Home Blog Page 3176

চীনে বেড়াতে যাওয়াদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

0

গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এ রোগের শুরু চীনে। দেশটির মধ্যাঞ্চলের প্রাদেশিক রাজধানী শহর উহানে এর সূত্রপাত। এখন ছড়িয়ে গেছে বিশ্বের ২৪টিরও বেশি দেশে। এদিকে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে চীনে বেড়াতে যাওয়া বিদেশিদেরও রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে এ কথা জানিয়েছে মস্কো।

করোনাভাইরাস আতঙ্ক ভয়াবহ আকার ধারণ করেছে চীনে। মৃত্যুর সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যাও। দেশটিতে এ পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

রাশিয়া সরকারের নেয়া এ সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্বজুড়ে হুমকি সৃষ্টি করা করোনা ভাইরাস মোকাবিলায় এর শুরুর স্থান চীনে ঘোরা কোনো বিদেশি নাগরিককে রাশিয়ায় ঢুকতে দেয়া হবে না।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য চীনের নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক ভিসার সুযোগও বন্ধ করে দেবে মস্কো।

এ সংক্রান্ত রুশ নির্দেশে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি), ফেডারেল কাস্টমস সার্ভিস এবং গ্রাহক সুরক্ষা ও কল্যাণ তদারকি ফেডারেল সার্ভিসের সঙ্গে যৌথভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে দেশটির পরিবহন মন্ত্রণালয়। মস্কো সময় মঙ্গলবার শুরুর পর থেকেই দেশের সংশ্লিষ্ট বিমানবন্দরে চীন থেকে আসা বিদেশিদের প্রবেশে বাধা দেবে মন্ত্রণালয়টি।

রুশ সরকারের এ সিদ্ধান্ত ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের পাশাপাশি প্লেনের পাইলট, ক্রু, সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং যারা রাশিয়া ভ্রমণে অনুমোদন সংরক্ষণ করেন, তাদের ওপর প্রভাব ফেলবে না। এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বেশ কয়েক ভ্রমণকারীকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে।

৪ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত চীন এবং হংকংয়ের সব ফ্লাইট স্থগিত করে রুশ এয়ারলাইন্স এস-সেভেন। এছাড়া একই পথে হাঁটছে অন্যান্য দেশটির এয়ারলাইন্সগুলোও।

করোনাভাইরাস : সমুদ্রে ৩৭১১ জনকে বিচ্ছিন্ন করে রেখেছে জাপান

0

একজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিতের পর তিন হাজার সাতশ ১১ জনসহ যাত্রীবাহী জাহাজ সমুদ্রে আলাদা করে রেখেছে জাপান। জানা গেছে, বিচ্ছিন্ন করে রাখা সেই জাহাজে দুই হাজার ছয়শ ৬৬ জন যাত্রী এবং এক হাজার ৪৫ জন ক্রু রয়েছেন।

ওই জাহাজে থাকা এক যাত্রী গতকাল সোমবার হংকংয়ে যাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। এরপর গতকাল সোমবারই ওই জাহাজের আরো আটজন যাত্রী (যারা এরই মধ্যে জাহাজ থেকে নেমে গেছেন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাপানের সরকারি কর্মকর্তারা বলছেন, ওই আটজনের জ্বর ও সর্দি-কাশি রয়েছে।

আজ মঙ্গলবার জাহাজের সবাইকে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। জানা গেছে, হংকংয়ের ওই নাগরিক গত ২৫ জানুয়ারি সেই জাহাজে ছিলেন। জাপান সরকারের দাবি, হংকংয়ের ওই ব্যক্তি জাহাজের চিকিৎসাকেন্দ্রে যাননি। এমনকি নিজের অসুস্থতার ব্যাপারে কিছুই জানাননি। তার সঙ্গে পরিবারের অন্য যারা ছিলেন, তাদের মধ্যেও অবশ্য কোনো ধরনের লক্ষণ দেখা যায়নি।

জাহাজে থাকা প্রত্যেক যাত্রী বর্তমানে আতঙ্কে আছেন। তাদের প্রত্যাশা, যেন শিগগিরই পরীক্ষা করে দেখা হয়, তারাও আক্রান্ত কিনা। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য আরো ২৪ ঘণ্টা দেরি হওয়ার শঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে যাত্রীদের অপেক্ষা করার বিকল্প নেই।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জাহাজে থাকা কারো মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়নি। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শিগগিরই তাদের রক্ত পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বড় ধরনের কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য এই সতর্কতা।

করোনাভাইরাস আতঙ্কে ভারত

0

করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২৫ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ২০ সহস্রাধিক। এদিকে করোনাভাইরাসের আতঙ্ক ক্রমেই গ্রাস করছে ভারতবাসীদের। দক্ষিণের রাজ্য কেরালায় ইতোমধ্যে তিনজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।

করোনার উপসর্গ নিয়ে সোমবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক ব্যক্তি। ওই ব্যক্তি কিছুদিন আগে চীনের হুয়ান থেকে দেশে এসেছেন বলে জানা গেছে। পরীক্ষার জন্য ইতোমধ্যেই তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

দিল্লির আরএমএল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত সপ্তাহে এখানে মোট ১৩ জন ভর্তি হয়েছিলেন। কিন্তু ৮ জনের রক্ত পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। এদের প্রত্যেকের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ এসেছে। যে কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকিদের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। যার জেরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬। প্রত্যেকের রক্ত পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

কেরালায় পরপর তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সোমবার রাতে করোনাভাইরাস সংক্রমণকে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করল পিনারাই বিজয়ন সরকার।

ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা একথা জানিয়েছেন।

করোনাভাইরাস : হংকংয়ে প্রাণ গেল একজনের

0

এবার হংকংয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের জীবন প্রদীপ নিভে গেল। আজ মঙ্গলবার সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি চলতি বছরের জানুয়ারিতে চীনের উহান শহরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এর আগে গত রবিবার ফিলিপাইনে একজন মারা গেছেন। এবার হংকংয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটলো। ফিলিপাইনে করোনাভাইরাসে নিহত ব্যক্তি অবশ্য চীনের নাগরিক। তার স্ত্রীও চীনের নাগরিক। প্রথমে তার স্ত্রী করোনাভাইরাসে অঅক্রান্ত হন, স্ত্রী অনেকটা সুস্থ হয়ে উঠলেও ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি মারা গেছেন।

এদিকে, চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০৪৩৮ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এবার করোনাভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব!

0

চীনে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস নিয়ে মানুষ প্রবল আতঙ্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ঘাড়েই দোষ চাপিয়েছে চীন। এই আতঙ্কের মধ্যেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব।

ওয়াশিংটনের দিকে অভিযোগের আঙুল তুলে বেজিং-এর দাবি, করোনার প্রার্দুভাব নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। অকারণে ভয়ের পরিবেশ তৈরি করছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, চীনে করোনার সংক্রমণের খবর ছড়ানোর পর যুক্তরাষ্ট্রেই প্রথম দেশ হিসাবে চীনে যাওয়ার ব‌্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি, চীন থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার কাজও শুরু করে দিয়েছিল তাৎপর্যপূর্ণভাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বহু আগেই এই মর্মে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে, এই ভাইরাস সংক্রমণের জেরে চীন যাত্রা নিষিদ্ধ করার কোনও প্রয়োজন নেই। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুণ্ণ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র যাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে, তারা তা না করে, ডব্লিউএইচও -র নির্দেশিকা অগ্রাহ‌্য করে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার মতো পদক্ষেপ করছে। এতে পৃথিবীতে করোনাভাইরাস নিয়ে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যা মোটেও কাম‌্য নয়।

করোনার ঝুঁকিতে থাকা ব্যক্তি লাপাত্তা, আতঙ্কে ভর্তি হচ্ছেন অন্যরা

0

হাসপাতালে ভর্তি হওয়ার কথা নয়, তিনি এসে ভর্তি হয়েছেন। আবার যার অন্তত ১৪ দিন চিকিৎসকদের নজরদারিতে থাকার কথা, তিনি লাপাত্তা। নির্দেশনা অনুযায়ী অন্তত ‘হোম আইসোলেশনের’ জন্য তার যে-তথ্য স্বাস্থ্য ভবনে থাকা উচিত ছিল, তা কলকাতা হাসপাতালে থাকল না!

করোনাভাইরাসের (এনসিওভি) সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে গতকাল সোমবার আইডি হাসপাতালে চীন-ফেরত যাত্রীদের ভর্তি নিয়ে এমনই ডামাডোল চলল দিনভর।

কলকাতারই রামগড়ের এক বাসিন্দা বেলা ৩টা নাগাদ আইডি-র জরুরি বিভাগে গিয়ে জানান, চীনের উত্তর-পূর্ব রাজ্য থেকে ২৯ জানুয়ারি ফিরেছেন তিনি। তার কথায়, আমার করোনাভাইরাসের লক্ষণ নেই। নিশ্চিত হতে আইডি-তে এসেছিলাম। কিন্তু ওরা বলছে, পরীক্ষার জন্য ভর্তি হতে হবে। তাই বাড়ি চলে যাচ্ছি।

রাত পর্যন্ত রামগড়ের এমন কোনো বাসিন্দার তথ্য নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। আইডি-র সুপার আশিস মান্না অবশ্য বলেন, স্ক্রিনিংয়ের (স্বাস্থ্যপরীক্ষা) পরেই তাকে ছাড়া হয়েছে। কেউ অধরা থেকে গেছেন ভাবলে ভুল হবে।

এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, নির্দেশনা অনুযায়ী ওই ব্যক্তির নমুনা সংগ্রহের দরকার নেই। প্রয়োজনে উনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির সঙ্গে একই বিমানে ফিরেছিলেন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আট জন। তাদের মধ্যে তিন জন চীন এবং এক জন দিল্লি চলে গেছেন। বাকি চার জনকে ‘হোম আইসোলেশনে’ রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ভবন।

২৩ জানুয়ারি এক বিমানে আসা কেরালার আরেক যাত্রী আক্রান্ত হওয়ার পর চার জনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখতে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠিক করা হয়, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং জঙ্গলমহলের একটি জেলার বাসিন্দার ঠিকানা হবে বেলেঘাটার আইডি। ওই তিন জনের লালারসে করোনাভাইরাস মেলেনি। উত্তরবঙ্গের তরুণী ভর্তি হচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

গতকাল সকালে অ্যাম্বুল্যান্সে আইডি হাসপাতালে আসেন জঙ্গলমহলের একটি জেলার বাসিন্দা। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কলকাতার গাঙ্গুলিবাগানের বাসিন্দাও ভর্তি হতে আসেন। উত্তর ২৪ পরগনার বাসিন্দার আগমনের পর শুরু হয় ডামাডোল। তার সঙ্গে হাজির হন স্বাস্থ্য দপ্তরের তালিকা-বহির্ভূত এক জন। তিনি একই বিমানে ছিলেন।

প্রথম সংক্রমিত ভারতীয়ের বিমানের আসন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় স্ক্রিনিংয়ের যে-তালিকা করেছিল, তা থেকে তিনি বাদ পড়ে যান। বন্ধু ডাক পেয়েছেন শুনে আতঙ্কিত হয়ে তিনিও চলে আসেন। বিকেলেই অবশ্য তাকে ছেড়ে দেন আইডি-কর্তৃপক্ষ।

এক জন ছাড়া পেলেও তালিকায় নাম না-থাকা হুগলির এক বাসিন্দাকে ভর্তির বিষয়টি পরে সামনে আসে। ২৮ জানুয়ারি তিনি চীন থেকে ফিরেছেন এবং কাশি হচ্ছে, এই তথ্য পেয়ে তাকে আইডি-তে ভর্তি করানোর ব্যবস্থা করে স্বাস্থ্য দফতর।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, মোট চার জন বেলেঘাটা আইডি-তে ভর্তি হয়েছেন। উত্তরবঙ্গের তরুণীর সঙ্গে কথা গেছে।

মৃত বেড়ে ৪২৫; আক্রান্ত ২০ সহস্রাধিক

0

চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০৪৩৮ জন।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের যে উহান থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেখানকার পরিস্থিতির এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি। একই রকম গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে আশপাশের একাধিক শহরে। বেশ কিছু জায়গা নতুন করে ‘লকডাউন’ করা হয়েছে।

সোমবার সার্সের পরিসংখ্যানকেও ছাপিয়ে যায়। সার্সে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছিল তিনশোর কাছাকাছি মানুষের। এই মৃত্যুমিছিল কবে থামবে সে বিষয়ে আশার আলো দেখাতে পারছেন না কেউ-ই।

চীনে রোজই কোনও না কোনও অঞ্চলে নতুন করে এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলছে। এমন অবস্থায় আতঙ্কে চীনের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ।

সূত্র : আল-জাজিরা, ওয়েবসাইট

পদদলিত হয়ে ১৪ ছাত্র নিহত

0

শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন।

সোমবার দেশটির কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

কেনিয়ার রেডক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা বলেন, আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।

সূত্র : বিবিসি

রোমের পথে প্রধানমন্ত্রী

0

চার দিনের সরকারি সফরে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কোন্তের আমন্ত্রণে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১২০১’ ভিভিআইপি ফ্লাইটে রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। স্থানীয় সময় বিকেল ৪টায় রোমের ফিয়ামিকিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, সফরকালে প্রধানমন্ত্রী বুধবার কোন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান আগামীকাল সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

বিমানটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করবে। মিনিস্টার প্লেনিপোটেনসিয়ারি অব ইতালিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হবে। ইতালির রাজধানীতে সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। তিনি একই দিন সন্ধ্যায় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তাঁর সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেবেন।

৫ ফেব্রুয়ারি বুধবার সকালে তিনি রোমের ভায়া ডেল’ এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কোন্তের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন। দুই শীর্ষ নেতা সম্মেলনে দ্বিপক্ষীয় সার্বিক ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পরে ইতালীয় ব্যাবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিগণ পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তাঁর হোটেলের সভাকক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে প্রধানমন্ত্রী পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আগামী ৬ ফেব্রুয়ারি সকালে শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনে করে রোম থেকে ইতালির মিলান শহরের উদ্দেশে যাত্রা করবেন এবং স্থানীয় সময় বিকেল ৪টায় সেখানে পৌঁছবেন। মিলান সফরের সময় তিনি এক্সেলসিয়ার গালিয়া হোটেলে অবস্থান করবেন।

৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি।

পায়ুপথে ইয়াবাসহ শাহজালালে এক যাত্রী আটক

0

পায়ুপথে ইয়াবা নিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। জানা গেছে, হেলাল উদ্দিন (৩২) নামে ওই ব্যক্তি এক হাজার চারশ ২৫ পিস ইয়াবা পায়ুপথে নিয়ে যাচ্ছিলেন।

বিমানবন্দর থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক হেলাল উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ ব্যাপারে বলেন, হেলাল উদ্দিন নামে ওই যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। তবে তিনি অস্বীকার করেন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উখিয়ার খালেদা (২৫) নামে মাদক ব্যবসায়ী তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেন বলে তার দাবি। খালেদার স্বামী আলমগীর ঢাকার মিরপুরের ১২ নম্বরে তা নেওয়ার কথা ছিল। এজন্য হেলাল ১৫ হাজার টাকা পেত। পরে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে ওই ইয়াবা বের করে আনা হয়।