Home আন্তর্জাতিক দৈহিক মিলনে রাজী না হওয়ায় হবু স্ত্রীর মাথায় গুলি!

দৈহিক মিলনে রাজী না হওয়ায় হবু স্ত্রীর মাথায় গুলি!

101
0
SHARE

বিয়ের আগেই শারীরিক সম্পর্কে রাজী না হওয়ায় মিশরে এক যুবক তার হবু স্ত্রীর মাথায় গুলি করে দিয়েছেন। এরপর নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে নিজের গলায় গুলি করেন।

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর হবু স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন যুবক। কিন্তু রাজী হননি সেই তরুণী। এতে রাগান্বিত হয়ে ওই তরুণীর মাথায় গুলি করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

গোলাগুলির ওই ভিডিও ধারণ করে কোনো এক ব্যক্তি। এখন সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

মিডল ইস্ট মনিটর জানায়, ঘটনাটি ঘটেছে মিশরের রাজধানী কায়রোর নোজহা জেলায়। জানা যায়, সম্প্রতি ওই যুবক এবং তরুণী বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগেই যুবক, শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করলে তরুণী রাজী হননি। এতে ক্ষিপ্ত হয়ে যুবক তরুণীকে হয়রানী করা শুরু করে।

এরপরেও তরুণী রাজী না হওয়ায় রাস্তায় তরুণীর মাথায় পিস্তল দিয়ে গুলি করে নিজের গলায় গুলি করে আত্মহত্যার চেষ্টা চালায় ওই যুবক। দুইজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের নারীদের শ্লীলতাহানীর ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ৯৯ শতাংশ নারী কোন না কোন ভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানায় তারা।

দেশটিতে প্রতিদিন প্রায় ৪ হাজার নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়। নারীদের প্রতি এই নির্যাতন প্রতিরোধে কোনো আইন সে দেশে নেই বলে জানিয়েছে দেশটির মানবাধিবাধিকার সংগঠনগুলো।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997