Home Blog Page 3201

করোনা ভাইরাস : আক্রান্ত সহস্রাধিক; চীনে মৃত বেড়ে ৪১

0

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে। এদিকে, এই ভাইরাসে সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর আগে এ ভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

জানা গেছে, চীনে করোনা ভাইরাসে মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গতকাল শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৭৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আরও ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মধ্যে চারজনের মৃত্যু হয় শনিবার সকালে।

এ ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। ইতোমধ্যেই রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। গত ২০ বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ দ্রুত সম্প্রসারিত হয়েছে। উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দা এখন সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি বাড়ির কাছের সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মতো শহরে যেতে পারে।

জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন দেশজুড়ে মোট ৮৩০টি সংক্রমণের কথা নিশ্চিত করে। তবে জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত বিশদ কোনও ডাটা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শহর থেকে বের হওয়ার অনুমতি মিলছে না বাসিন্দাদের।

সূত্র : রয়টার্স

চলন্তিকা বস্তির অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু

0

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে গতকালের অগ্নিকাণ্ডে দগ্ধ নারী পারভীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পারভীনের মৃত্যু হয়।

পারভীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

নিহত পারভীনের তেমন কোনো আত্মীয়স্বজন নেই। তিনি চলন্তিকা বস্তিতেই বসবাস করতেন।

পারভীনের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

0

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। তারা হলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের এ-লেভেল পড়ুয়া ছেলে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও তার শ্যালক খালিদ হাসান ধ্রুব (১৯)।

এদের মধ্যে দিবস ধানমন্ডির ভার্টিক্যাল হরাইজন ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলের ও ধ্রুব ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গতকাল শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা করেছেন দিবসের বাবা ফখরুল ইসলাম। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অপহৃত দিবস ঘটনার দিন সকালে জিগাতলার ভাড়া বাসা থেকে সকালে মহাখালীতে যায়। সেখান থেকে দুপুরে তার মামা ধ্রুবর সঙ্গে মোহাম্মদপুরের তাজমহাল রোডে কাজ শেষ করে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু, এরপর থেকেই পরিবারের সদস্যরা তাদের দুজনেরই মোবাইল বন্ধ পায়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম থেকে দিবস ও ধ্রুবের পরিবারের সদস্যরা ঢাকায় আসেন। প্রাথমিক অনুসন্ধানে তাদের সবশেষ অবস্থান তেজগাঁও এলাকায় হওয়ার কারণে তারা ঘটনার দিনই তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৭৮) করেন। পরে তেজগাঁও থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে অপহৃত হওয়ার ঘটনাস্থল মোহাম্মদপুর বলে জানতে পারে। পরবর্তীতে অভিযোগটি আবার মোহাম্মদপুর থানায় ফরোয়ার্ড করে পাঠানো হয়।

অপহৃত হওয়া দুই শিক্ষার্থীর স্বজন ও এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন বুধবার (রাত সাড়ে ৩টার দিকে অপহৃত দিবসের মায়ের মোবাইলে কল করে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করে। এ সময় তারা র‌্যাব-পুলিশের কাছে না যাওয়ার হুমকি দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে দুজনকেই হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

অপহৃত শিক্ষার্থীদের একজন স্বজন জানান, অপহরণকারীরা ঘটনার তৃতীয় দিন মধ্যরাতে ফোন দিয়ে প্রথমে থানায় জিডি করার জন্য অশ্লীল ভাষায় গালাগালি করে। পরবর্তীতে অপহরণকারীরা অপহৃতদের সঙ্গে কথা বলিয়ে দিয়ে দ্রুত ৫০ লাখ টাকা যোগাড় করতে বলে। র‌্যাব-পুলিশের কাছে না গিয়ে ৫০ লাখ টাকা রেডি রাখতে বলে।

দুই শিক্ষার্থী অপহরণের ঘটনা অনুসন্ধানকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করে দুই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

নব্য জেএমবির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আটক

0

জঙ্গি দল নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। নব্য জেএমবি’র সদস্য দুইজন নাম নুর মোহাম্মদ অনিক (২৪) এবং মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি বিশেষ টিম খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

আজ শনিবার সকালে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন।

মিডিয়া ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আকাশ থেকে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

0

যার একান্ত প্রচেষ্টায় খরস্রোতা পদ্মার উপর সেতু হচ্ছে, স্বপ্ন আজ বাস্তবের খুব কাছে; সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে নিজ হাতেই মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন পদ্মাসেতুর।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার উপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ছবি ধারণ করছেন। এসময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

প্রধানমন্ত্রীর এমন একটি ভিডিও শেয়ার করেছেন তার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন- স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আকাশ পথে পদ্মা পাড়ির হেলিকপ্টারের কিছু ছবিও ফেসবুকে ভাসছে।

প্রধানমন্ত্রীর আকাশপথে যাওয়ার ছবি ফেসবুকে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের।

তিনি লিখেছেন, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি (প্রধানমন্ত্রী) টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে আকাশ থেকে পদ্মাসেতুর অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। নদীতে কর্তব্যরত ছিলাম, আমি গর্বিত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৩ হাজার ৩শ মিটার (৩.৩ কিলোমিটার) দৃশ্যমান হলো পদ্মাসেতুর।

গত রবিবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ- ৯১ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-১০০ শতাংশ, সার্ভিস এরিয়া (২)-১০০ শতাংশ, মূলসেতু নির্মাণ কাজ ৮৫.৫০ শতাংশ এবং নদীশাসনের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০ শতাংশ শেষ হয়েছে।

মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। যাতে দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র চিরতরে বিলিন হয়ে যায়। স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিকভাবে যে শক্ত অবস্থানে আছি; তার সুফল তৃণমূল মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।

‘একলগে পাঁচজনের লগে প্রেম কইরো না’

0

আধুনিক মোবাইলের এই যুগে অনেকেই এখন একসাথে একাধিকজনের সঙ্গে প্রেম করছে ও এ হার বাড়ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, এর পরিণাম ভয়াবহ হচ্ছে, বাড়ছে বিয়ে বিচ্ছেদের পরিমাণ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্যে নিজের এই পর্যবেক্ষণ তুলে ধরেন রাষ্ট্রপতি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের নিয়ে অনেক খারাপ কথা শুনি। মোবাইল নিয়ে প্রেম কর। প্রেম করা খারাপ না। তবে একলগে পাঁচজনের লগে কইরো না। একজনের লগে প্রেম কইরা ১৫ দিন পরে আরেকজনের লগে কর, এটা করা ঠিক নয়।’

রাষ্ট্রপতি বলেন, ‘এর পরিণাম খুব ভয়াবহ হচ্ছে। ডিভোর্সের হার অনেক বেড়ে যাচ্ছে। এসব কারণে বেশি হচ্ছে। একটা বাচ্চা হওয়ার পরও ডিভোর্স হচ্ছে। তাহলে এই বাচ্চাটার পরিণতি কী? আমাদের কালচারে এমন হওয়ার কথা নয়। আমাদের কৃষ্টিতে এমন হওয়ার কথা নয়। এখন অহরহ হচ্ছে।’

একে গুরুতর সামাজিক অবক্ষয় হিসেবে চিহ্নিত করে আবদুল হামিদ বলেন, ‘এটা দূর করতে হবে। দূর করতে হবে তোমাদের। তোমাদের নেতৃত্ব দিতে হবে। এর বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এমন করে তাদের অ্যাভয়েড করতে হবে।’

হাতে হাতে স্মার্টফোন আসায় এখন যে কোনো ঘটনায় সমস্যার সমাধানের দিকে না গিয়ে ঢালাওভাবে ভিডিও করার প্রবণতা নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, ‘রাস্তায় একটা গাড়ি এক্সিডেন্ট করল। আমরা হয়ত দাঁড়িয়ে আছি বা গাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ল, আমরা গাড়ি থেকে নেমে বাঁচানোর জন্য গিয়েছি। এখন হোন্ডা যখন এক্সিডেন্ট করে তখন আগে ভিডিও করে। কেমনে পড়ল সেইডা ভিডিও করে, তাকে বাঁচাবে, সাহায্য করবে, তার মধ্যে নেই।’

এ প্রসঙ্গে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এই কয়দিন আগে বনানীতে আগুন লাগল। ফায়ার সার্ভিসের কর্মীরা যেতেই পারে না, পাবলিকের ভিড়। সবাই ভিডিও করছে। হোয়াট ননসেন্স। এ ধরনের মানসিকতার বিরুদ্ধে কথা বলতে হবে। ছাত্রদের এসব বিষয়ে এগিয়ে আসতে হবে।’

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনের ওই বক্তব্যে শিক্ষার্থীদের ফাস্টফুড ও কোমল পানীয় থেকে দূরে থাকারও পরামর্শ দেন আবদুল হামিদ।

সমাবর্তনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সমাবর্তন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭০৬ জন পোস্ট গ্র্যাজুয়েটসহ ১ হাজার ৬২০ জন গ্র্যাজুয়েট ডিগ্রি সনদ গ্রহণ করেন।

বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই : কাদের

0

আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। তারা (বিএনপি) জয়ী হবে না-এটা নিশ্চিত জেনে, কখনো ইভিএম আবার কখনো নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানা ধরনের অভিযোগ তুলছে। আজ শুক্রবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মাণে সোনার মানুষ তৈরির কারখানা হিসেবে আওয়ামী লীগকে সময় বা যুগের চাহিদা অনুযায়ী নতুন মডেলে ঢেলে সাজাব। সাংগঠনিক কাঠামোকেও শুদ্ধ করব, সুশৃঙ্খল করব। সারা বাংলায় তৃণমূল পর্যন্ত এই লক্ষ্য ছড়িয়ে দেওয়ার শপথ ও অঙ্গীকার নিতেই আমরা আজ এখানে এসেছি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই আমাদের লক্ষ্য। সোনার বাংলা বিনির্মাণের চূড়ান্ত লক্ষ্যের অভিমুখে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে চাই।

ভারতীয় ‘ভাই’কে ঘরে ফেরাতে ছবি নিয়ে ঘুরছেন বাংলাদেশি যুবক

0

কখনও পথচলতি মানুষকে, কখনও চা বা মুদির দোকানে ঢুকে একটা ছবি দেখিয়ে এক যুবক জানতে চাইছেন- ‘দেখুন, ছেলেটাকে চিনতে পারছেন?’ কেউ বিরক্ত হচ্ছেন। কেউ মাথা নেড়ে বলছেন- ‘চিনতে পারছি না তো!’

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালিতে ছবি হাতে ঘোরা যুবকের নাম আরিফুল ইসলাম। বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায় দামুরহুদা থানার ছয়ঘড়িয়া গ্রামে। নদিয়ার কৃষ্ণগঞ্জে গেদে চেকপোস্ট থেকে তাঁদের গ্রাম কিলোমিটার দুই দূরে। অনেক কষ্টে টাকা জমিয়ে ভারতে আসার পাসপোর্ট-ভিসা করিয়েছেন তিনি। মঙ্গলবার গেদে চেকপোস্ট হয়ে ভারতে ঢুকেছেন। উদ্দেশ্য, এক দিন আচমকা খুঁজে পাওয়া চোদ্দো বছরের মূক-বধির কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।

আরিফুল জানান, সে দিন ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জমিতে চাষ করছিলেন তিনি। হঠাৎই দেখতে পান, মাঠের মাঝে বসে কান্নাকাটি করছে এক কিশোর। তাঁর সন্দেহ হয়, কোনও ভাবে সীমান্ত পেরিয়ে সে বাংলাদেশে ঢুকে পড়েছে। কাছে গিয়ে নাম-ঠিকানা জানতে চান তিনি। কিন্তু প্রশ্নের উত্তর মেলেনি। ধীরে-ধীরে আরিফুল বুঝতে পারেন, ছেলেটি শুনতে বা বলতে পারে না। তাকে তিনি বাড়ি নিয়ে যান।

সেই থেকে ওই বাড়িতেই রয়ে গিয়েছে ছেলেটি। বাড়ির ছেলেই হয়ে গিয়েছে প্রায়। আরিফুলের মা আঞ্জু বিবি আদর করে তার নাম রেখেছেন ‘মনসুর’। সে আসলে হিন্দু বলে তাঁদের ধারণা। কিন্তু হিন্দু-মুসলিম তাঁদের চিন্তার মধ্যে কোনও দিনই ছিল না।

আরিফুল বলেন, ‘ভাই প্রথম দিন থেকে আঙুল দিয়ে শুধু ভারতের দিকে দেখাত। সেই কারণেই এখানে ওর বাড়ি খুঁজতে এসেছি।’

তাঁরা ছয় ভাই, মনসুরকে নিয়ে সাত। দরিদ্র কৃষক পরিবার। এত দিন পয়সা জোগাড় করে ভারতে আসতে পারেননি। তবে মনসুরের মনখারাপ তাঁকে আসতে বাধ্য করেছে।

আরিফুল বলেন, ‘ওকে রোজ চোখের জল ফেলতে দেখে মা ঠিক থাকতে পারে না। বলেছে, যেমন করেই হোক ভাইকে তার পরিবারের কাছে ফেরাতে হবে।’

আপাতত হাঁসখালির কমলপুর গ্রামে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে উঠেছেন আরিফুল। মঙ্গলবার সন্ধ্যা থেকেই বেরিয়ে পড়েছেন ছবি হাতে। বৃহস্পতিবারের মধ্যে চষে ফেলেছেন কমলপুর, গাজনা, বগুলা, মাজদিয়া, এমনকি সীমান্ত লাগোয়া বানপুর বাজারও। আরও কয়েক দিন খোঁজাখুঁজি করবেন। কিন্তু তার পরেও যদি কোনও খোঁজ না পান?

আরিফুল বলছেন, ‘জানি না, কী হবে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আল্লাকে ডাকছি।’

‘ভারত ফের ভাগ হবে’

0

পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসু ভারতের চলমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারত আবার ভাগ হতে চলেছে এমন শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর বার্তা নিয়েছেন তিনি।

ভারতের জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। ২৩ জানুয়ারি ছিল নেতাজির জন্মদিন। সে উপলক্ষ্যে আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে চন্দ্র কুমার বলেন, নেতাজি-ই একমাত্র নেতা যার আদর্শ এই জাতিকে একত্রিত রাখতে পারে। আজ দেশটা ভেঙে পড়ছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে ভারতে নানা সম্প্রদায়ের মধ্যে ঐক্য নেই।

তিনি বলেন, সুতরাং আপনি (মোদি) যদি নেতাজির আদর্শ অনুসরণ না করেন তাহলে দেশের ঐক্য নষ্ট এবং এবং ফের ভাগ হয়ে যাবে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে আমি খুব স্পষ্ট বার্তা দিতে চাই।