Home জাতীয় ছুটি শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মাসুদের

ছুটি শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মাসুদের

79
0
SHARE

মাসুদ রানা স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার প্রস্ততি নিচ্ছিল। এ সময় একটি বালুবাহী ঘাতক ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

নিহত মাসুদ রানা (১৩) কাওয়ালীপাড়া প্রিন্সিপাল আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল এবং জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক জহিরুলকে আটক করেছে বলে জানান কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে কালামপুর-বালিয়া-মির্জাপুর অঞ্চলিক মহাড়কের কাওয়ালীপাড়া বাজারে।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997