Home Blog Page 3169

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৬৩৬; আক্রান্ত ৩১১৬১

0

চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চীনের হুবেই প্রদেশেই এই ভাইরাসে আক্রান্ত ৬৯ জন মারা গেছেন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে গতকাল বৃহস্পতিবার মারা গেছেন ৬৪ জন।

এদিকে, চীনে তিন হাজার একশ ৪৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার একশ ৬১ জনে। এছাড়াও চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে দুই জন মারা গেছেন। তাছাড়া বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরের শুরুর দিকে নতুন এই করোনাভাইরাস উহানের একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজার থেকে পশুর মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এরপর মানুষের মধ্যে ব্যাপকহারে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় জানুয়ারির শুরুর দিকে; সেই সময় কর্তৃপক্ষ বড় ধরনের জনসমাগম ঘটে এমন অনুষ্ঠানের অনুমতি দেয়। চীনের নতুন চন্দ্রবর্ষ শুরুর দিন ২৪ জানুয়ারির আগে এটি পুরোপুরি ভয়াবহ আকার ধারণ করে।

প্রেমিককে দিয়ে মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করালেন মা!

0

প্রেমিককে দিয়ে প্রায় এক বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণ করিয়েছেন মা। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে ১৪ বছরের সেই নাবালিকা। বর্তমানে সে আট মাসের গর্ভবতী। মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে মায়ের সঙ্গেই থাকত ওই নাবালিকা। তার মায়ের সঙ্গে প্রায়শই তাদের বাড়ি আসত মায়ের প্রেমিক বিনয়। ২২ বছরের বিনয় পেশায় অটোচালক। ডাকাতির মামলায়ও সে অভিযুক্ত। নাবালিকার মা একটি অনুষ্ঠান বাড়িতে কাজ করেন। গত দশ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর পড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই নাবালিকা।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করত। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করত। এ ভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে ওই মহিলা বলতেন বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে তার।

এ ভাবেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার। হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা। ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে গোটা ঘটনা বলে ওই নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।

ধর্ষণের ঘটনা নিয়ে এক তদন্তকারী অফিসার বলেছেন, ‘নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলায় বিনয় এখন জেলে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে হেফাজতে নেব। সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দি। সে সুস্থ হলেই আমরা গ্রেপ্তার করব। ওই দুই অভিযুক্তের সম্পর্কের ব্যাপারে আমরা জানতে পেরেছি। বিনয়কে জেরার পরই বিষয়টি পরিষ্কার হবে।’

সূত্র: আনন্দবাজার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

0

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। আলাস্কার টুনটুটুলিয়াকের দক্ষিণ-পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। আলাস্কা রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, যুতে কমিউটার সার্ভিসের একটি ছোট বিমান বেথেল থেকে কপনুকের দিকে যাচ্ছিল। বিমানটিতে একজন পাইলট ও চার জন যাত্রী ছিলেন। হঠাৎ করেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে সবাই নিহত হয়েছেন। তবে কোনো যাত্রীরই নাম পরিচয় জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।

সূত্র: সিএনএন।

চীনে আটকে পড়া পাকিস্তানি শিক্ষার্থীদের উদ্ধার করবে ভারত!

0

একের পর এক দেশ তার বাসিন্দাদের চীনের উহান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তবে ইসলামাবাদ নিজেদের দেশের মানুষকে আনতে উদাসীন ভূমিকা নিয়েছে। তারা বলছে চীন থেকে কোনো নাগরিককে দেশে ফিরিয়ে নেবে না। তবে ভারত বলছে চীনের উহান প্রদেশে আটকে পড়া পাকিস্তানি শিক্ষর্থীদের উদ্ধারের কাজে এগিয়ে যেতে পারে।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনো অনুরোধের খবর আমাদের কাছে আসেনি। তবে উহানে আটকে পড়া পাকিস্তানি শিক্ষার্থীদের উদ্ধারে যদি কোনো পদক্ষেপ না নেয় ইসলামাবাদ, তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভারত।

এর আগে এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমানে দুই দফায় মোট ৬৫৪ জনকে উদ্ধার করেছে ভারত। কিন্তু পাকিস্তানের কোনো হেলদোল নেই। এই নিয়ে ক্ষুদ্ধ এক পাকিস্তানি ছাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন যে ভারত ও বাংলাদেশের শিক্ষর্থীদের যখন উদ্ধার করছে তাদের দেশ, তখন পাকিস্তান কেন তাদের উপেক্ষা করছে? এই বিষয়ে রবিশ কুমার বলেন, পাকিস্তানের লজ্জা হওয়া উচিত। ভারতকে দেখে শেখা উচিত কিভাবে নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে হয়।

এরই মধ্যে এই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটের তকমা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এখনও পর্যন্ত চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে। আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ২৫ হাজার।

সূত্র: কলকাতা টাইমস।

দৈহিক মিলনে রাজী না হওয়ায় হবু স্ত্রীর মাথায় গুলি!

0

বিয়ের আগেই শারীরিক সম্পর্কে রাজী না হওয়ায় মিশরে এক যুবক তার হবু স্ত্রীর মাথায় গুলি করে দিয়েছেন। এরপর নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে নিজের গলায় গুলি করেন।

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর হবু স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন যুবক। কিন্তু রাজী হননি সেই তরুণী। এতে রাগান্বিত হয়ে ওই তরুণীর মাথায় গুলি করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

গোলাগুলির ওই ভিডিও ধারণ করে কোনো এক ব্যক্তি। এখন সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

মিডল ইস্ট মনিটর জানায়, ঘটনাটি ঘটেছে মিশরের রাজধানী কায়রোর নোজহা জেলায়। জানা যায়, সম্প্রতি ওই যুবক এবং তরুণী বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগেই যুবক, শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করলে তরুণী রাজী হননি। এতে ক্ষিপ্ত হয়ে যুবক তরুণীকে হয়রানী করা শুরু করে।

এরপরেও তরুণী রাজী না হওয়ায় রাস্তায় তরুণীর মাথায় পিস্তল দিয়ে গুলি করে নিজের গলায় গুলি করে আত্মহত্যার চেষ্টা চালায় ওই যুবক। দুইজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের নারীদের শ্লীলতাহানীর ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ৯৯ শতাংশ নারী কোন না কোন ভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানায় তারা।

দেশটিতে প্রতিদিন প্রায় ৪ হাজার নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়। নারীদের প্রতি এই নির্যাতন প্রতিরোধে কোনো আইন সে দেশে নেই বলে জানিয়েছে দেশটির মানবাধিবাধিকার সংগঠনগুলো।

মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত

0

মার্কিন সেনাবাহিনীর হামলায় আল-কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) বিভাগের প্রধান কাসিম আল রাইমি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনে অপারেশন চালিয়ে এই ঘটনা ঘটেছে বলেই জানিয়েছেন তিনি। ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

২০১৯ সালে ফ্লোরিডার পেন্সাকোলায় মার্কিন ন্যাভাল এয়ার স্টেশনে ভয়াবহ বন্দুকবাজ হামলার দায় স্বীকার করেছিল আল রাইমি। যেখানে একজন সৌদি বিমান ট্রেনিংয়ে কর্মরত তিনজন মার্কিন নাবিককে হত্যা করা হয়েছিল।

বৃহস্পতিবার ট্রাম্প এই প্রসঙ্গে জানিয়েছেন, আমরা আমেরিকার বাসিন্দাদের সবসময় সুরক্ষিত রাখব। সন্ত্রাসীদের দমন করে দেশের মানুষদের সুরক্ষার জন্য আমারা দায়বদ্ধ। তবে এদিন ট্রাম্প আল রাইমির মৃত্যুর কথা ঘোষণা করলেও কবে মার্কিন সেনাবাহিনী এই অপারেশন চালিয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি।

চলতি বছরের ৩১ জানুয়ারি থেকেই কাসিম আল রাইমির হত্যার কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে প্রথমবার সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানলে আমরা তার বদলা নেবই। হত্যা করা হবে সেই সন্ত্রাসবাদীদের।

ভাইরাস আতঙ্কের মধ্যেই চীনা প্রেমিকাকে বিয়ে বাঙালির

0

সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো। যা এগোচ্ছিল পরিণতির দিকে। কিন্তু হঠাৎই তাতে পথের কাঁটা হয়ে বাগড়া দিল মরণঘাতী করোনা ভাইরাস। সেই ‘কাঁটা’ তুলেই শেষমেশ সাত পাকে বাঁধা পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের কাঁথির যুবক পিন্টু জানা আর চীনা কন্যা এঞ্জেল পিং। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা পিন্টু। আর চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেল।

করোনাভাইরাসের হাজারও নিয়ম-নিষেধের বেড়াজালে এঞ্জেলের পরিবার চীনে আটকে গেলেও আটকাল না চারহাত এক হওয়া।

সাত বছর আগে ছোটো মামার হাত ধরে চীনে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানেই পরিচয় অ্যাঞ্জেলের সঙ্গে। শেষমেশ চার হাত এক করে দেয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেই মতো এক মাস আগে বিয়ের দিনক্ষণ পাকা হয়।

চলতি মাসের ৪ তারিখ বিয়ের দিন ঠিক হয়। স্থির হয়, হিন্দু মতেই হবে বিয়ে। সেই মতো সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই মাঝখান থেকে বাগড়া দেয় মরণঘাতী করোনা ভাইরাস। দিন ১০-১২ আগে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে দুই পরিবারের।

শেষে ঠিক হয়, নির্দিষ্ট দিনেই হবে বিয়ে। কোনো মতে পাত্র ও পাত্রী ভিসা নিয়ে ভারতে চলে আসেন। কিন্তু আটকে পড়ে কনের পরিবার। সেই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চার হাত এক হলো অ্যাঞ্জেল ও পিন্টুর।

গত মঙ্গলবার পিন্টুর কাঁথি-১ ব্লকের পশ্চিম পারুলিয়ার বাড়িতেই হল বিয়ে। বুধবার ছিল বৌভাত। এঞ্জেল সাজলেন লাল শাড়ি, চেলি, গয়নায়। আর চীন থেকে নবদম্পতিকে মোবাইলের ভিডিও কলে আশীর্বাদ করলেন এঞ্জেলের পরিজনেরা।

সাত বছর আগে কর্মসূত্রে চীনে গিয়েছিলেন। চীনের গোয়াং প্রদেশে জামাকাপড়ের ব্যবসা করেন পিন্টুর মামা। সেখানেই কাজ করতে গিয়েছিলেন পিন্টু ও তার ভগ্নিপতি। গোয়াং প্রদেশের বাসিন্দা এঞ্জেলদেরও পোশাকের ব্যবসা। সেই সূত্রে দু’জনের দেখা-সাক্ষাৎ ও ভাষার বাধা পেরিয়েই প্রেম। তারা ঘর বাধার সিদ্ধান্ত নেন।

মাসখানেক আগে পিন্টু এবং এঞ্জেলের বিয়ের দিনক্ষণ স্থির হয়। ঠিক হয়, বিয়ে হবে কাঁথিতে, হিন্দু মতে। সেই মতো কিছু দিন আগে পিন্টু ও এঞ্জেল কাঁথিতে চলে আসেন। তার পরেই করোনাভাইরাসের কবলে পড়ে চীন। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য চীনে বিমান, ট্রেন, বাস পরিষেবায় নিষেধাজ্ঞা জারি হয়। আর তাতেই এঞ্জেলের পরিবারের কাঁথিতে আসার পরিকল্পনা ভেস্তে যায়।

সূত্র: আনন্দবাজার।

দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এ কারণে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। আজ সেই জমি পরিদর্শন করলাম।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়। আমি চীফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনা মাফিক শিবচরকে সাজানোর জন্য। আমরা যদি দেশের সকল উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান সেভাবে সাজানো সম্ভব হবে।

এদিন আইনমন্ত্রী দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধক্ষ্য সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালনমঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন চিত্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমূখ।

দেড়শ ছাড়িয়ে বাংলাদেশ; অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে

0

৩৭তম ওভারে একশ রান করার পর ৭ রান যোগ করেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। শাহিন আফ্রিদির তৃতীয় শিকার হওয়ার আগে তার সংগ্রহ ২৫ রান। উইকেটে লিটন দাস আসার পর দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫২ রান।

রাওয়ালপিন্ডিতে টস হেরে সাদা পোশাকে খেলতে নেমে সেই পুরনো রূপে দেখা দেয় বাংলাদেশ দল। দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল আর অভিষিক্ত সাইফ হাসান। ভারত সফরে না থাকা তামিমের দলে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেন মাত্র ৩ রানে। অন্যদিকে অভিষিক্ত সাইফের ভাগ্য খারাপ। ‘ডাক’ মেরে বিবর্ণ হলো তার অভিষেক। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়েছেন আসাদ শফিকের হাতে।

অথৈ সমুদ্রে পড়া দলকে নতুন আশা দেখান অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে আসে ৫৯ রান। দুজনেই যখন উইকেটে সেট হয়ে গেছেন, তখনই ছন্দপতন। শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান করা মুমিনুল। ৬২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্তর সঙ্গী হন মাহমুদউল্লাহ। জুটিতে ৩৩ রান আসতেই ১১০ বলে ৪৪ রান করা শান্ত মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফিরে যান। মধ্যাহ্ন বিরতির পর ৩৭তম ওভার বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

বন্যপ্রাণী বাণিজ্য স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি

0

চীনের বাজারগুলোয় নানা রকমের ইঁদুর, সাপ ও নেকড়ের ছানাসহ বিভিন্ন বিরল প্রাণী বিক্রির অভিযোগ রয়েছে। চীন সরকার বলেছে, সকল ব্যবসা, খাদ্য ও পানীয় বিক্রির দোকান ও ই-বাণিজ্যের প্ল্যাটফরমগুলোয় বন্যপ্রাণী বেচা-কেনা কঠোরভাবে নিষিদ্ধ করা হছে।

এদিকে, করোনভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা ক্যাম্পেইনাররা চীনের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বন্যপ্রাণী বাণিজ্য স্থায়ীভাবে নিষিদ্ধ করে। জীবিত প্রাণী বিক্রি হয় যেসব বাজারে, সেসব বাজার থেকে মানবদেহে নতুন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভবানা বেশি থাকে বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, উহান অঞ্চলের সেরকমই একটি বাজার থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস যেন আরো বেশি ছড়িয়ে না পড়তে পারে তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্যপ্রাণী সংক্রান্ত ব্যবসা বন্ধ করেছে চীন, তবে সংরক্ষণবাদীরা মনে করেন এই পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়। তাদের বক্তব্য, বন্যপ্রাণী সংক্রান্ত বাণিজ্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলে তা মানুষের স্বাস্থ্যজনিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণীর অবৈধ চোরাকারবার বন্ধ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইনাররা মনে করেন, ঐতিহ্যগতভাবে চীনা ওষুধ তৈরির ক্ষেত্রে বিভিন্ন বন্যপ্রাণীর দেহের অংশ ব্যবহার হওয়ায় এবং চীনাদের খাবার হিসেবে বিভিন্ন রকম বন্যপ্রাণীর চাহিদা থাকায় বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে বাণিজ্য বেড়ে চলেছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন বন্যপ্রাণীর দেহের অংশ দিয়ে তৈরি করা পণ্যের বিষয়ে এই ধরনের নিষেধাজ্ঞা শুধু চীনে নয়, সারা বিশ্বে বাস্তবায়ন করা উচিত।