন তারা।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো দ্রুত নিয়োগ নিশ্চিত করে পদায়ন, এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে যোগদান কার্যকর করা ও নিয়োগ বিলম্বে দায়ী ব্যক্তিদের শনাক্ত কওে আইনের আওতায় আনা।

কুর্মিটোলায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে স্থানান্তর

0

কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। যাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, তারা হলেন অজ্ঞাত নারী বয়স ৪৮, তামান্না (৩০) ও তামান্নার মেয়ে সুমাইয়া (৭)।

এছাড়া নিউরোসায়েন্স বিভাগে পাঠানো হয়েছে আব্দুল্লাহ (২) নামে তামান্নার ছেলেকে।

দক্ষিণে ডেঙ্গুর বাহক নারী এডিস মশা বেশি, উত্তরে সমান সমান

0

গত ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মশার ঘনত্ব উপস্থিতি সমীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে ওই সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে বলা হয়েছে ঢাকা উত্তরে ৭৪ পয়েন্টের মধ্যে ৪০টিতে নারী এডিস মশা ও ৪১টিতে পুরুষ এডিস মশা পাওয়া যায়। অন্যদিকে দক্ষিণের ৬৩টি পয়েন্টের ৩৯টিতে নারী ও মাত্র ১০টিতে পুরুষ পাওয়া যায়। দক্ষিণে তুলনামূলকভাবে নারী মশার উপস্থিতি বেশি। আর ডেঙ্গুর বাহক হিসেবে কাজ করে এই নারী এডিস মশা।

অনুষ্ঠানে জানানো হয় , এডিস মশার ঘনত্ব ও উপস্থিতি দেখতে পহেলা মার্চ থেকে সমন্বিত আর একটি জরিপ শুরু করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা, রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহনীলা ফেরদৌসী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন ও দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরিফ উদ্দিন সহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডেঙ্গু ও ম্যালেরিয়া কর্মসূচি উপ-ব্যবস্থাপক ডাক্তার আফসানা খান।

করোনাভাইরাসে প্রাণহানী বেড়ে ২৪৫৮, চীনের বাইরে ১৭ মৃত্যু

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার ৪৫৮ জনে ছাড়িয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বের ৭৮ হাজার ৫৭২ মানুষ এতে আক্রান্ত হয়েছে।

চীনের বাইরে বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ইরানেও বেশ কয়েকজনের দেহে এ ভাইরাস ছড়িয়েছে এবং অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চীনের হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এ ভাইরাসে প্রদেশটিতে একদিনে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের। এই নিয়ে মোট হুবেই প্রদেশে এ রোগে প্রায় দুই হাজার ৪৫৮ জনের মৃত্যু হলো। এছাড়া আরও ৬৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রদেশটির কর্তৃপক্ষ।

চীনে এ রোগে আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে এক হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক ও আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চীন ছাড়া ইরানে ছয়জনের, জাপানে তিনজন, হংকং-ইতালি ও দক্ষিণ কোরিয়ায় দুইজন করে মৃত্যু হয়েছে। তাইওয়ান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে এ ভাইরাসে মৃত্যু হয়েছে।

ইরানে করোনাভাইরাসে ২৮ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে থাকা ৭শ’র বেশি নাগরিককে ফিরিয়ে নিতে চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত।

মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন ট্রাম্প

0

মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল ভারত। এসময় ভারতে সফরে আসতে যাচ্ছেন ট্রাম্প। বলা হচ্ছে, সফরে এসে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উঠবে গণতন্ত্র রক্ষার প্রসঙ্গও। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভারত ও আমাদের দেশে যে গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশ রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত সফরে বিষয় দু’টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যেমন একান্তে আলোচনা করবেন, তেমনই তা নিয়ে বলবেন প্রকাশ্যেও। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, সিএএ এবং এনআরসি নিয়ে আমরা ভালো করেই জানি। আমরা উদ্বিগ্নও। আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই দু’টি বিষয় নিয়েই কথা বলবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়টি ভারতের সংবিধানেই রয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সম্মান দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বিশ্বের প্রধান চারটি ধর্মের পীঠস্থান ভারত। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।