Home Blog Page 3179

দেশে ৬৪ প্রজাতির মাছ হুমকির মুখে

0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংসদে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের হিসাব অনুযায়ী, দেশে স্বাদু পানির ৬৪ প্রজাতির মাছ হুমকির মধ্যে। এর মধ্যে ৯টি অতি বিপন্ন, ৩০টি বিপন্ন এবং ২৫টি শঙ্কাগ্রস্ত।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য মনজুর হোসেন।

জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৭২৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত কাপ্তাই লেকে প্রায় ১৩ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অবাধ প্রজনন ও বিলুপ্তির পথে মাছ রক্ষার জন্য বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকে ৭টি অভয়াশ্রম ও ৬টি ভাসমান মোবাইল মনিটরিং সেন্টার স্থাপন করেছে। এসব অভয়াশ্রম থেকে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ আছে। ভাসমান মোবাইল মনিটরিং সেন্টারের মাধ্যমে কর্পোরেশন অভয়াশ্রমগুলোর পাহারা নিশ্চিত করা হচ্ছে। এতে কাপ্তাই লেকে বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি রক্ষার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

সরকাই দলের আরেক সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত ৪৩২টি অভয়াশ্রম সুফলভোগীদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, সরকারের সময়োপযোগি পদক্ষেপের ফলে দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন বেশি মৎস্য উৎপাদন হয়েছে। বর্তমানে দেশে মাথাপিছু মাছের চাহিদা ৬০ গ্রাম এবং এ চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম। এ হিসাবে দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এ সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন।

সরকারি দলের হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মৎস্যজীবীদের কল্যাণে ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে অর্থ বরাদ্দসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা তৈরিতে হটলাইন চালু

0

নোবেল করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।

চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে নোবেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বাংলাদেশ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণ করেছে। তারই ধারাবহিকতায় আইইডিসিআর এ চারটি হটলাইন চালু করলো।

করোনাভাইরাস সংক্রা যেকোনো বিষয়ে জানতে নিম্নোক্ত হটলাইনগুলোতে ফোন করা যাবে।

হটলাইনগুলো হচ্ছে : ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।

আবু রুশদ গুণীজন সম্মাননা ২০১৯ পেলেন যারা

0

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা আবু রুশদ (১৯১৯-২০১০) এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আবু রুশদ পরিবার দেশের চারজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা এবং একজন তরুণ লেখক, গবেষককে অনুদান প্রদান করেছে।

আজ সোমবার রাজধানীর ডাব্লিউভিএ মিলনায়তনে গুণীজন সম্মাননা- ২০১৯ প্রদান প্রদান করা হয়।

এবারে আবু রুশদ গুণীজন সম্মাননা ২০১৯ পেলেন যারা- হাবিবুল্লাহ সিরাজী (সাহিত্য), খুশি কবির (সমাজকল্যাণ), এম. এ কাশেম (উচ্চশিক্ষা) এবং লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ (সংস্কৃতি) এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে গবেষণা পরিচালনার জন্য গবেষণা অনুদান পেয়েছেন কাজী আলিম-উজ-জামান।

আবু রুশদ গবেষণা অনুদান এর বিজয়ী পেয়েছেন ৩০০০০ টাকা এবং একটি প্রশংসাপত্র।

৮ জেলার প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত

0

ফরিদপুর, লক্ষ্মীপুরসহ ৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এরমধ্যে ফরিদপুর ও লক্ষ্মীপুর জেলায় পাঠানো নিয়োগপত্রের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বাকী ৬ জেলার নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ছয় মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ওই আট জেলার বিভিন্ন প্রার্থীর করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন, জামিউল হক ফয়সাল ও আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিপুল বাগমার।

আদালত যে আট জেলার নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন তা হলো- নাটোর, পাবনা, গাইবান্ধা, লক্ষীপুর, পটুয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ।

উল্লেখ্য, এরই মধ্যে পৃথক রিট আবেদনের ভিত্তিতে এসব জেলায় আগেই নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

সাত জেলার নিয়োগপ্রার্থীদের পক্ষে করা রিট আবেদনকারীপক্ষের আইনজীবী মো. আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, এরইমধ্যে ফরিদপুর ও লক্ষ্মীপুর জেলায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। আদালত এই নিয়োপত্রের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এ কারণে ওই নিয়োগপত্রের ভিত্তিতে আপাতত কেউ চাকরিতে যোগদান করতে পারবেন না। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। বাকী ৫ জেলায় এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। এ কারণে ওই ৫ জেলায় নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আইনজীবী জানান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩ এর ৭ ধারা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য পদে ষাট শতাংশ মহিলা, বিশ শতাংশ পৌষ্য এবং বাকী বিশ শতাংশ সাধারণ প্রার্থীকে নিয়োগ দিতে হবে। কিন্তু ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফলে সেটা অনুসরণ করা হয়নি। ওই ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

সারা দেশে সহকারী শিক্ষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার এক শ ৪৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করে গতবছর ২৪ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করে। এই ফল বাতিল চেয়ে একের পর এক রিট আবেদন করা হচ্ছে। আর আদালত শিক্ষক নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন।

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মোট ৩৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন বলে জানা গেছে।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি অসুস্থের সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে ১৭ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে ২ হাজার ৮২৯ জন।

চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন। তিনি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

কদমতলীতে খালে নিখোঁজ শিশু আশা মনির মরদেহ উদ্ধার

0

রাজধানীর কদমতলীর মেরাজনগরের একটি খালে পড়ে ডুবে যাওয়া পাঁচ বছরের শিশু আশা মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে শিশুটির খোঁজে অভিযান চালিয়ে খালের আবর্জনার মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে গত শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি। শিশুটির মামা মো. মোশাররফ বলেন, বাসার পাশেই একটি খালি প্লট। শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। গতকাল বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।

প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

0

এসএসসি পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁসের বিষয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস বিষয়ে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার দুই হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। তিনি বলেন, কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন। তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। তাই পরীক্ষা চলাকালীন সকল দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পূরণ করেও পরীক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি-এমন অভিযোগ প্রসঙ্গে দীপু মনি বলেন, কিছু প্রতিষ্ঠানে অনুমোদন না থাকলেও সেখানে শিক্ষার্থী ভর্তি করিয়ে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করা অভিযোগ রয়েছে। এ কারণে যথাসময়ে ফরম পূরণ করলেও যথাসময়ে প্রবেশপত্র পাচ্ছে না। এজন্য অনেক পরীক্ষার্থী বিভিন্ন বোর্ডে গিয়ে ধরনা দিচ্ছে। অনেকে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।

এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

কুড়িলে দোকানে অগ্নিকাণ্ড

0

রাজধানীর কুড়িলে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আজ সোমবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে একটি লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত ঘোষণা করেছেন সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

গতকাল রবিবার ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে জুবায়ের আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে এ ফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, একটি কেন্দ্রের ভোটের সংখ্যা উল্টে দিয়ে প্রতিপক্ষকে জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর। প্রথমে তাঁর এ অভিযোগ আমলে নেয়া না হলেও পরে বিভিন্ন ইভিএম থেকে বের হওয়া ভোটের প্রিন্টেড কপির অনুলিপি জোগাড় করে যোগফল ভুল হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর এ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন ডেইজী

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। ৩১ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইজী সারোয়ার পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পরাজয়ের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে সময় দেবেন। এজন্য আগামী এপ্রিলে নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন। রবিবার এ কথা জানান ডেইজী। এই ওয়ার্ডে গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয়লাভ করেন সফিকুল ইসলাম সেন্টু।

ডেইজী বলেন, ‌নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম। ‌পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিলো।

তিনি আরও বলেন, ‌ভোটের দিনে আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমার ওপরে যে আচরণ করা হয়েছে সেটা মোটেও শোভনীয় ছিল না। জয়ের জন্য আমার চেষ্টা ছিলো। কিন্তু এই নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি।’

২০১৮ সালের মার্চে ঢাকা সিটিতে ডেইজীর মশকনিধনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ডিএনসিসির ফেসবুক পেজে ওই ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয় প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দু’পাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। ভিডিওটি ওই সময়ে বেশ আলোচিত-সমালোচিত হয়।

সদ্য সম্পাত নির্বাচনে ডেইজী সারোয়ার সংরক্ষিত আসন থেকে বেরিয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করেন।