Home Blog Page 3183

তামিমের ট্রিপল সেঞ্চুরি

0

আড়াইশ পেরিয়ে খানিক ধীর হয়েছিলেন, তবে মনোযোগ হারাননি একদম। ইনিংসের শুরু থেকে যে দৃঢ় সংকল্প নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন, তা বজায় রেখেছেন ৫০০ মিনিটেরও বেশি সময় ধরে। যা তাকে এনে দিয়েছে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরির গৌরব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ রান করলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান নন।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের আগে একমাত্র ট্রিপল সেঞ্চুরি ছিল রকিবুল হাসানের। ২০০৭ সালে জাতীয় লিগের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি রকিবুল। ৬৬০ মিনিট ৬০৯ বলে ৩৩ বাউন্ডারিতে সাজানো ছিল ওই ট্রিপল সেঞ্চুরি।

রকিবুলের প্রায় ১৩ বছর পর, ২০২০ সালে এসে দেশের পক্ষে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ব্যাটিং করে ৪০৭ বলে ৪০ চারের মারে তিনশ রান পূরণ করেছেন তামিম। তার পুরো ইনিংসে নেই কোনো ছক্কা। যা প্রমাণ করে, বড় ইনিংস খেলতে কত বদ্ধ পরিকর ছিলেন এ বাঁহাতি ওপেনার।

পূর্বাঞ্চলের ইনিংসের ১৩৫তম ওভারের দ্বিতীয় বলে আলতো করে কবজির মোচড়ে শর্ট মিড উইকেটের দিকে ঘুরিয়ে দিয়েই ট্রিপল সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেন তামিম। ৫৬০ মিনিটের এ ইনিংসটিকে তিনি সাজিয়েছেন ১০৯টি সিঙ্গেল, ১৪টি ডাবল, ১টি ট্রিপল ও ৪০টি বাউন্ডারির মাধ্যমে।

আজ (রবিবার) তৃতীয় দিনের শুরুতে ২৮১ বল খেলে ২২২ রানে অপরাজিত ছিলেন তামিম। খানিক রয়েসয়ে খেলে ১২৬ বল মোকাবেলা করে বাকি ৭৮ রান করেন তিনি। তবু আড়াইশ থেকে তিনশতে যেতে ৯২টি বল লেগেছে তামিমের। যা কি না তার এ ইনিংসের প্রথম পাঁচ ফিফটির চেয়ে ধীরতম।

এদিকে তামিমের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে রানপাহাড়ে চড়েছে পূর্বাঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৫ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৫১১ রান। মধ্যাঞ্চলের করা ২১৩ রানের বিপরীতে এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ২৯৮ রান।

দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের (১১১) সঙ্গে ২৯৬ রানের বিশাল জুটি গড়ার পর, তৃতীয় উইকেটে ইয়াসির আলি রাব্বির সঙ্গে এরই মধ্যে ১৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তামিম। চট্টগ্রামের ছেলে ইয়াসির ১৬২ বল খেলে ৫২ রানে অপরাজিত রয়েছেন।

আবারো বিতর্কের মুখে নুসরাত ফারিহা

0

বিতর্ককে কখনোই পাত্তা দেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যতোবারই তাকে নিয়ে সমালোচনা কিংবা বিতর্ক তৈরী হয়েছে, কখনোই গায়ে মাখেননি। বরং নিজের খেয়ালকেই সব সময় গুরুত্ব দিয়ে এসেছেন তিনি।

গেল বছরের সেপ্টেম্বরে ‘সুইম স্যুট’ পরে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন নুসরাত ফারিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামে যারা তাকে ফলো করেন তাদের অনেকেই তখন অকথ্য ভাষায় গালমন্দ করেছিলেন এই অভিনেত্রীকে। যদিও সমালোচনা কিংবা বিতর্কের ভয়ে ছবিটি সরিয়ে নেননি তিনি।

১ ফেব্রুয়ারি দুপুরে সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে আরো একবার সমালোচনার শিকার ‘আশিকী’ খ্যাত তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নিজের অফিশিয়াল ফেসবুক, ইনস্টাগ্রামে জিন্স ও শর্ট টপস পরে একটি ছবি দেন তিনি। আর এই ছবি দেয়ার সাথে সাথেই সেখানে তার সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন শত শত ফেসবুকার ও ইনস্টাগ্রামবাসী!

গেল বছর ইনস্টাগ্রামে ‘সুইমিং স্যুট’ পরে ছবি দিয়ে বিতর্কিত হয়েছিলেন নুসরাত ফারিয়াৃ
তবে ইতিবাচক নেতিবাচক যাইহোক, ছবিটি পোস্টের তিন ঘন্টায় ফেসবুকে লাইক ও কমেন্ট করেছেন প্রায় ৩২ হাজার ও ইনস্টাগ্রামে রিয়েকশন ও মন্তব্য দিয়েছেন প্রায় ৪৫ হাজারেরও বেশি ফলোয়াররা।

দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করছেন নুসরাত ফারিয়া। এক দফায় শুটিং শেষ করেছেন, চলতি মাসে হওয়ার কথা বাকি শুটিং। এছাড়া সম্প্রতি শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদিৃকিন্তুৃতবুও’-এর জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত। সেখানে অপূর্বর বিপরীতে অভিনয় করবেন তিনি। এছাড়া আশিকী, বাদশা, বস-২, ইন্সপেক্টর নটি কে, বিবাহ অভিযান ছবিগুলোর মাধ্যমে কলকাতায়ও বেশ জনপ্রিয়তা পেয়েছেন নুসরাত।

দুই সিটিতেই জয়ের পথে নৌকা

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই সিটিতেই মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

শনিবার রাত পৌনে ১০টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৩৫,২৩৪ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৪৬,৩৫৫ ভোট।

ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৬৫,০৩২ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট।

সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করেছে ইসি। এদের মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার নিয়োজিত রয়েছে এবং বিজিবি, র‌্যাব ও নৌ-পুলিশ নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাহিনী বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের দায়িত্বে নিজ নিজ সদস্যদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করে।

টানা ২০ দিন প্রচারণা শেষে নির্বাচনী বিধি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় সকল প্রকার প্রচারণা শেষ হয়েছে। ভোট উপলক্ষে রাজধানীতে ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও শুক্রবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত নৌ চলাচলও বন্ধ থাকবে।

করোনাভাইরাস : ফেসবুকে ছড়াচ্ছে ভুয়া তথ্য

0

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে। এদিকে, ফেসবুক কর্তৃপক্ষের দাবি, করোনাভাইরাস নিয়ে ক্রমশই ছড়াচ্ছে ভুয়া তথ্য, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই পরিপ্রেক্ষিতে এবার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে ফেসবুক। প্রয়োজনে ভুয়া তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের। সাধারণ মানুষের বিভ্রান্তি কমাতেই নয়া উদ্যোগ ফেসবুক কর্তৃপক্ষের।

জানা গেছে, গ্লোবাল হেলথ অর্গানাইজেশন এবং লোকাল হেলথ অথরিটিসের সঙ্গে ফেসবুকের হেড অফ হেলথ ক্যাং শিং জিনের আলোচনা হয়েছে।
বর্তমানে করোনাভাইরাস নিয়ে নানা তথ্য ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা তথ্য সাধারণ মানুষের ভাবনা বাড়াচ্ছে। ফেসবুকে এক শ্রেণির মানুষ করোনা ভাইরাসের উপসর্গ, প্রতিরোধের উপায় এবং সুস্থ হয়ে ওঠার পদ্ধতি নিয়ে নানা তথ্য ছড়িয়ে দিচ্ছেন।

বেশিরভাগ ক্ষেত্রেই বহু মানুষ সত্যাসত্য বিচার না করেই সেই তথ্য বিশ্বাস করতে শুরু করছেন। আবার কেউ কেউ এই তথ্যের মাধ্যমে আতঙ্কিত হয়ে পড়ছেন।

ভুয়া তথ্য যাতে কোনোভাবেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেই উদ্যোগ নিতে চলছে ফেসবুক। করনোভাইরাস সংক্রান্ত যে সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ভুয়া তথ্য হলে তা মুছেও দেওয়া হতে পারে। পাশাপাশি ইনস্টাগ্রামও নিতে পারে একই ব্যবস্থা। করোনাভাইরাস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ালে সেই ব্যক্তির অ্যাকাউন্টও চিরতরে ব্লক করে দেওয়া হতে পারে। টুইটারও প্রকাশিত তথ্য যাচাইয়ের উদ্যোগ নিচ্ছে।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করার পর বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই জারি হয়েছে রেড এলার্ট। কেনিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত চীনে কোনো বিমান পাঠানো হবে না। একই পথে হেঁটেছে ইতালি, ইসরায়েল, উত্তর কোরিয়াও।

টেক জায়েন্ট অ‌্যাপল, গুগল এবং মাইক্রোসফটের পক্ষ থেকে আপাতত চীনের ভাইরাস আক্রান্ত অঞ্চলে সংস্থার কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে চীনের সঙ্গে তাদের দেশের পূর্বাংশে অবস্থিত ৪,৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বন্ধ রাখবে।

মোদি সরকারের বাজেট ঘোষণা, মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার

0

মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রথম পূর্ণমেয়াদের নারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ শনিবার দেশটির সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশা পূরণ হল না! তাই বাজেট পেশ করার পরই মুখ থুবড়ে পড়ল দেশটির শেয়ার বাজার।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মোদি সরকারের এই বাজেট ঘিরে প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। কিন্তু বাজেট যে একেবারেই বিনিয়োগকারীদের খুশি করতে পারেনি, তা সূচকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বাজেট পেশ শেষ হওয়ার আগেই ৯৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটি ৩০০ পয়েন্ট নেমে দাঁড়াল ১১৬৬২ পয়েন্টে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেট নিযে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেকটাই ছিল। বাজেট পেশের আগেই একদফা সূচক নিম্নগামী হলেও প্রথমদিকে বাজেট ভাষণ শুরু করার পর পরই উঠতে শুরু করেছিল সূচক। সেনসেক্স দেড়শো পয়েন্টেরও বেশি উঠেছিল। কিন্তু খুব বেশি স্থায়ী হল না সেটা। ঘণ্টাখানেক পর থেকেই সূচকের পতন শুরু হয়।

এমনিতেও শেয়ার বাজার শনিবার বন্ধ থাকে। কিন্তু বাজেট উপলক্ষে এদিন শেয়ার বাজার খোলা ছিল। সকাল ১১টা থেকে সংসদে দীর্ঘ বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী। তার কিছুক্ষণ পর থেকেই শেয়ার বাজার হুড়মুড়িয়ে নামতে শুরু করে।

বিয়ে করছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে

0

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী (আগে বিশ্বের এক নম্বর ধনী ছিলেন) মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও কম্পিউটার তৈরিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস বিয়ে করছেন। বিশ্বের কোটি তরুণের স্বপ্নের এই রাজকন্যার পাত্র কে? নায়েল নাসের নামে মিশরীয় এক ঘোড়দৌড়বিদই হতে চলেছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি।

গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে ২৩ বছর বয়সি জেনিফার নিজেই তার বিয়ের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটাল নায়েল নাসের’।

একটি বরফাচ্ছাদিত জায়গায় কাছাকাছি বসা দুজনের ছবি দিয়ে প্রকাশ করা ঐ পোস্টে জেনিফার বলেন, ‘তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছ, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেব আমাদের জীবন।’ লেখার পরে একটি আংটির ইমোও দেন জেনিফার।

মিশরে জন্ম নেওয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের পরিচয় হয়। দুজনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসায় তারা নিজেরাও জড়িয়ে পড়েন ভালোবাসার বাঁধনে। প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিশরের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে।

আর বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়। জেনিফারের এই বন্ধনে বেজায় খুশি মাইক্রোসফটের পুরোধা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল।

ফের করোনাভাইরাস আতঙ্কে কলকাতা

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় আবারও করোনাভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। মারাত্মক অসুস্থ হয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে এক মার্কিন নাগরিক ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই আইসোলেশনে রেখে তার চিকিৎসা শুরু করা হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও তাঁর রক্ত পরীক্ষা হয়নি। প্রাথমিকভাবে ওই ব্যক্তি উপর্সগ দেখে করোনাভাইরাস আক্রান্ত বলেই মনে করছেন চিকিৎসকরা।

জানা গেছে, ওই মার্কিন নাগরিকের নাম মার্ক টুলিও। জানুয়ারি মাসের ২১ তারিখ থাইল্যান্ড থেকে ভারতে আসেন তিনি। সেই থেকে ভারতে ছিলেন। রবিবার সকালে অসুস্থ অবস্থায় পার্ক স্ট্রিট চত্বরে ঘুরছিলেন তিনি। তাঁর উপসর্গ দেখে সন্দেহ হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের। তাঁরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রথমে ওই ব্যক্তিকে আইসোলেশন বিভাগে রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সেখানেই ভর্তি নিয়ে নেওয়া হয় তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। যদিও এখনও রক্তপরীক্ষা হয়নি মার্ক টোলিও-র। তাই আদৌ তিনি করোনাভাইরাসে আক্রান্ত
২৭ জানুয়ারি জ্বর নিয়ে জো হুয়ামিন নামের ২৮ বছর বয়সী এক চীনা যুবতী ভর্তি হন বেলেঘাটা আইডি হাসপাতালে। করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু করা হয়। যদিও শারীরিক পরীক্ষায় করোনাভাইরাসের নমুনা মেলেনি বলেই জানিয়ে দেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, করোনা আতঙ্ক রীতিমতো থাবা বসাতে শুরু করেছে কলকাতাবাসীর মধ্যে। ইতিমধ্যেই কলকাতাতে রোগ নির্ণয়ের পরীক্ষা শুরু করা হয়েছে। বেলেঘাটের নাইসেডে শুক্রবার থেকে পরীক্ষার জন্য পরিকাঠামো প্রস্তুত হয়ে গেছে। এর আগে পর্যন্ত পুনের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠাতে হতো। সেখানেই একমাত্র নোভেল করোনা ভাইরাস আছে কি-না, তা নির্ণয় করা সম্ভব হতো। কিন্তু এবার থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ (নাইসেডেই)-এর ল্যাবরেটরিতে সেই পরীক্ষা হবে রোগীর সোয়াব সংগ্রহ করে।

পদত্যাগ প্রশ্নে সিইসির ‘না’

0

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। বিএনপির পক্ষ থেকে পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, কেউ চাইলেই পদত্যাগ করব না।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে সিইসি বলেন, আমাদের কাছে কোনো এজেন্ট এসে অভিযোগ করে নাই ভোটদানে বাধা বা এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে।

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।

ইভিএম সম্পর্কে নুরুল হুদা বলেন, ইভিএমে ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই বলেও জানান তিনি।

‘ব্রেইন ইনজুরি’র কথা বলে নিহত সেনাদের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র

0

গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করার জন্যই যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ব্রেইন ইনজুরির কথা বলছে। আজ শনিবার আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ এ কথা বলেছেন।

ইরানের ওয়াতান ই-এমরুজ পত্রিকায় এক নিবন্ধে এ কথা বলেছেন তিনি।

আইআরজিসি’র মুখপাত্র বলেন, আমরা উপসংহারে এ কথাই বলব যে, আইন আল-আসাদ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে নিহত মার্কিন সেনাদের কথা যুক্তরাষ্ট্র রূপক অর্থে ‘ব্রেন ইঞ্জুরি’ বলছে।

জেনারেল রামেজান শরীফ বলেন,আমি বিশ্বাস করি ‘ব্রেইন ট্রমা’ তা সে ছোট হোক, মাঝারি হোক আর মারাত্মক হোক -তা মূলত মার্কিন নিহত সেনার সংখ্যায় প্রকাশ করছে। কিন্তু যুক্তরাষ্ট্র বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

আইআরজিসির মুখপাত্র বলেন, ব্রেইন ইনজুরি হচ্ছে একটি অস্বাভাবিক ও অস্পষ্ট প্রকাশভঙ্গি।

তিনি বলেন, সামরিক পরিভাষায় সব রকমের আহত সেনাকে আহত বলেই গণ্য করা হয় তা অল্প হোক আর বেশি আহত হোক।

জেনারেল রামেজান শরীফ বলেন, মার্কিন সেনাদের হতাহতের বিষয়টি নিয়ে এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে এটি বলা যায় যে ১৩টি বিশালাকারের ক্ষেপণাস্ত্রের আঘাতে অবশ্যই আশা করা যায় যে, মার্কিন সেনাদের উল্লেখযোগ্য রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। প্রথমদিকে যুক্তরাষ্ট্র হতাহতের কথা অস্বীকার করলেও পরে তারা আহত সেনার সংখ্যা তিন দফা বাড়িয়ে ৬৪ জনে নিয়েছে।

ছুটি শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মাসুদের

0

মাসুদ রানা স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার প্রস্ততি নিচ্ছিল। এ সময় একটি বালুবাহী ঘাতক ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

নিহত মাসুদ রানা (১৩) কাওয়ালীপাড়া প্রিন্সিপাল আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল এবং জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক জহিরুলকে আটক করেছে বলে জানান কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে কালামপুর-বালিয়া-মির্জাপুর অঞ্চলিক মহাড়কের কাওয়ালীপাড়া বাজারে।