Home Blog Page 3363

দুর্যোগের সময় জন্ম, নাম রাখা হলো ‘বুলবুলি’

0

উপকূলে আছড়ে পড়ার অপেক্ষায় ঘূর্ণিঝড় বুলবুল। হয়েছে তার তাণ্ডবলীলা। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতও আসন্ন। এই দুর্যোগেরই মধ্যে উপকূলের কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আবাসনে জন্ম হয়েছে এক কন্যা শিশুর। দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোল জুড়ে শনিবার দুপুরে এসেছে ফুটফুটে এ কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক শিক্ষকের বাড়িতে আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন।’

নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন বলেন, আবাসনে এক মা কন্যা সন্তান প্রসবের খবর পেয়েই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি আবাসনের ভাঙা ঘর। নেই তেমন সুব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরো নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

নাম রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সে কারণে ঝড়ের সঙ্গে মিল রেখে ওর মায়ের সঙ্গে আলাপ করে নামটি রাখি।

শক্তি হারিয়ে ঢাকা ও কুমিল্লার দিকে আসছে বুলবুল

0

সুন্দরবন দিয়ে দেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে এগিয়ে চলেছে। এটি বৃহত্তর ঢাকা ও কুমিল্লার দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের বদলে ‘বুলবুল’ এখন গভীর স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সমুদ্রবন্দরগুলোর বিপদ সংকেত নামিয়ে ৩ এবং নদীবন্দরগুলোর বিপদ সংকেত ২-এ আনা হয়েছে। তবে মাছ ধরার ট্রলারগুলোকে আরও ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আরো দুই দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী বুলবুল ক্রমে ঢাকা ও কুমিল্লার দিকে এগিয়ে আসছে। তবে বাংলাদেশেই এটি দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে নাকি ভারতের ত্রিপুরা থেকে আসাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারে এমপি কমলের ব্যতিক্রমধর্মী প্রচারণা

0

কক্সবাজার সদর-রামু আসনের এমপি এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল গতকাল শনিবার শহরে এক অভিনব প্রচারণা চালিয়েছেন। খোলা জীপ গাড়িতে মাইক নিয়ে শহরের অলিগলিতে এমন প্রচারণা চালান তিনি।

ভারতের সর্বোচ্চ আদালত গতকাল বহুল আলোচিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার খবর প্রচারের সঙ্গে সঙ্গেই এমপি কমল মাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন। জীপে চড়ে নিজেই তিনি মাইকের স্পিকার হাতে নিয়ে বলতে শুরু করেন- ‘সম্মানিত কক্সবাজারবাসী ভারতের একটি রায়কে কেন্দ্র করে কক্সবাজারসহ দেশের সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে সে ব্যাপার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহবান জানাচ্ছি।’ তিনি সকলকে এ বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্য ধারণেরও আহবান জানিয়ে শহরের অলিগলিতে মাইকিং করেন।

এমপি সাইমুম সরওয়ার কমল -‘বুলবুল’ নামের ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে কক্সবাজারসহ বাংলাদেশকে যেন মহান রাব্বুল আল আমিন রক্ষা করেন সে প্রার্থনা জানিয়েও সকলকে সতর্কতার সঙ্গে নিরাপদে অবস্থান করার আহবান জানান।

এদিকে তাঁর অভিনব প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এমপি কমলের এমন ব্যত্রিকমধর্মী প্রচারণাকে স্বাগত জানান।

ইডেন কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

0

ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহিরাগত একজন শিক্ষার্থীকে হলে রাখা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এতে ৪-৫ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ছাত্রলীগ নেত্রীরা একে-অপরকে দোষারোপ করছেন।

জানা গেছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের ২১৯ নম্বর রুমে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুপা একজন বহিরাগতকে রাখতেন। তাকে কেন্দ্র করেই হলের ছাত্রলীগের অন্য গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডা হয়। রুপার দাবি, নাবিলা ইডেনের ডিগ্রির শিক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে রুপার বিরুদ্ধে কয়েকজনকে মারধর ও সাবিকুন্নাহার তামান্না নামে একজনের হাতে বটি দিয়ে কোপ দেওয়ার অভিযোগ ওঠেছে। পরে অন্যপক্ষ রুপার গ্রুপের কর্মীদের ওপর পাল্টা হামলা করে। তামান্নাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহনাজ বলেন, মারামারি হয়েছে শুনেছি। ঘটনার বিস্তারিত জানি না।

জানতে চাইলে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুপা বলেন, আমি কোনো সমর্থক তৈরি করিনি যারা কাউকে হামলা করবে বা মারধর করবে। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনজুমানারা অনুর সমর্থকরা বঙ্গমাতা হলে গিয়ে আমার চার-পাঁচ জন কর্মীর ওপর হামলা করেছে। পরে রাজিয়া হলের ২০৮ নম্বর কক্ষ থেকে আমার আইফোন ও ১৭ হাজার টাকা ছিনতাই করেছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। ইতিমধ্যে সে চিকিৎসা নিয়ে ফিরেছে যতটুকু জানি। ইডেন কলেজ প্রিন্সিপালের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।

শাহজালালে পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ যাত্রী আটক

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকায় আসা যাত্রী হাসান আলীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়েছে।

সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করে। ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন হাসান আলী। তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার লাগেজ থেকে একটি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।

তিনি জানান, গুলিসহ আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেন এর মৃত্যু বার্ষিকী পালিত

0

মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতি সন্তান , খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ. এম. অানোয়ার হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার কলেজ প্রাঙনে এক দোয়া মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ইছামুদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন, মাহমুদুর রহমান অাল অামিন ও এ.টি.এম. বেলায়েত হোসেন ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অব. অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস , নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান , বিসিক এর সাবেক জি.এম. মাহবুবুল অালম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু প্রাণ বন্ধু বণিক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অাশিছ উদ্দিন শাহিন , বিশিষ্ট সাংবাদিক ইমাম হোসেন রিপন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা মরহুম এ.এম. অানোয়ার হোসেন যেই সপ্ন নিয়ে খিদিরপুর কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন , সেই সপ্নকে বাস্তবায়ন করতে অত্র কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা জীবনে সু-শিক্ষা গ্রহন করে আরো ভালো ফলাফল বয়েএনে জ্ঞানের অালোয় অালোকিত হয়ে একজন সুনাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার অাহবান জানান ।

ভারতের বিপক্ষে সিরিজ জয় সম্ভব : ডমিঙ্গো

0

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটি জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। স্বাগতিক ভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালের আগে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আগামীকাল নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নিবে।

শেষ ম্যাচে দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারলে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জয় অসম্ভব কিছু নয় মনে করছেন ডমিঙ্গো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি আজ বলেন, ‘ছেলেরা এখন পর্যন্ত যা খেলেছে তাতে আমি গর্বিত। প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে আমরা ভালো অবস্থায় ছিলাম। কিন্তু পরবর্তীতে কিছু ভুল করেছি। কিন্তু যদি আমরা ভুলগুলো শুধরে নিতে পারি এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তবে যেকোনো দিন ভারতকে হারাতে পারি।’

দ্বিতীয় ম্যাচে ভালো শুরুর পরও পথ হারায় বাংলাদেশ। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপকে সামলানোর টিপসও দিলেন ডমিঙ্গো। তিনি বলেন, ব্যাটসম্যানরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে তবেই ভারতের বোলিংকে চাপে ফেলা সম্ভব হবে। ডমিঙ্গো বলেন, ‘এটি কোন গোপন বিষয় নয়, তাদের বোলিং অ্যাটাক অনভিজ্ঞ । যদি আমরা ভালো ব্যাট করতে পারি, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি, তবেই তাদের বোলিংকে চাপে ফেলতে পারব।’

খেলোয়াড়দের ধর্মঘট এবং এরপর সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় সিরিজ শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়রা মানসিকভাবে চাপে ছিল, সেটা লক্ষ্য করেছেন ডমিঙ্গো। এরপরও জয় দিয়ে সিরিজ শুরু করতে পারে মাহমুদউল্লাহর দল। ঐ জয়ই বলে দেয়, ক্রিকেট আবারো সঠিক পথে ফিরে আসে।

ডমিঙ্গো বলেন, ‘সফরের কয়েক সপ্তাহ আগে কঠিন সময় ছিল। কিন্তু খেলোয়াড়রা অনেক বেশি কৃতিত্বের দাবীদার। গত ১০ দিন তারা যে শক্তি ও ইচ্ছা দেখিয়েছে তা দুর্দান্ত। তারা নতুন কিছু করতে চেষ্টা করেছে। বিদেশের মাটিতে তারা শক্তিশালী দলের বিপক্ষে খেলছে। দুই সপ্তাহ আগে আমাদের বলেছিল, আমরা নাগপুরে আসছি তা কেউ বিশ্বাস করতো না। তাই আমরা এখানে আসতে পেরে খুশি। আগামীকাল আমাদের ভালো সুযোগ রয়েছে। ছেলেরা এজন্য এক্সাইটেড হয়ে আছে। দিন শেষে ভারতই বিশ্বের সেরা দল। কেউই বাংলাদেশের সুযোগ দেখছে না। কিন্তু আমরা মনে করি, যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি, তবে আমাদের সুযোগ থাকছে।’

দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারের পর মানসিকভাবে ভেঙ্গে পড়েনি বাংলাদেশের খেলোয়াড়রা, এটিও নিশ্চিত করেছেন ডমিঙ্গো। খেলোয়াড়রা সঠিক পথেই আছে বলে জানান তিনি, ‘টপ-অর্ডারে ভারতের অনেক বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। আমাদের স্পিনাররা প্রথম ম্যাচে ভালো করেছে, আগের ম্যাচে পারেনি, তার মানে এই নয় সবকিছু বদলাতে হবে।’

মাঠে নেমে ধানের ফলন দেখলেন খাদ্যমন্ত্রী

0

নওগাঁর মাঠে মাঠে নতুন ফসলের ঘ্রান ছড়াচ্ছে আমনের পাকা ধান। চলতি মৌসুমের ধান ঘরে তুলতে কাটা মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জেলার কৃষকরা। হেমন্তের মৃদু বাতাসে সোনালী শীষে দোল খাচ্ছে চাষীর স্বপ্ন। ক’দিন পরেই নতুন ধান-চালে ভরে উঠবে কৃষকের গোলা। এসময়েই মাঠের ফসল দেখতে শনিবার নওগাঁর নিয়ামতপুরে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি ধান ক্ষেতের মধ্যে কিছুক্ষন হেঁটে ঘুরে দেখেন পাকা ধানের ফলন। ফসল দেখে পুলকিত হোন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার শনিবার নওগাঁর নিয়ামতপুরে যান আমনের চাষ পরিদর্শনে। এসময় তার সাথে ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মন্ত্রী মাঠে গিয়ে চাষীদের সাথে কথা বলেন। চলতি আমন ফসল ছাড়াও অন্যান্য চাষাবাদ ও গ্রামীণ অর্থনীতির খোঁজ খবর নেন।

কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কৃষকদের উৎপাদিত ফসলে লাভবান করতে অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রথমবারের মত সরকারিভাবে ৬লাখ মেট্টিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। ২৬টাকা কেজি দরে ২০ নভেম্বর থেকে সারাদেশে একযোগে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। চলবে ২৮ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কৃষি বিভাগ থেকে চাষী তালিকা সংগ্রহের কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যেই পুরোদমে শুরু হবে আমন ধানের কাটা মাড়াই। এরমধ্যে যদি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে না হয়, তাহলে বাম্পার ফলন ঘরে উঠবে। এবার বিঘা প্রতি ২২ থেকে ২৫ মন পর্যন্ত ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র জানায়, সারাদেশে এবার আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দেড় কোটি মেট্টিক টন। বাম্পার ফলন হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক খেয়াল রেখেই সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ধানের পাশাপাশি সরকারিভাবে সাড়ে ৩লাখ মেট্টিক টন সিদ্ধ চাল ও ৫০লাখ মেট্টিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। সরকারি গুদামে ধান-চাল সরবরাহে কোন ভাবেই মধ্যস্বত্ত্বভোগী, দালাল চক্র কিংবা দলীয় নেতা স্থান পাবে না বলে কৃষকদের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষকদের প্রতি আহবান জানান।

খাদ্যমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। বোরো মৌসুমে বাজার দর কম পেয়ে অনেক কৃষককে লোকসান গুনতে হয়েছে। সেই ক্ষতি এবার পুশিয়ে নিতে চান তারা। কৃষকরা বলেন, ‘এবার ধানের ফলন ভাল হয়েছে। সরকারিভাবে বেঁধে দেওয়া দরে তারা খুশি।’ তবে এই দর খোলা বাজারেও নিশ্চিত করার দাবি তুলে ধরেন তারা।

ইডেনের সেই ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা-মমতা

0

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর, ইন্দোরে। এরপর ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্বিতীয় ম্যাচটি হবে দিবারাত্রির, গোলাপি বলে। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম দুই দল দিবারাত্রির টেস্ট খেলবে।
দ্বিতীয় ম্যাচে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেন গার্ডনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করবেন তারা। সেখানে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের গভর্নর জয়দীপ ধ্যানকার।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
২২ নভেম্বর শুরু হতে যাওয়া এ ম্যাচে আয়োজনের কমতি রাখছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার মতে, ফ্লাড লাইটের নিচে জমকালো এক টেস্টই দেখতে পাবে দর্শকরা।
স্পোর্টিং তারকাসহ দুই দেশের সরকার পর্যায়ের শীর্ষস্থানীয় লোকদের উপস্থিতি নিশ্চিত করছেন গাঙ্গুলী। ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ড্রা পেজ, তারকা সানিয়া মির্জা, জাতীয় ব্যাডমিন্টন কোচ পি গোপিচাঁদ, কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারত-বাংলাদেশের সকল ক্রিকেটার উপস্থিত থাকতে পারেন।
অন্য ক্রীড়া তারকাদের মধ্যে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, অলিম্পিক স্বর্ণজয়ী শুটার অভিনব বিন্দ্রা ও দাবার কিংবদন্তি বিশ্বনাথ আনন্দ টেস্টের বিভিন্ন দিন মাঠে থাকবেন।
কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল জানিয়েছে, টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির ৪০ মিনিটে তারা এইডস আক্রান্ত শিশুদের জন্য একটি ম্যাচ আয়োজন করবে। এছাড়া প্রথম দিনে সিরিজের ট্রফি উড়িয়ে আনা হবে স্কাই ডাইভার্সের মাধ্যমে। পাশাপাশি গোলাপি রঙের ফুল ও গোলাপি রঙের ম্যাচ টিকিট থাকবে। ইডেনের কাছাকাছি যে বহুতল বাড়িগুলো আছে, সেগুলোও গোলাপি আলোয় মুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের শিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচ শুরুর আগে গান গাইবেন তিনি। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারেন শ্রেয়া ঘোষাল।
টেস্ট শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। রোববার তৃতীয় ও শেষ ম্যাচ হবে নাগপুরে।

কর্মক্ষেত্রে নারীদের চশমা পড়ায় নিষেধাজ্ঞা

0

কর্মক্ষেত্রে নারীদের চশমা পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি হলো জাপানে। কয়েকটি জাপানিজ কম্পানি এই নিয়ম জারি করেছে। সেখানে বলা হয়েছে, অফিসে কোনো নারী চশমা পড়তে পারবেন না। আর এই নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে জাপানের কয়েকটি সংস্থা নারীদের চোখে চশমা পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে কিছু রিটেল চেইনের বক্তব্য, অনেক নারীই নিজেকে স্মার্ট আর স্নিগ্ধ লুকের জন্য চশমা পড়েন।

অফিসের সকলেই যে নিজের লুকের জন্য চশমা পড়েন তা কিন্তু নয়। চোখের সমস্যার কারণেও চশমা পড়তে হয়। তবে শুধুমাত্র নারীদেরই কেন, পুরুষরা কি চশমা পড়েন না! গোটা বিষয়টি নিয়েই সামজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জাপান সরকারকে একহাত নিয়েছে।