Home Blog Page 3235

আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

0

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির নির্বাচনী  পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার অনুপস্থিতের কমিশনের নেতৃত্ব দিচ্ছেন কমিশনার মাহবুব তালুকদার।

এ ছাড়া আওয়ামী লীগ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচনী  পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট দেবুল কুমার প্রমুখ।

নির্বাচন কমিশনের পক্ষে মাহবুবব তালুকদার ছাড়াও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বিষয়ে একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য সিইসি চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন বৈঠক করে বিএনপির দুই প্রার্থীকে নিয়ে।

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. সৈয়্যদ সিরাজুল হকের ইন্তেকাল

0

দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. সৈয়্যদ সিরাজুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল মধ্যরাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ড. সৈয়্যদ সিরাজুল হক দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তিনি জনপ্রিয় বাংলাদেশি অ্যাপ মায়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আইভি হক রাসেলের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এই সাবেক পরিচালক ইউনিয়ন ইনসুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান ও ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন। সি পার্ল শিপিং লাইন লিমিটেড, ফ্লেমিঙ্গো শিপিং লাইন্স লিমিটেড, সালেহ ইন্ডাস্ট্রিজসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন ড. সৈয়্যদ সিরাজুল হক।

‘মাই গভ’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

১৭২ সেবার অঙ্গীকার নিয়ে উদ্বোধন করা হয়েছে ‘মাই গভ’ অ্যাপ। অ্যাপটিতে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে জরুরি সেবা, জমির খতিয়ান সংক্রান্ত তথ্য জানা, বিপদে পড়লে সাহায্য নেওয়াসহ নানান কিছু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন। বাংলাদেশে তৈরি একটি স্মার্টফোনে অ্যাপটিতে ক্লিক করে এর উদ্বোধন করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনা‌ইদ আহ্‌মেদ পলক এসময় প্রধানমন্ত্রীর  সঙ্গে ছিলেন।

অ্যাপটি উদ্বোধনের পর সেখানে স্থাপিত বড়পর্দায় এর কার্যকারিতা সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি থেকে জানা যায়, সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে চলে যাবে ফোন।

ধর্ষককে শনাক্ত করেছে ঢাবি ছাত্রী

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় তিনজন সন্দেহভাজনের মধ্যে একজনকে ছবি দেখে শনাক্ত করেছে ওই ছাত্রী। সে ব্যক্তি অটোরিকশা চালক বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরের পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়ছে র্যাব সূত্র। সন্দেহভাজন ওই ব্যক্তিকে কখন আদালতে পাঠাবে এখনো জানায়নি।
এছাড়া সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ বুধবার সকালে ধর্ষণকারী এক ব্যক্তি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে ঢাবির বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আজ

0

পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর) আজ সকালে প্রকাশ করার কথা রয়েছে হাইকোর্টের। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
রায়ের একটি অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক আসামির ফাঁসির আদেশ সম্বলিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তিন বিচারকের বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সংশ্লিষ্ট বেঞ্চের তিন বিচারপতি ইতোমধ্যে রায় লেখা সম্পন্ন করেছেন।
গতকাল মঙ্গলবার রায় প্রকাশের কথা প্রকাশিত হয়েছিল অনেক গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত গতকাল তা প্রকাশিত হয়নি। বিচারপতিরা এজন্য কয়েক দফা বৈঠক করেন। প্রায় ২৯ হাজার পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় ইতোমধ্যে ভুলত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়েছে।
বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় প্রায় দুই বছর আগে হাইকোর্ট রায় ঘোষণা করলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি।
আজ এই রায় প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় লেখা সম্পন্ন হয়েছে। এ রায় ২৯ হাজার পৃষ্ঠার ওপরে বলে জানা গেছে। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চের ওই তিন বিচারপতির আজ সকালে রায়ে স্বাক্ষর করার পর তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এই রায় প্রকাশের মধ্য দিয়ে ছয় বছর আগে, ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালতের দেওয়া রায় অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে।
২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, প্রথমে সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় লেখেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার পৃষ্ঠার রায় লিখে বেঞ্চের অন্য দুই বিচারপতির কাছে পাঠান। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী পৃথকভাবে তাঁর অংশ লিখেছেন। তিনি লিখেছেন প্রায় ১৬ হাজার পৃষ্ঠা। এরপর বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার লিখেছেন এক হাজার ১০০ পৃষ্ঠা। এই তিনজনের লেখা রায় একত্র করে তা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক আসামির ফাঁসির আদেশ সংবলিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের এ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
নিয়ম অনুযায়ী হত্যা মামলায় হাইকোর্টের রায় প্রকাশের পর আপিল বিভাগে আপিল করতে পারবে উভয় পক্ষই। এরপর আপিলের বিচারের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে। যদিও এরপর রিভিউ আবেদন করার সুযোগ থাকবে। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। এই নৃশংসতম হত্যাকাণ্ডের কারণে ‘বিডিআর’ নামটি পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনায় ওই বছরের ৪ মার্চ লালবাগ থানার ওসি নবজ্যোতি খীসা বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি ৭ এপ্রিল নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। মামলায় নাম উল্লেখ করে আসমি করা হয় ডিএডি তৌহিদসহ ছয়জনকে। অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয় প্রায় এক হাজার জোয়ানকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি অভিযোগপত্র দেয়। হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।
একই সঙ্গে ৮০১ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগপত্র দেওয়া হয়। হত্যা মামলায় বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালত রায় দেন। সে সময়কার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) এ মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৮ জনকে বেকসুর খালাস দেন। এরপর নিম্ন আদালত থেকে ফাঁসির আসামিদের সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দি আসামিরাও আপিল করেন।
এ ছাড়া সরকারের পক্ষ থেকেও আপিল করা হয়। সব আবেদনের শুনানির পর বিচার শেষে হাইকোর্ট রায় দেন।

ঢাবি ছাত্রী ধর্ষণ: এক সন্দেহভাজন গ্রেপ্তার

0

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম মঙ্গলবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সকালে গাজীপুর থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী ধর্ষকের চেহারার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে। ‘
এর আগে ছাত্রী ধর্ষণের মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা গতকাল জানান, ধর্ষকের শরীরিক গঠন সম্পর্কে জানার পর বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। পাশাপাশি সন্দেহভাজন পথচারীদের শনাক্ত করতে আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তাঁর বাবা।
ওই মামলায় বলা হয়েছে, ধর্ষক যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। স্বাস্থ্য মাঝারি। ঘটনার সময় তাঁর চুল ছোট ছোট ছিল। স্যান্ডেল পরা এই যুবকের পরনে পুরাতন জিন্সের প্যান্ট ছিল। গায়ে ময়লা কালো রঙের ফুলহাতা জ্যাকেট ছিল।
এ ঘটনায় দায়ের করা মামলাটি গতকাল পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্টরা জানান, মেয়েটির দেওয়া বর্ণনা অনুযায়ী ধর্ষকের শারীরিক আকৃতি, চেহারা কেমন ছিল সেটি জানার চেষ্টা করছেন তাঁরা। সে অনুযায়ী সন্দেভাজন বেশ কয়েকজনের ছবি এঁকে তাঁকে দেখানো হয়েছে। তবে এসব ছবির সঙ্গে ধর্ষকের মিল খুঁজে পাননি শিক্ষার্থী।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘তথ্য-প্রযুক্তির মাধ্যমে দ্রুতই প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাবে। ‘ তিনি সাংবাদিকদের বলেন, ওই শারীরিক গঠনের যুবককে খুঁজে বের করতে কাজ চলছে। এর মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পেলেও পাশাপাশি থানা পুলিশও কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ফলে এককভাবে কেউ তদন্ত করছে না। বিভিন্ন সংস্থার সদস্যরা মাঠে নেমেছেন। অপরাধীকে গ্রেপ্তার করাই এখন প্রধান লক্ষ্য।
উপকমিশনার সুদীপসহ ডিবির একাধিক কর্মকর্তা গতকাল দুপুরেও দীর্ঘ সময় ঘটনাস্থলে অবস্থান করে পুরো এলাকার একটি ম্যাপ তৈরি করেছেন।

0

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদ’ এবং ‘ইরবিল’ এর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ বুধবার ভোররাতে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ওপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান।
পশ্চিম ইরাকের মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদ এবং উত্তরের ইরবিল ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে বলে জানায় আইআরজিসি। আইন আল-আসাদের হামলার এক ঘণ্টার ব্যবধানে উত্তরের ইরবিল ঘাঁটিতে হামলা চালায় ইরান।
এদিকে, পেন্টাগন এই হামলার কথা নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত হামলার ফলাফল সম্পর্কে কিছু বলা হয়নি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ (বুধবার) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’র ওপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘাঁটিটিতে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানটির নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলাইমানি’ এবং এই অভিযানের মাধ্যমে যে ‘মহান বিজয়’ অর্জিত হয়েছে সেজন্য বিবৃতিতে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তাদের ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।
এদিকে, ইরাকের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল তাদের সংবাদদাতাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর ওই বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।
আইআরজিসি’র বিবৃতিতে ‘বড় শয়তান’, ‘রক্তপিপাসু’ ও ‘দাম্ভিক’ যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, যদি আবার কোনো ‘শয়তানি’ করা হয় কিংবা কোনো আগ্রাসন বা উসকানি চালানোর চেষ্টা করা হয় তাহলে ওয়াশিংটনকে এর চেয়ে ‘বেদনাদায়ক’ ও ‘বিপর্যয়কর’ জবাব দেয়া হবে।
একইসঙ্গে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশ তাদের ঘাঁটিগুলোকে এই সন্ত্রাসী রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, যে দেশের ভূমি থেকেই ইরানের ওপর হামলা চালানো হবে সেই দেশেরে ওপরও আক্রমণ চালানো হবে।
সূত্র : পার্স টুডে, এপি, আইআরআইবি

সৌদি আরবকে দুই ভাগ, ইরাককে তিন ভাগ করা হবে!

0

বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে টুকরো টুকোর করার উদ্দেশ্যে ‘নতুন মধ্যপ্রাচ্য’ পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে পশ্চিমারা। এমনটাই দাবি করছে খ্যাতনামা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল রিসার্চ।

গ্লোবাল রিসার্চ এর দাবি, পরিকল্পনা অনুযায়ী, অন্যতম বড় দেশ সৌদি আরব ভেঙে দুই ভাগ করা হবে। পবিত্র দুই শহর মক্কা ও মদিনা নিয়ে হবে একটি দেশ। যার নাম দেয়া হয়েছে ‘ইসলামিক স্যাকরেড স্টেট’ তথা ইসলামী পবিত্র রাষ্ট্র।

আর এর প্রতিবেশী দেশ ইরাককে করা হবে তিন খণ্ড। কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে ‘ফ্রি কুর্দিস্তান’, বর্তমান রাজধানী বাগদাদ ও অন্যতম বড় শহর বসরা নিয়ে দ্বিতীয় খণ্ডের নাম হবে ‘আরব শিয়া স্টেট’। আর আরব সুন্নি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে তৃতীয় খণ্ড ‘ইরাক সুন্নি স্টেট’।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাগজে কলমে একটি মানচিত্র তৈরি করেছেন মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল র‌্যালফ পিটার্স। মানচিত্রটি ২০০৬ সালে আর্মড ফোর্সেস জার্নালে প্রকাশ করা হয়। র‌্যালফ পিটার্স পরে যুক্তরাষ্ট্রের জাতীয় যুদ্ধ একাডেমি থেকে কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন।

খ্যাতনামা আন্তর্জাতিক গবেষণা ম্যাগাজিন গ্লোবাল রিসার্চের রবিবারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় ২০০৬ সালে ১৮ নভেম্বর।

মধ্যপ্রাচ্য নিয়ে এ নকশা বহুদিনের। ২০০৬ সালে ইসরায়েলের রাজধানী তেলআবিবে এক গোপন বৈঠকে প্রথম ‘নতুন মধ্যপ্রাচ্য’র কথা তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী কূটনীতিক কনডোলিজা রাইস। এরপর এক সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন মধ্যপ্রাচ্য’র জন্ম এখন ক্রমেই বাস্তব হয়ে উঠছে। আমাদেরকে (যুক্তরাষ্ট্রকে) এ ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে যে, আমরা নতুন মধ্যপ্রাচ্য তৈরির দিকে এগিয়ে যাচ্ছি এবং নিশ্চিতভাবেই পুরনো মানচিত্রে আমরা ফিরছি না।’

মার্কিনিদের নতুন এ ধারণার ক্ষেত্রে আগেরগুলোর সঙ্গে এর সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে, তারা এটি বাস্তবায়নে শুধু কূটনীতিক বা রাজনীতিকদের ওপর নির্ভর করছে না। বরং সামরিক বাহিনীর জেনারেলদের ওপর আস্থা রাখছে বেশি।

২০০৬ সালের জুনে কনডোলিজা রাইস ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ঘোষণা করেন, নতুন এই মধ্যপ্রাচ্য প্রকল্প লেবানন দখলের মধ্য দিয়ে শুরু হবে।

তাদের এ ঘোষণার এক মাস পরই দখলের লক্ষ্যে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দ্বিতীয়বারের মতো এ লেবানন আগ্রাসনে ইসরায়েলকে সম্পূর্ণ মদদ ও সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

শুধু মুখেই নয়, ‘নতুন মধ্যপ্রাচ্য’ ধারণাটি কাগজে-কলমে তথা মানচিত্র আকারেও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সর্বপ্রথম একটি মানচিত্র প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল র‌্যালফ পিটার্স। ২০০৬ সালের জুন মাসেই মার্কিন সেনাবাহিনীর সাময়িকী আর্মড ফোর্সেস জার্নালে প্রকাশিত হয়। ওই মানচিত্রেই মধ্যপ্রাচ্য, মধ্য-এশিয়া ও এশিয়ার দেশগুলো নিয়ে নতুন নকশা দেখানো হয়।

সৌদি আরব ও ইরাক খণ্ড-খণ্ড করার পাশাপাশি সিরিয়া ও পাকিস্তানকেও ভেঙে নতুন নতুন দেশ দেখানো হয়েছে। ইসরায়েলকে আরো বড় করতে এবং আরও শক্তিশালী করতে ভেঙে ছোট করে ফেলা হয়েছে পার্শ্ববর্তী লেবানন-সিরিয়াকে। লেবাননের পুরোটা ও সিরিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল নামে নতুন রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে ওই মানচিত্রে। এছাড়া মানচিত্রে এশিয়ার দেশ পাকিস্তানকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়েছে।

বর্তমান রাজধানী ইসলামাবাদ ও করাচি নিয়ে মূল পাকিস্তান ও গোয়াদর বন্দরবিশিষ্ট বেলুচিস্তান নিয়ে ‘ফ্রি বেলুচিস্তান’ দেশ দেখানো হয়েছে।

তবে মানচিত্রে মধ্যপ্রাচ্যের ইরান, মিসর, সুদান ও ইথিওপিয়াকে অক্ষত রাখা হয়েছে। অবিকৃত রাখা হয়েছে মধ্যএশিয়ার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে।

বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেবে মমতার সরকার

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে পাথরপ্রতিমায় উপস্থিত হয়ে বলেছেন, বুলবুল ঝড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। সে কারণে বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে।

মমতা বলেছেন, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগর যাবেন, তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকার বীমা করে দেওয়া হবে।

জানা গেছে, ১৫ তারিখ সকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির স্নানের যোগ। মেলা শুরুর আগে গত সোমবার গঙ্গাসাগরে যান মমতা। কপিল মুনির আশ্রমে পূজাও করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, আশ্রম তৈরি হয়েছে।

ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) প্রসঙ্গ টেনে মমতা বলেন, আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে আমরা দল পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা ছাত্রদের পাশে আছি। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

সোলাইমানি হত্যার প্রতিশোধে ইরানের ১৩ পরিকল্পনা

0

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধের জন্য ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ১৩টি রূপরেখা উত্থাপিত হয়েছে, এগুলো নিয়ে কাজ চলছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উত্থাপিত রূপরেখার মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃস্বপ্ন হিসেবে দেখা দেবে।

তিনি আরও বলেন, প্রতিশোধের জন্য ১৩টি রূপরেখা এসেছে। তবে এখনই এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান।

আলী শামখানি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ কেবল একটি অভিযানের মাধ্যমে নেয়া হবে না বরং প্রতিরোধ ফ্রন্টের সব যোদ্ধা মিলে এর প্রতিশোধ নেবে।

তিনি আরও বলেন, ইরান সীমান্তের খুব কাছেই আমেরিকার ১৯টি ঘাঁটি রয়েছে। এগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেখানকার জনশক্তি ও সামরিক সরঞ্জাম সম্পর্কে আমাদের হাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে এবং তাদের ছোট-বড় সব ধরনের তৎপরতা নজরদারি করা হচ্ছে।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।