Home Blog Page 3206

কাশ্মীর ইস্যু : ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

0

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্য টানাপোড়েন চলছে। এদিকে কাশ্মীর নিয়ে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনার পরই কাশ্মীর নিয়ে এই প্রস্তাব দেন ট্রাম্প।

জানা গেছে, মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক সামিটের ফাঁকে ইমরান খানের সঙ্গে দেখা করেন ট্রাম্প। সে সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইমরান আমার খুব ভালো বন্ধু। বাণিজ্য ছাড়াও আমরা কিছু সীমান্ত নিয়ে একসঙ্গে কাজ করছি। কাশ্মীর নিয়ে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আমাদের কথা হয়েছে। যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই সাহায্য করবো।

তিনি বলেন আমরা খুব খুব গুরুত্বের সঙ্গে দু’দেশের দিকে নজর রাখছি। আমরাই দুই পড়শি দেশের মধ্যে চলা বিবাদ শেষ করতে পারব, কারণ এই কাজ অন্য কেউ পারবে না।
তিনি।

এদিকে, দাভোসে বৈঠকের পর ইমরান বলেন, কাশ্মীর ইস্যুটি খুবই বড় ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ভারত একটা বিরাট বিষয়। অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না।

ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খানের বক্তব্যে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নয়াদিল্লি। কারণ, কাশ্মীর নিয়ে কোনোভাবেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। গত বছর জুলাইতে হোয়াইট হাউসে গিয়েও একই আর্জি জানিয়ে এসেছিলেন ইমরান। তবে কাশ্মীরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি।

প্রসঙ্গত, এর আগেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে তাঁর সাহায্য চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারত। এ রকম পরিস্থিতিতে ফের কাশ্মীর প্রসঙ্গ তুলে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

১৫৮ বছরের মধ্যে ভারতের মহীশূরে প্রথম মুসলিম নারী মেয়র

0

ভারতের মহীশূর সিটি কর্পোরেশনের (এমসিসি) মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন একজন মুসলমান নারী। শনিবার নির্বাচিত হওয়া ৩১ বছর বয়সী তাসনিম ১৫৮ বছরের মধ্যে প্রথম নারী মেয়র ও পৌর সংস্থাটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দর্জি মুন্নাভার পাশা ও গৃহিনী তাহসিন বানুর তৃতীয় সন্তান তাসনিম। মিনা বাজার এলাকায় তিনি বেড়ে উঠেছেন। ২০১৩ সাল থেকে তিনি ওই এলাকার একজন কর্পোরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে মহীশূর পৌর কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন তাসনিম। তখন ২৬ বছর বয়সী ওই নারী মিনা বাজার ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন।

সবচেয়ে কনিষ্ঠ মেয়র হলেও দুই সন্তানের জননী তাসনিম। তার মেয়ে সাইয়েদা রুমানি অষ্টম ও ছেলে সাইয়েদ উয়াইজ দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তার স্বামী সাইয়েদ সলিমুল্লাহ একজন এমব্রয়ডারি কর্মী। মিনা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এমন এক সময় এই নারী এমসিসি মেয়র নির্বাচিত হলেন, তখন ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে উত্তাল বিক্ষোভ চলছে। আর প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতের ক্ষমতায় রয়েছে। বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম।

মহীশূরকে পরিচ্ছনতার শহর বলা হয়ে থাকে। তাসনিম জানান, এই জয়ে তিনি অত্যন্ত খুশি। শহরের পরিচ্ছন্নতা ধরে রাখাই হবে তার প্রথম লক্ষ্য। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন তাসনিম।

এর আগে ১৯৯৬ সালে প্রথম মুসলিম মেয়র হন আরিফ হুসেন। এরপর ২০০৮ সালে আইয়ুব খানও জেডিএসের হয়ে মেয়র নির্বাচিত হন।

কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না

0

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক জো ইয়ং-চোল এ কথা বলেছেন।

জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

জো ইয়ং-চোল বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে জংলি ও অমানবিক উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়।

ট্রাম্পের মিথ্যাচারে চমকে যান তার উপদেষ্টারাও

0

চারটি বিদেশি দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। এই দাবি তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কুদস ফোর্সের প্রথান কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন। ট্রাম্পের ওই বানোয়াট অভিযোগ শুনে তার উপদেষ্টারা বিস্মিত হয়েছিলেন।

মার্কিন নিউজ পোর্টাল ডেইলি বিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে।

মার্কিন প্রেসিডেন্ট ওই হামলা চালানোর নির্দেশ দেয়ার কথা স্বীকার করে দাবি করেন, সোলাইমানি চারটি দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। তবে এ সম্পর্কে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প ।

বাগদাদ বিমানবন্দরের কাছে রাতের অন্ধকারে সোলেইমানিকে বহনকারী গাড়িতে হামলা চালায় মার্কিন সেনারা।

ডেইলি বিস্ট এ সম্পর্কে লিখেছে, ট্রাম্পের ওই দাবি শুনে হোয়াইট হাউজের নিরাপত্তা কর্মকর্তারা এমনকি তার উপদেষ্টারা পর্যন্ত চমকে গিয়েছিলেন। তারা ট্রাম্পের ওই দাবির কথা শুনে পরস্পরের দিকে বিস্ময়ভরা চোখে তাকান। তারা এ কথার সারমর্ম উপলব্ধি করতে ব্যর্থ হন যে, কেন ট্রাম্প এরকম একটি উদ্ভট প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিলেন।

ওয়েব পোর্টালটি আরো লিখেছে, শেষ পর্যন্ত মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বুঝতে পারেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করার বিষয়টিকে বৈধতা দিতে ট্রাম্প তাৎক্ষণিকভাবে ওই মিথ্যা কথাটি বলেছেন।

ট্রাম্পের পর তার পররাষ্ট্রমন্ত্রীও কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কারণ হিসেবে একই দাবি করেন। কিন্তু গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকারান্তরে তার মিথ্যাচারের কথা স্বীকার করে নিয়ে বলেছেন, কাসেম সোলাইমানি আমেরিকার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতেন বলে তাকে হত্যা করা হয়েছে।

এ বক্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এ কথাও স্বীকার করে নিয়েছেন যে, কথিত চারটি দূতাবাসে সোলাইমানি হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে যে প্রচার চালানো হয়েছিল তা ছিল নোংরা মিথ্যাচার।

এবারের শৈত্যপ্রবাহের পর এ মৌসুমের শীত বিদায় নিচ্ছে

0

দেশের উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে এটিই এ মৌসুমের শেষ শক্তিশালী শৈত্যপ্রবাহ। এরপর ঠাণ্ডা ক্রমে কমতে থাকবে এবং মৌসুম থেকে শীত ধীরে ধীরে পুরোপুরি বিদায় নেবে। এদিকে আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসুমের শেষবারের মতো প্রচণ্ড ঠাণ্ডায় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কিছু এলাকায়।

আগামী দু’একদিনের মধ্যেই এ শৈত্যপ্রবাহ শেষ হবে এবং দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রধানত আগামী তিন দিন পর থেকে এ প্রভাব দেখা যাবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, নিকলী ও সীতাকুণ্ডু অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে।

তবে এ শৈত্যপ্রবাহ দু’একদিনের মধ্যে চলে যাবে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এ মৌসুমে আর শৈত্যপ্রবাহের আশঙ্কা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় ১৪.১, রাজশাহীতে ৯.৩, রংপুরে ৯, খুলনায় ১১.৮, বরিশালে ৯.৭, সিলেটে ৯.৯, টট্টগ্রামে ১২.৮, ময়মনসিংহে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সিনহাসহ ১১ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

0

ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) পলাতক ১১ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু আসামিদের গ্রেপ্তার করা যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এর আগে গত ৫ জানুয়ারি দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এস কে সিনহা ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় এবং ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)।

ডিএসসিসিকে দুনীর্তিমুক্ত করার অঙ্গীকার তাপসের

0

নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ ডিএসসিসিকে দুনীর্তিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২২ জানুয়ারি) কারা কনভেনশন সেন্টারে সম্মলিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত ব্যবসায়ী সম্মেল ২০২০ আলোচনা সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এ অঙ্গীকারের কথা বলেন তাপস।

তাপস বলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে করে কোনো অসুবিধা না হয়। কোনোরকম কর বাড়ানো হবে না। ব্যবসায়ীরা যাতে কোনোরকম হয়রানির শিকার না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন প্রকল্প নেব। সেজন্য আমরা সচল ঢাকার আওতায় যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজাব। সড়কগুলোর কাযর্কারিতা ও উন্নয়ন হবে।’

সড়কে শৃঙ্খলা কিছু সড়কে ধীর গতির যানবাহন চলবে, অন্য সড়কে দ্রুতগতির যানবাহন চলবে। এছাড়া হেঁটেচলা ও ঘোড়ার গাড়ির জন্য আলাদা লেন থাকবে। এক সড়কে সব যানবাহন পৃথিবীর কোথাও চলে না। আমাদের এখানে এটা থাকায় অচল অবস্থা তৈরি হয়েছে। সুতরাং এখানে সমন্বয় দরকার। একটি সুষ্ঠু ব্যবস্থা দরকার।

ঢাকার পরিবেশ দূষণ প্রসঙ্গে তাপস বলেন, ‘আমাদের ঢাকা বায়ু দূষণে আক্রান্ত। আমরা সুন্দর ঢাকার জন্য রূপরেখা দিয়েছি। সেগুলো বাস্তবায়ন করতে পারলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে। আমরা সবুজায়ন করব। পাঁচ বছরের মধ্যে ঢাকাবাসীকে একটি সুন্দর ও উন্নত শহর উপহার দিতে পারব।’

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

0

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এবং ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের বৈঠকে সিটি নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে দুই সিটি নির্বাচনের জন্য আটটি এজেন্ডা চূড়ান্ত করা হয়। প্রাথমিকভাবে দুই সিটির প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে ইসি। সাধারণ ভোটকেন্দ্রে একজন এসআই নেতৃত্বে চারজন পুলিশ সদস্য, অস্ত্রসহ দুইজন আনসার সদস্য এবং ১০ জন অঙ্গীভূত আনসার মোতায়েন করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের বাইরে টহলে থাকবেন পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

সূত্র আরো জানায়, দুই সিটির ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে ঢাকা উত্তর সিটির ৫৪টি সাধারণ ওয়ার্ডে পুলিশ ও এপিবিএন সমন্বয়ে ৫৪টি মোবাইল টিম ও ১৮টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যবের ৫৪টি মোবাইল টিম এবং ২৭ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

অপরদিকে, দক্ষিণ সিটির ৭৫টি সাধারণ ওয়ার্ডে পুলিশ ও এপিবিএন সমন্বয়ে ৭৫টি মোবাইল টিম ও ২৫টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যবের ৭৫টি মোবাইল টিম এবং ৩৮ প্ল্যাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগ থেকে ভোটের দিন এবং ভোটের পরের দিনসহ মোট চার দিন এবং আনসার ও ভিডিপি সদস্যরা মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। ভোটের আগের দিন রাত থেকে কেন্দ্রে অবস্থান করবে প্রত্যেক কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইসি সূত্র জানায়, দুই সিটিতে ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার প্রস্তাব রয়েছে কমিশনের। এসব ম্যাজিস্ট্রেটরা যেকোনো অপরাধে তাৎক্ষণিকভাবে প্রযোজনে সাজা দেবেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৫৪ জন এবং দক্ষিণ সিটিতে ৭৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পযন্ত মাঠে থাকবেন। তাঁরা নির্বাহী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিজিবি মহাপরিচালক, ডিজিএফআই পরিচালকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

‘তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্বের সাথে দেখা উচিত’

0

‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত নির্বাচন কমিশনের। এ ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও নজর দেওয়া দরকার।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজারের লিংরোড-লবনী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রেখেছে সরকার।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তাঁরা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছেন। জনসমর্থন হারিয়ে তাঁরা এখন দেউলিয়া।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পলিথিনের পোস্টার কেন বেআইনি নয়-হাইকোর্টের রুল

0

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের লেমিনেটিং পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদেশে লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর দুই সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে পলিথিনে মোড়ানো পোস্টার লাগানো কেন বেআইনি নয়- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ বুধবার (২২ জানুয়ারি) এ রুল জারি করেন। এছাড়া যে লেমিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

এর আগে লেমিনেটিং পোস্টার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর রাজপথ, পথঘাট, অলিগলি। লাখ লাখ পোস্টার ঝুলছে মাথার ওপর, রাস্তার দুই পাশে। আবার এর কিছু কিছু ছিঁড়ে পড়ছে পথে, নালা-নর্দমায়। আইনে নিষিদ্ধ পলিথিন দিয়ে পোস্টার মুড়িয়ে প্রচারণা প্রার্থীদের দায়িত্বহীনতাকে তুলে ধরছে।

প্রতিবেদনে পরিবেশ বিশেষজ্ঞসহ নগরবাসীর অনেকে পলিথিনে মোড়া পোস্টারের ক্ষতিকর দিক নিয়ে মন্তব্য তুলে ধরা হয়। বলা হয়, পলিথিনের কারণে হরদম নগরীর পরিবেশ দূষিত হচ্ছে। যখন-তখন বন্ধ হচ্ছে নালা-নর্দমা। তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এর মধ্যে নগরবাসীর সেবার জন্য ভোটে নেমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেরাই পরিবেশ দূষণের কারণ হচ্ছেন।

এসব প্রতিবেদনের পর আজ বুধবার এ নির্দেশনা দিলেন আদালত।