Home Blog Page 3333

ধামরাইয়ে সনাতন হিন্দু কল্যাণ পরিষদের কমিটি গঠন

0

ঢাকার ধামরাইয়ে সনাতন হিন্দু কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার এ কমিটিতে শিল্পপতি সুধীর চৌধুরীকে সভাপতি, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকারকে সাধারণ সম্পাদক ও নারায়ণ চন্দ্র সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার কুশুরা ইউনিয়নের গাড়াইলের নাট মন্দির প্রাঙ্গনে এ কমিটি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র সিকদার। এতে বক্তব্য রাখেন সুধীর চৌধুরী, বাবু নির্মল চন্দ্র সিকদার, কৃষ্ণ গোপাল কর্মকার, কমল কুমার সরকার, কালিপদ সরকার, শেফালী রানী, গিতা রানী, খিতিশ চন্দ্র, নেপাল চন্দ্র সরকার প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, এ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এটা কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ পরিষদের উদ্দেশ্য সকল ধর্মের অসহায়, দরিদ্র ও দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদান করা। অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়া। এ ছাড়া গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাই এ পরিষদের উদ্দেশ্য।

এর আগে আহ্বায়ক কমিটি ছিল। শবিবার সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সনাতন ধর্মের বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক সমাধান প্রয়োজন : বান কি মুন

0

সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এ সংকটের একটি রজিনৈতিক সমাধান প্রয়োজন।

আজ নগরীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, এর একটি রাজনৈতিক সমাধান হওয়া উচিত।

সাবেক জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা যাতে তাদের নিজ দেশে অবাধ ও নিরাপদে ফিরে যেতে পারে তার জন্য মিয়ানমার সরকারের আরো উদার ও সহানুভূতিশীল হওয়া আবশ্যক।

এগারো লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশ সরকার এককভাবে এ কাজটি করতে পারবে না। এ কারণে, আমি রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করছি।

এ বছর বাংলাদেশের তার শেষ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে সাবেক জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটা একটা অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। পরিস্থিতি বর্ণনা করা কঠিন (রোহিঙ্গাদের ভোগান্তি), যা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে।’

বান কি মুন জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বাস্তবায়ন, নারী ও যুবকদের ক্ষমতায়নসহ সকল বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতি ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন কার্যক্রমে যথেষ্ট ভাল করছে উল্লেখ করে সাবেক জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু অভিযোজনে গোটা বিশ্বে বাংলাদেশের সাফল্যের ইতিহাস রয়েছে।

আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে যোগদানের জন্য বান কি মুন ঢাকায় আসেন। আজ রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অসাধু ব্যবসায়ী, লুটেরা, মুনাফাখোর ও মজুতদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এরা গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে।

রাষ্ট্রপতি আজ শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে। অসাধু ব্যবসায়ী, মুনাফাখোর, লুটেরা ও মজুতদারদের মধ্যেও ঐক্য রয়েছে। এখন এই সব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি পেঁয়াজ, লবন ও চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা করেন।
তিনি বলেন, এতে সাধারণ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

রাষ্ট্রপতি পেঁয়াজ, লবণ ও চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদের ব্যাপারে গুজব সম্পর্কে সতর্ক থাকার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি হামিদ বলেন, গণমাধ্যমকর্মীদেরও এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্দুল হামিদ বলেন, বিভিন্ন দেশে ধর্মীয় উৎসব উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস পায়। এমনকি রমজান মাসে মধ্যপ্রাচ্যের মানুষও পণ্যের মূল্যহ্রাস করে। কিন্তু বাংলাদেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। এদেশে রমজান মাস এলেই ইফতারি তৈরিতে ব্যবহৃত বেগুন, শশা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়।

তিনি বলেন, জনগণকে অবশ্যই এই দুষ্কর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষা যাতে কোনক্রমেই সনদসর্বস্ব না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন
মানসম্মত না হলে শিক্ষা মূল্যহীন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আরো বলেন, জাতির উন্নয়ন, উন্নত সমাজ গঠন ও বিশ্বমানের গ্রাজুয়েট তৈরির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তাক অধ্যয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। পাঠ্যবিষয়ের সাথে সাথে বহির্জগতের জ্ঞানভা-ার থেকেও জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি তাদেরকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কেও জানতে হবে। নিজেদের কর্মী ও জ্ঞানী করে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য।

শিক্ষাসহ বিভিন্ন খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিতে বদ্ধপরিকর।

তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার জন্য গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান।

গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষিত হয়ে তোমরা কর্মজীবনে প্রবেশ করবে। মনে রেখ, জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের কোন শেষ নেই।

তিনি দেশের কল্যাণে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগাতে গ্রাজুয়েটদের পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তোমরা তোমাদের প্রতিভা ও কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

মোট ৩ হাজার ২৫০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট লাভ করেছে। এদের মধ্যে চারজনকে চমৎকার ফলাফলের স্বীকৃতি স্বরূপ স্বর্ণ পদক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ড. দিপুমনি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন তামারা হাসান আবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী অরিত্র রায় আর্চ।

সততার সঙ্গে দায়িত্ব পালন করবো : শেখ পরশ

0

যুবলীগের নবনির্বাচতি চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগের একজন কর্মী হিসেবে সততার সঙ্গে তিনি অর্পিত দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ এবং তাঁর কন্যার দেশের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে দায়িত্বগুলো পালন করব।

আজ শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভায় চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পর নিজের প্রথম অনুভূতি এভাবেই প্রকাশ করেন পরশ।

যুবলীগের চেয়ারম্যান বলেন, যুবলীগের একজন চেয়ারম্যান হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করব। আপনারা আমার শক্তি হবেন। আমার বাবা মণি বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগঠন করেছিলেন।

ইমেজ সংকটে থাকা যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয়, যুবলীগের একজন কর্মী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন আমার চেষ্টা থাকবে যুব সমাজ যেন আই হেটস পলিটিসক থেকে বেরিয়ে এসে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু বলে দেশের কাজে নিজেদের নিয়োজিত রাখে।

‘আওয়ামী লীগ শহীদের রক্ত দ্বারা তৈরি একটি অনুভূতির নাম’- আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে যুবলীগ সভাপতি বলেন, আমি একজন শহীদের সন্তান। ছোট বেলায় আমি এবং আমার ভাই শেখ ফজলে নূর তাপস মা-বাবাসহ অন্যান্য স্বজনদের হারিয়েছি। তাই আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। আমাদের দু:খ শুধু বঙ্গবন্ধু কন্যাদ্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা অনুধাবন করেন।

বঙ্গবন্ধু ১৯৭৪ সালে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, কিন্তু ১৫ আগস্টের ষড়যন্ত্রের কারণে সে বিপ্লব সম্পূর্ণ হয় নাই উল্লেখ করে যুবলীগের নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, আজকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে দেখি। তিনিসহ যুবলীগের সকল কর্মীরা সম্পূর্ণ উদ্দীপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যার এই কর্মসূচি সফল করার জন্য কাজ করবেন বলে জানান পরশ।

এর আগে শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কংগ্রেসে শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যান এবং মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বেলা ১১ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেস শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই কংগ্রেসের উদ্বোধন করেন।

অনিয়মকারীদের কোনো ছাড় হবে না : প্রধানমন্ত্রী

0

যুবকদের বিশেষ করে নেতা-কর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, অনিয়মকারীদের কোনো ছাড় হবে না।

প্রধানমন্ত্রী বলেন, দিন-রাত দেশের মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছি। চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিতে জড়ায়, সে যেই হোক আমি তাদের ছাড়ব না। তাদের প্রতি আমার কোন সহানুভূতি থাকবে না।

শেখ হাসিনা আজ শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি বলেন, এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করেই যান নাই। এর আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি বুকের রক্তও দিয়ে গেছেন। সেকথা সবাইকে স্মরণ রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই দেশ কখনো ব্যর্থ হতে পারে না, এদেশকে আমরা সফল করে তুলেছি এবং সেই সফলতার পতাকা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব এবং একদিন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে যে মর্যাদা পেয়েছিল সেই মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং জাতির পিতার স্বপ্ন আমরা পূরন করবো।

এদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য তাঁর সরকার শতবর্ষ মেয়াদি ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, আদর্শ নিয়ে চলতে হবে। আদর্শের মধ্যদিয়েই একটি সংগঠন যেমন গড়ে ওঠে তেমনি দেশকেও কিছু দেওয়া যায়। সেই কথাটাই সবসময় মাথায় রাখতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথির বক্তৃতা করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ এবং সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন শোক প্রস্তাব পাঠ করেন।

এরআগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ সকল গণআন্দোলনের শহিদ এবং ষষ্ঠ জাতীয় কংগ্রেস থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ও যুবলীগের শাহাদৎ বরণকারী নেতা-কর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সারারদশের ৭৭টি সাংগঠনিক জেলা থেকে ২৮ হাজারেরও বেশি কাউন্সিলর যুবলীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন।

বিকালে তাঁরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতা নির্বাচন করবেন। সর্বশেষ ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ৬ষ্ট জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন যা ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতার নির্দেশে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধুর ভাগ্নে দৈনিক বাংলার বানী সম্পাদক শেখ ফজলুল হক মনি।

প্রধানমন্ত্রী বলেন, এই যুবলীগ সংগঠনের যেন কোনরকম বদনাম না হয়। তাঁরা যেন সম্মান নিয়ে চলতে পারে এবং আদর্শ নিয়ে চলে দেশের কল্যাণে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এই সংগঠনটাকে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, একটা কথা মনে রাখতে হবে যে, এই বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের লক্ষ্য নিয়ে। কোন উড়ে এসে জুড়ে বসা এবং ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের মাধ্যমে এই সংগঠন গড়ে ওঠে নাই।

তিনি বলেন, এ সংগঠন গড়ে উঠেছে নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করবার লক্ষ্য নিয়ে। সেই সাথে সাথে আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠনও এদেশের মানুষের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই গড়ে তোলা হয়েছে।

‘সেই আদর্শ থেকে কখনও যদি কেউ বিচ্যুত হয়ে যায় তাহলে সেদেশকে কিছু দিতে পারে না। ’৭৫ এর ১৫ আগষ্টের পর ক্ষমতা দখলকারীরাও মানুষের কল্যাণে কিছু করতে পারে নি। তারা নিজস্ব বিত্তবৈভব অর্জনে ব্যস্ত থেকেছে’, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশকে স্বাধীন করে গেছেন কাজেই কারো কাছে হাত পেতে চলবো না, মাথা উঁচু করে চলবো। কারো কাছে ধার করে ঘি খাবো না, নিজেদের নূন ভাত খাবো তাও ভাল কিন্তু নিজেদের অর্থায়নে নিজেরা চলবো, মর্যাদা নিয়ে চলবো।

ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে উঠে দেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারলাম সেই মনভাব নিয়েই সকলকে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে আমরা যদি সংগঠন গড়তে পারি তাহলে এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে।

আর যেন কেউ বাংলাদেশের মানুষের ওপর শোষণ, অত্যাচার, নির্যাতন করতে না পারে। তৃণমূল পর্যায় থেকে যেন মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, সেই জন্য একেবারে গ্রামের মাঠ পর্যায় থেকে তাঁর সরকার সকল আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা শুরু কাল

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামীকাল রবিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে।

সারাদেশে মোট এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধান ক্যাম্পাস গাজীপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম।

শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

0

চলতি সপ্তাহেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এ বিসিএসে সাধারণ (জেনারেল) নেওয়া হবে ২ হাজার ১৩৫ জনকে।

পিএসসি সূত্র জানায়, আগামীকাল পিএসসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষ সভার পর ঠিক হবে ৪১তম বিসিএসের তারিখ।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪১তম বিসিএসের বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। সভার পর সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানা যায়, ৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসি নির্দেশনা পেয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদাপত্র তারা হাতে পেয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার চূড়ান্ত অবস্থানে আছে পিএসসি।

যুবলীগের নেতৃত্বে পরশ-নিখিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। একইসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। আজ শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেসের (সম্মেলন) কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়।

দলের কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। সমর্থন করেন বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক।

মাইনুল হোসেন খান নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন। তিনি এবার কেন্দ্রীয় যুবলীগের নেতা নির্বাচিত হলেন। সাধারণ সম্পদক পদে সাতজনের নাম প্রস্তাব করা হয়। পরে নিজেদের মধ্যে সমঝোতা করে সাধারণ সম্পাদকের নাম চূড়ান্ত করার জন্য ২০ মিনিট সময় দেওয়া হয়। তবে সমঝোতা না হওয়ায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। তার মতামত অনুসারে নিখিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

যুবলীগের চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক চয়ন ইসলাম যুবলীগের নতুন চেয়ারম্যান হিসেবে ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন। আর এতে সমর্থন জানান কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ।

এছাড়া এ পর্যন্ত সাধারণ সম্পাদক পদের জন্য ছয়জনের নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- মহি, নিখিল, অ্যাডভোকেট বেলাল, সুব্রত, মনজুর আলম শাহিন ও ইকবাল মাহমুদ বাবলু।

ইরাকে বিক্ষোভ চলছেই; নিহত ৪

0

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটির রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এতে ৪ বিক্ষোভকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার বাগদাদ ছাড়াও বসরা শহরের কাছে মূল বন্দর অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় তাদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বাগদাদের কেন্দ্রীয় সেতুর ওপর জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আর সরাসরি মাথায় টিয়ারগ্যাসের কৌটার আঘাত লেগে অপর দুই ব্যক্তি নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স