Home আন্তর্জাতিক সৌভাগ্যের ‘০২-০২-২০২০’ দিনে বিয়ে বন্ধ চীনে!

সৌভাগ্যের ‘০২-০২-২০২০’ দিনে বিয়ে বন্ধ চীনে!

101
0
SHARE

চীনে করোনাভাইরাস সংক্রমণ মহামারির আকার ধারন করেছে। দেশটির সরকারি নির্দেশ, আপাতত বিয়ের দিন থাকলে সেটা পিছিয়ে দিতে হবে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। চীনজুড়ে চলছে বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার পালা। এর পাশাপাশি সংক্ষিপ্ত সময়ে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করতে আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মহামারির আকার নেওয়া এই ভাইরাস ঘটিত সংক্রমণের কারণে চীনে মৃতের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে। ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে চীনের উহান শহর যেমন অবরুদ্ধ৷। তেমনই একের পর এক প্রদেশ জুড়ে ছড়িয়েছে করোনাভাইরাস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কোথাও বিয়ের অনুষ্ঠান থাকলে সেটা অবিলম্বে বাতিল করতে হবে৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বিয়ের জন্য বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়েছে। এই দিনটিকে সৌভাগ্যের দিন বলে চিহ্নিত করা হয়েছে। দিনের সংখ্যা ক্রম হচ্ছে ‘০২-০২-২০২০’। এই ধরণের সংস্কারের কারণ, শুরু ও শেষ থেকে পড়লে এই সংখ্যাকে একই মনে হবে। ফলে দিনটিতে বিয়ের জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। চীনেও সেই প্রভাব পড়েছিল।

এরই মাঝে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সৌভাগ্যের দিন এখন ভুলতে বসেছেন সবাই। প্রাণ বাঁচাতে নাক-মুখ ঢেকে ঘরবন্দি চীনারা। যে কোনও সময় করোনাভাইরাস সংক্রমণ হতে পারে। আর এই ভাইরাস রোধে এখনও পর্যন্ত প্রতিষেধক বের করা যায়নি। ফলে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় বিয়ের দিন পিছিয়ে দিতে চীনের নাগরিক পরিষেবা বিভাগগুলির তরফে বার্তা দিয়ে আপাতত বিয়ে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997