Home Blog Page 3386

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা

0

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের ব্যবস্থা রেখে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে আলোচিত সড়ক পরিহন আইন-২০১৮।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলছেন, নতুন আইন কার্যকর করতে প্রস্ততি নেওয়া হচ্ছে।

জানা গেছে, ১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার জন্য গত ২২ অক্টোবর প্রজ্ঞপন জারি হয়। এরপর বিআরটিএ থেকে আইনটি কার্যকর করতে সকলের কাছে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার শুরু হয়েছে। এতে বলা হচ্ছে, ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি।’

বিআরটিএ চেয়ারম্যান ড. কামরুল আহসান এরই মধ্যে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইন কার্যকর করতে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

নতুন আইনে বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা কারো প্রাণহানি হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ সাজা হবে ফাঁসি। তবে এটা তদন্ত সাপেক্ষে এবং তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারণ করবে। এটি অজামিনযোগ্য শাস্তি। আগের আইনে ছিল ৩ বছরের কারাদণ্ড ও তা জামিনযোগ্য।

নতুন সড়ক আইনে শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া কর্তৃপক্ষের দেওয়া যে কোনো লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট দেওয়া থাকবে। দোষ করলে তা কাটা যাবে। লালবাতি অমান্য, ওভারটেক, গতিসীমা অমান্য, বিপরীত দিক থেকে গাড়ি চালানো, ওজনসীমা লংঘন, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালে পয়েন্ট কাটা যাবে চালকের। এ বিধান আগে ছিল না।

নতুন আইনে ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ পেরোনো ফিটনেস সনদ ব্যবহার করে ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপুর্ণ গাড়ি চালালে ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া আরো বেশ কয়েকটি ক্ষেত্রে আগের তুলনায় শাস্তি বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন আইনে শাস্তি-জরিমানা-

অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড

উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনধিক ১০ হাজার টাকা জরিমানা

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড

নিবন্ধন ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা বা উভয় দণ্ড

ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড

হেলমেট ছাড়া বাইক চালালে ১০ হাজার টাকা জরিমানা

0

হেলমেট ছাড়া বাইক চালালে বা লেন ভঙ্গ করলে দশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রেখে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে আলোচিত সড়ক পরিহন আইন-২০১৮।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলছেন, নতুন আইন কার্যকর করতে প্রস্ততি নেওয়া হচ্ছে।

জানা গেছে, ১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার জন্য গত ২২ অক্টোবর প্রজ্ঞপন জারি হয়। এরপর বিআরটিএ থেকে আইনটি কার্যকর করতে সকলের কাছে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার শুরু হয়েছে। এতে বলা হচ্ছে, ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি।’

বিআরটিএ চেয়ারম্যান ড. কামরুল আহসান এরই মধ্যে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইন কার্যকর করতে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

নতুন আইনে বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা কারো প্রাণহানি হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ সাজা হবে ফাঁসি। তবে এটা তদন্ত সাপেক্ষে এবং তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারণ করবে। এটি অজামিনযোগ্য শাস্তি। আগের আইনে ছিল ৩ বছরের কারাদণ্ড ও তা জামিনযোগ্য।

নতুন সড়ক আইনে শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া কর্তৃপক্ষের দেওয়া যে কোনো লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট দেওয়া থাকবে। দোষ করলে তা কাটা যাবে। লালবাতি অমান্য, ওভারটেক, গতিসীমা অমান্য, বিপরীত দিক থেকে গাড়ি চালানো, ওজনসীমা লংঘন, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালে পয়েন্ট কাটা যাবে চালকের। এ বিধান আগে ছিল না।

নতুন আইনে ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ পেরোনো ফিটনেস সনদ ব্যবহার করে ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপুর্ণ গাড়ি চালালে ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া আরো বেশ কয়েকটি ক্ষেত্রে আগের তুলনায় শাস্তি বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন আইনে শাস্তি-জরিমানা-

অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড

উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনধিক ১০ হাজার টাকা জরিমানা

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড

নিবন্ধন ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা বা উভয় দণ্ড

ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড

অনুপ্রবেশকারী ঠেকাতে তালিকা করেছে আওয়ামী লীগ, পাঠানো হচ্ছে জেলায়

0

দলে বিতর্কিত বা অনুপ্রবেশকারী ঠেকাতে তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ। সম্মেলনকে সামনে রেখে সব জেলায় এই তালিকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদ, ভূমি দখলকারী, অপকর্মের সঙ্গে জড়িত ও বিতর্কিতদের আওয়ামী লীগে স্থান হবে না।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিত‌র্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান না পায়, সেজন্য তা‌দের তা‌লিকা ক‌রা হয়েছে। নেত্রী (শেখ হাসিনা) বিভিন্ন সংস্থাকে দিয়ে এই তালিকা করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন। এই তালিকা সব জায়গায়, কেন্দ্র থেকে শুরু করে জেলার নেতা‌দের কা‌ছে ‌পাঠানো হচ্ছে। বিতর্কিত কেউ যাতে বি‌ভিন্ন পর্যা‌য়ের সম্মেলনে কমিটিতে স্থান করে নিতে না পারে, সেজন্য আমরা সতর্ক রয়েছি। নেতাকর্মীদের সেভাবেই দিকনির্দেশনা দেওয়া আছে।

তিনি বলন, নেত্রী তার নিজস্ব কিছু লোক ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট সবমিলিয়ে খোঁজ নি‌য়ে এই তালিকা করেছেন। আমি নিজেও জেলার নেতাদের সঙ্গে বিতর্কিতদের তালিকা নিয়ে কথা বলেছি। তালিকায় থাকা বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা কাউন্সিলে কোনো ধরনের জায়গা না নিতে পারে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদ, ভূমি দখলকারী, অপকর্মের সঙ্গে জড়িত ও বিতর্কিতদের আওয়ামী লীগে স্থান হবে না।

ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত ২৭টি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সম্মেলন শেষ করা হবে। যেগুলোর কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোর অগ্রাধিকার ভিত্তিতে সম্মেলন হবে। গত তিন বছরে আমাদের যত সাংগঠনিক কাজ হয়েছে, ৭৫ পরবর্তী আওয়ামী লীগের ইতিহাসে এত কাজ আর হয়নি।

ইমরানকে উৎখাত করতে ইসলামাবাদে যাচ্ছে আজাদি মার্চ

0

পাকিস্তানে বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে হত্যা করা হতে পারে। দেশটিতে অস্থিরতা তৈরি করতে এ পরিস্থিতি তৈরী করা হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এদিকে ইমরান খানের সরকারকে উৎখাতের লক্ষ্যে রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা ফজলুর রহমানের সমর্থকরা। এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে আজাদি মার্চ।

গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আফগান গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’ মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।

এই হত্যাকাণ্ডে উগ্রপন্থীরাও অংশ নিতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। প্রাণঘাতি হামলার এই আশঙ্কার ব্যাপারে মাওলানা ফজলুর রহমানকে সতর্ক করার পাশাপাশি তার সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও আহ্বান জানিয়েছে পাক গোয়েন্দারা।

ইমরান খানের সরকারকে উৎখাতের লক্ষ্যে রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা ফজলুর রহমানের সমর্থকরা, এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে আজাদি মার্চ।

গত নির্বাচন বাতিলের দাবিতে সোমবার থেকে শুরু হওয়া আজাদি মার্চ আগামীকাল (বৃহস্পতিবার) ইসলামাবাদ পৌঁছার কথা রয়েছে। মাওলানা ফজলুর রহমান বলেছেন, গত বছর যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা অবৈধ ও ভুয়া। এ কারণে তা বাতিল করে দ্রুত পুনর্নির্বাচন দিতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজসহ বিভিন্ন দল সমর্থন জানিয়েছে। আজাদি মার্চ এরই মধ্যে করাচি থেকে লাহোরে পৌঁছেছে বলে জানা গেছে।

সূত্র : পার্সটুডে

ভারতে ডেঙ্গুতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

0

এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি ঘটেছে। মাত্র পনেরো দিনের ব্যবধান এ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের মনচেরিয়লের শ্রীশ্রী নগর কলোনিতে। চার জনই হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার গুডিমালা সোনা নামে বছর ২৯-এর অন্তঃসত্ত্বা যুবতী হায়দরাবাদের যশোদা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। সে সময় ডাক্তাররা পরীক্ষা করে জানতে পারেন সদ্যোজাত শিশুর মা ডেঙ্গুতে আক্রান্ত। সন্তান প্রসবের পরেই তাঁর অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। ডেঙ্গুই এই মৃত্যুর কারণ বলে জানিয়ে দেন চিকিত্‍‌সকেরা।

ডাক্তাররা বলছেন, ওই প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গর্ভধারণের কারণে তাঁর ইমিউনিটি শক্তিও কমে গিয়েছিল। এই অবস্থায় ওই যুবতী সন্তান প্রসবের পর, তাঁকে বাঁচানো ডাক্তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রসূতি মারা গেলেও, শিশুটি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। তার ডেঙ্গু ধরা পড়েনি।

মৃতের স্বজনরা জানান, ওই যুবতীর মৃত্যুর আগে তাঁর স্বামী, মেয়ে ও দাদুও ডেঙ্গুর শিকার হয়ে মারা গেছেন। মাত্র ১৫ দিনের তফাতে চার সদস্যকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে পরিবারটি।

জানা গেছে, সোনার স্বামী, স্কুলশিক্ষক গুডিমালা রাজু গাট্টু পরিবারে সর্বপ্রথম ডেঙ্গুতে আক্রান্ত হন। প্রথমে বাড়িতে থেকে তিনি চিকিত্‍‌সা করালেও, পরে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে করিমনগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। ১৬ অক্টোবর চিকিত্‍‌সাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার চার দিনের মাথায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান এডা লিঙ্গায়া (৭০)। তিনি সম্পর্কে রাজুর দাদা। এই জোড়া শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারে সদস্য রাজু ও সোনার ৫ বছরের মেয়ে সেই ডেঙ্গু জ্বরেই মারা যায়।

ডাক্তাররা বলছেন, পরিবারের সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার অর্থ তাঁদের ‘ইমিউনিটি’ শক্তি একদম কম। সেইসঙ্গে ডেঙ্গু ভাইরাসও ওই অঞ্চলে ব্যাপক মাত্রায় রয়েছে। বাড়ির আশপাশে কোথাও ডেঙ্গু মশার আঁতুড়ঘর রয়েছে। কেন এমন হলো, সরকারের তা খতিয়ে দেখা উচিত। একটা গোটা পরিবার এভাবে ডেঙ্গুতে শেষ হয়ে যাবে, চিকিত্‍সকদের কথায়, এটা ভয়ানক প্রবণতা।

পুড়ছে মানুষ, ভিডিও করছে জনতা!

0

গাড়ির ভেতরে এক ব্যক্তি আগুনে পুড়ে ছটফট করতে করতে মারা গেলেন। কিন্তু সেখানে উপস্থিত জনতার কেউই তাঁকে বাঁচানোর চেষ্টা করলেন না। সবাই নীরব দর্শক হয়ে গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে, হাতের স্মার্টফোনে সেই মর্মান্তিক, করুণ ছবি ও ভিডিও ধারণ করলেন। একবারের জন্য কারও মনে হয়নি, লোকটিকে বাঁচানো উচিত। নিজের জীবন বিপন্ন করে সেই ঝুঁকি নিলেন না ভিড় করে থাকা মুখগুলোর একজনও। গতকাল বুধবার হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর হাইওয়েতে।

নেটসর্বস্ব দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ারের নেশাই কি মানুষকে আরও স্বার্থপর, কাণ্ডজ্ঞানহীন করে তুলছে? নাকি হাতের স্মার্টফোনে ছবি-ভিডিও নেশায় হারাচ্ছে মনুষ্যত্ব? নাকি দুটোই যুগপত্‍‌ কাজ করছে? ক্রমে ক্রমে আমরা যে কত হৃদয়হীন, অমানুষ হয়ে উঠছি, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজস্থানের ওই ঘটনা।

পুলিশ বলছে, অগ্নিদগ্ধ হয়ে নিহত ওই ব্যক্তি রাজস্থানের ব্যবসায়ী। যান্ত্রিক কোনও কারণে গাড়িতে আগুন লেগে যায় বলে ধারণা। ঘটনার আকস্মিকতায় ওই ব্যবসায়ী, গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে পারেননি। সে সময় ওই রাস্তা দিয়ে অনেকেই গিয়েছেন। তাঁরা ভিডিও করেছেন। ছবিও তুলেছেন। কিন্তু, ওই লোকটিকে বাঁচানোর কোনোরকম চেষ্টা করেননি। খবর পেয়ে পুলিশ যখন তাঁকে উদ্ধার করেন, শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জানা গেছে, নিহত ব্যবসায়ীর নাম প্রেমচাঁদ জৈন। রাজস্থানের অনন্তপুরায় তাঁর একটি কারখানা রয়েছে। তিনি বাড়ি থেকে বেরিয়ে সেই কারখানাতেই যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড।

সূত্র : এই সময়

কাশ্মীরে পাঁচ বাঙালি হত্যার ‘মাস্টারমাইন্ড’ আইজাজ নিহত

0

মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে নিমর্মমভাবে হত্যা করা হয়েছে। ওই বাঙালিদের হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত আইজাজ মালিক নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এমনটাই দাবি করছে পুলিশ।

কাশ্মীরি পুলিশের সন্দেহ, ওই ঘটনার পেছনে হিজবুল মুজাহিদিনের হাত রয়েছে। আইজাজ হিজবুলের একজন কমান্ডার। সে-ই বাঙালি খুনের ছক কষেছিল।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত হন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ৫ বাঙালি শ্রমিক। আইএস কায়দায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে, ৫ বাঙালি শ্রমিককে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ঘটনাস্থলেই নিহত হন ওই ৫ শ্রমিক। তবে রক্ষা পেয়েছেন অন্য এক শ্রমিক।

পুলিশের দাবি, হিজবুল কমান্ডার আইজাজ মালিকের বাড়ি কাশ্মীরের কুপওয়ারায়। নিজের মৃত্যুর অনেক আগেই তিনি বাঙালি শ্রমিক হত্যার ছক কষেছিলেন। সেই মোতাবেক হিজবুল মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন চালিয়েছে।

আইজাজ নিজে এই অপারেশনে শামিল হতে পারেননি। তার আগেই এই হিজবুল কমান্ডার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, এই আইজাজ ছিলেন হিজবুলের সক্রিয় সদস্য। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকেই হিজবুলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

পুলিশের দাবি, বাঙালি নিধন অভিযানের ২৪ ঘণ্টা আগে সোমবার রাতে তিনি নিহত হন। ২৮ অক্টোবর অনন্তনাগের বিজবেহারায় ট্রাকচালক নারায়ণ দত্ত জঙ্গিগুলিতে নিহত হওয়ার পরেই নিরাপত্তাবাহিনীর জালে পড়ে যায় হিজবুলের এই কমান্ডার।

পুলিশ বলছে, নিহত ট্রাকচালককে তিন সন্ত্রাসবাদী টার্গেট করেছিল। ট্রাকে আপেল ভর্তি করে, দিল্লিতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চালক। হামলাকারীদের একজন সোমবার রাতে নিহত হিজবুলের ওই কমান্ডার। ঘটনাস্থলের কাছেই ছিলেন সিআরপিএফের ডেপুটি কমান্ডার ও কাশ্মীর পুলিশের ডেপুটি পুলিশসুপার। রাস্তা বরাবর আপেল বাগানগুলির বাইরে তাঁরা টহল দিচ্ছিলেন। ফলে, হিজবুল কমান্ডার আইজাজকে গুলি করে মারতে মাত্র কয়েক মিনিট সময় লাগে পুলিশের।

ভারত মহাসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাতে পারে চীন!

0

মার্কিন যুক্তরাষ্ট্রের পেসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল জন অ্যাকিলিনো জানিয়েছেন, ভারত মহাসাগরীয় এলাকায় এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করতে পারে চীন। ভারত সফরে এসে মার্কিন কমান্ডার এই তথ্য জানান।

জন অ্যাকিলিনো ভারতের নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং-এর সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণ চীন সাগরেও যে চীন ক্রমশ নিজের আধিপত্য কায়েম রাখছে, সেকথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি দক্ষিণ চীন সাগরের মাঝে পাধুরে দ্বীপে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগেও চীনের এই ধরনের আগ্রাসন নিয়ে সতর্ক করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। গত বছর মালদ্বীপের কাছাকাছি চীনের নৌবাহিনীর জাহাজ দেখা যাওয়ার একটি খবর পাওয়া যায়। বলা হয়, ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ১১টি চীনা যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে: স্পিকার

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে দক্ষতা বৃদ্ধিতে সচেতন হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ।

বুধবার অস্ট্রেলিয়ান হাইকমিশনের রিক্রিয়েশন সেন্টারে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সাউথ অ্যান্ড ওয়েস্ট এশিয়া: ফেয়ারওয়েল অ্যান্ড ওয়েলকাম হোম ইভেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অস্ট্রেলিয়ার হাই কমিশন আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।

এ সময় স্পিকার ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রসার ও নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে উল্লেখ করে বলেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থা কর্মকর্তাদের জন্য একটা বিরাট সুযোগ। সাউথ এবং ওয়েস্ট এশিয়ার নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতেও এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের জন্য এই অ্যাওয়ার্ড অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

ড. শিরীন শারমিন বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশের প্রশিক্ষণার্থী স্কলারদের আইসিটির সঙ্গে সংযুক্ত থাকতে হবে। নিজেদের প্রতিভা ও মেধাকে সৃজনশীল কাজে লাগাতে হবে। এ সময় তিনি বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কলারদের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি বাংলাদেশের ৫০ জন অস্ট্রেলিয়া স্কলারশিপ প্রাপ্ত প্রশিক্ষণার্থী সফলতার সাথে সম্পন্ন করে দেশে ফিরেছেন এবং ৫০ জন প্রশিক্ষণ নিতে যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ নারী প্রতিনিধি। স্পিকার সকলের সার্বিক সফলতা কামনা করেন।

সেই বেলুন বিক্রেতাকে আটক

0

রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আটক করেছে পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদও আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সুস্থ্য হলেই সাঈদকে গ্রেপ্তার দেখানো হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।