Home Blog Page 3392

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, দু’পক্ষের পৃথক আয়োজন

0

আগামী জানুয়ারি মাসে দুই পর্বে বিশ্ব ইজতেমা-২০২০ অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১২ এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি দুই পক্ষ আলাদাভাবে ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে ২০২০ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে সাদ অনুসারীদের পক্ষে নেতৃত্ব দেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরদিকে সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দেন।

জানা গেছে, দু’পক্ষকে সন্তুষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলাদাভাবে ইজতেমার অনুমতি দেয়া হয়েছে। আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি সা’দ বিরোধী অংশ টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজন করবে। পরের সপ্তাহে অর্থাৎ ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দের অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ তাবলিগ জামাতের দু’পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

0

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি তাকে বিশ্বব্যাংকে বাংলাদেশের ভাবমূর্তি, উন্নতি ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরার আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপ্রধান তাকে বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন।

রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।

চলতি মাসে বিশ্বব্যাংকে মো. মোশাররফ হোসেন ভূইয়ার মেয়াদ শেষ হতে যাওয়ায় দেশের ২১তম মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

প্রেস সচিব বলেন, এদিকে সেতুবিভাগের সিনিয়র সচিব খন্দকার অনোয়রুল ইসলাম আগামীকাল দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করবেন। তিনি শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন।

শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ব ব্যাংকে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

0

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, মঈনুল হক, টি এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।

ছোট আকারের সবচেয়ে বড় শত্রু মশার বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

0

‘বিশ্বে মানুষের অনেক ধরনের শত্রু আছে, তবে এই মুহূর্তে মানুষের জন্য ছোট আকারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মশা। অনেক ভয়ানক রোগের চেয়ে বেশি মানুষ মারা যায় মশাবাহিত রোগে। তাই এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। যদিও আমাদের দেশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অনেক কমে গেছে, আশা করি ২০৩০ সালের আগেই আমরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে ম্যালেরিয়া মুক্ত করতে সক্ষম হবো। এ জন্য যা যা করা দরকার আমরা সেটা অবশ্যই করবো।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ সোমবার বিকালে কালের কণ্ঠ কার্যালয়ের কনফারেন্স রুমে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন। সরকারের জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, কালের কণ্ঠ ও ব্র্যাক আয়োজিত ‘ম্যালেরিয়া নির্মূলে অগ্রগতি ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

মন্ত্রী বলেন, ম্যালেরিয়া নির্মূলে অনেক কাজ হয়েছে, উন্নতি হয়েছে। একজন মানুষও যেন মারা না যায় সেটিই আমাদের লক্ষ্য। এ লক্ষে ম্যালেরিয়া নির্মূলে ক্রস বর্ডার ট্রান্সমিশন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ ছাড়া একটি টাক্সফোর্স গঠনও দ্রুত সময়ের মধ্যেই করে ফেলতে হবে।

তিনি বলেন, দক্ষজনবল তৈরি ও নিয়োগ, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় কীটনাশকযুক্ত মশারিসহ অন্যান্য উপকরণ সংগ্রহ ও সবরাহে কোনো সমস্যা হবে না। এগুলো ব্যবস্থা করা যাবে।

ডেঙ্গু প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় রাতারাতি ব্যবস্থা নিয়ে আমরা সক্ষমতার প্রমাণ দিয়েছি। যদিও প্রশংসার তুলনায় সমালোচনা বেশি হয়েছে। তবে আমরা কার্যকর পদক্ষেপ না নিলে মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের মত হয়তো আরও বড় সংখ্যার প্রাণহানি ঘটতে পারতো। তবু আমরা একজনের মৃত্যুও দেখতে চাই না। সে জন্য আমাদের কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যতবারই তাঁর নেতৃত্বে সরকার থাকে ততবারই দেশের উন্নয়ন-অগ্রগতির সাফল্যধারায় স্বাস্থ্যখাতে একের পর এক অর্জন আসে। এই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই আমাদের সারাদেশের স্বাস্থ্যকর্মীরা এবার ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে দিনরাত কাজ করেছে। নয়তো সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু এতো সহজে হয়তো নিয়ন্ত্রণে আনা যেতো না। উন্নত অনেক দেশের সঙ্গে তুলনা করলে আমরা দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ম্যালেরিয়া নিয়েও আমাদের অনেক কাজ হয়েছে ও হচ্ছে। এতেও আমরা সফল হবো। পার্বত্য অঞ্চলের যে কয়টি জেলায় ম্যালেরিয়া আছে সেগুলো আমরা ভালো ভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছি। ফলে আক্রান্ত ও মৃত্যু অনেক কমে এসেছে। আশা করি নির্ধারিত সময়ের আগেই আমরা এ ক্ষেত্রেও সাফল্য পাবো।

অনুষ্ঠানের সঞ্চালক কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন বলেন, একটা সময় এই বাংলাদেশে ম্যালেরিয়া, যক্ষ্মা, কলেরা, কালাজ্বর, বসন্ত-এই ধরণের বিভিন্ন রোগগুলোতে প্রচুর মানুষের জীবনহানি হতো। সেই অবস্থা থেকে কালেক্রমে আমরা অনেকটা এগিয়ে এসেছি। অনেকগুলো রোগ প্রায় নির্মূল হয়ে গেছে। যক্ষ্মা এখন একেবারেই আমাদের নিয়ন্ত্রণে, বসন্ত প্রায় নির্মূল হয়ে গেছে, কলেরাকেও খুব সহজভাবে এখন মোকাবেলা করতে পারি। আগের মতো আর প্রাণহানি হয় না। ম্যালেরিয়া শহর ও গ্রামাঞ্চলে সেভাবে নেই তবে পাহাড়ি অঞ্চলগুলোতে এখনো বেশি। ব্যাপকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় সেখানকার মানুষ।

স্বাগত বক্তব্যে কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল বলেন, ম্যালেরিয়া সারা দেশে নেই বলে আমরা এটিকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। পার্বত্য অঞ্চলে এর ভয়াবহতা রয়েছে। এক সময় ডেঙ্গু স্বল্প পরিমাণে ছিল। ধীরে ধীরে সেটি বেড়ে কী আকার ধারণ করেছিল তা আমরা সবাই জানি। সুতরাং, মহামারি আকার ধারণ করার আগেই ম্যালেরিয়া সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তবেই সেটি ডেঙ্গুর মতো ব্যাপকতা লাভ করতে পারবে না।

অনুষ্ঠানের সহ-আয়োজক ও আরেক স্বাগত বক্তা, ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজেস ও ওয়াশ কর্মসূচি পরিচালক ড. মো. আকরামুল ইসলাম বলেন, আমি মনে করি বর্তমানে যেকোন তথ্য ছড়িয়ে দিতে মিডিয়ার বিকল্প কিছু নেই। তাই ম্যালেরিয়া বিষয়ক তথ্য গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে মানুষ ম্যালেরিয়া সম্পর্কে তথ্য জানার মাধ্যমে সচেতন হবে।

তিনি বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কাজে এখনো কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে জনবল, কীটনাশকযুক্ত মশারি ও অন্যান উপকরণেরও সংকট আছে। সেগুলোর ব্যবস্থা দ্রুত করা দরকার।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান ম্যালেরিয়া পরিস্থিতির ওপর তথ্য-উপাত্ত সম্বলিত ধারণাপত্র উপস্থাপন করেন। এসময় তিনি জানান, দেশের মোট ১৮ দশমিক ৩৯ মিলিয়ন মানুষ এখনও ম্যালেরিয়ার ঝুকিতে রয়েছে। তবে এখন মাত্র ১৩টি জেলার ৭১ উপজেলায় এর বিস্তার আছে। ২০১৮ সালে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৫২৩জন আর মারা যায় ৭জন। এছাড়া উচ্চমাত্রার ম্যালেরিয়া প্রবন এলাকায় আক্রান্তের হার ৯১ শতাংশ আর মারাত্নক ম্যালেরিয়ায় আক্রান্তের হার মাত্র ২ দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ম্যালেরিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির লক্ষ্যপূরণ অনুসারে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ম্যালেরিয়া নির্মূলের পথে এগিয়ে চলছে। এতে আমাদের সফল হতেই হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের মেডিক্যাল অফিসার মিয়া সেপাল বলেন, বাংলাদেশ ম্যালেরিয়া নির্মূলে সঠিক পথেই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।

অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এনপিও-ভিবিডি ডা. এ মান্নান বাঙ্গালী, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. দিলরুবা সুলতানা, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট-আইইডিসিআর’র প্রিন্সিপল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর, ব্র্যাকের কর্মসূচি প্রধান (ম্যালেরিয়া) ডা. শায়লা ইসলাম, সাবেক চিফ সায়েন্টিফিক অফিসার তৌহিদ উদ্দিন আহম্মেদ, আইসিডিডিআরবির এসোসিয়েট সায়েন্টিস্ট ড. মোহাম্মদ শফিউল আলম, বসিসিএম সমন্বয়কারি মনোজ কুমার বিশ্বাস, সাজিদা ফাউন্ডেশনের উর্ধতন পরিচালক মো. ফজলুল হক, সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জেসমিন প্রেমা।

ডিএমপিতে এডিসি পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জয়নাল হাজারী

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদ চূড়ান্ত হলো ফেনীর এক সময়কার নেতা জয়নাল আবেদীন হাজারীর। আজ সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক সাংগঠনিক চিঠিতে তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে সংগঠনের সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চার করতে সহায়তা করবেন।

বিতর্কিত সাবেক এই সংসদ সদস্যকে উপদেষ্টা পরিষদে আনা হচ্ছে বলে সম্প্রতি খবর চাউর হলেও ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে কিছু বলা হচ্ছিল না।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রবীণ নেতা জয়নাল হাজারী নিজের হাতে উপদেষ্টা পরিষদের সদস্য পদে মনোনীত হওয়ার চিঠি গ্রহণ করেন।

জয়নাল হাজারীকে নিয়ে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়াল। এই পরিষদে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো বর্ষীয়ান নেতারা রয়েছেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসনে তিনি ১৯৯৬, ১৯৯১, ১৯৯৬ সালে সংসদ সদস্য ছিলেন।

১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে জয়নাল হাজারীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার অভিযোগ ওঠে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এলে তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। ওই সময় আত্মগোপনে চলে যান তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে আবার প্রকাশ্যে আসেন তিনি।

২০২০ সালেও সরকারি ছুটি ২২ দিন

0

২০২০ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

গ্রেপ্তারের পর আসামি হাসানের নির্যাতনের ভিডিও ভাইরাল

0

পুলিশ গ্রেপ্তারের পরপরই মানবপাচার ও ডাকাতি মামলার আসামি মো. হাসানের নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি জসিমউদ্দিন নামে এক ব্যক্তিকে নির্যাতন করছেন। ভিডিওটি প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে নির্যাতিত জসিমউদ্দিন ও তাঁর পরিবারকে হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

ভোলার লালমোহন উপজেলায় ডাওরী বাজারে হাসানের নির্যাতনের শিকার হন জসিমউদ্দিন নামে এক ব্যক্তি। বাজারে প্রকাশ্যে এবং স্ত্রী ও দুই সন্তানের সামনে জসিমউদ্দিনকে নগ্ন করে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করেন হাসান। গতকাল রোববার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এরপর এ নিয়ে সারা দেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিও চারমাস আগের। অবশ্য পুলিশ বলছে এটি গত বছরেরও হতে পারে।

হাসান স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হিসেবেই পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা আছে।

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. হাসান। ২০১৮ সালে বিভিন্ন সময় এলাকার ভাড়ায় মোটরসাইকেল চালক মো. জসিমউদ্দিনকে ইয়াবা বিক্রি করার জন্য চাপ দেয়। জসিমের বাড়ি ওই একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে। তিনি ইয়াবা বিক্রি করতে অস্বীকার করেন। ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে স্থানীয় বাজাররে স্ত্রী ও দুই সন্তানের সামনে নগ্ন করে নির্যাতন করা হয়।

কেউ একজন এটি ভিডিও করেন। তখন এটি ফেসবুকে না ছড়ালেও হাসান পুলিশের হাতে গ্রেপ্তারের পরপরই তা ছড়িয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে বর্বর নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু সন্তানের সামনে নির্যাতন করা হয়। হাসান ২নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে। মোটরসাইকেল চালক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। জসিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জনসম্মুখে নগ্ন করে তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপিকর্মী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে।

স্থানীয়রা আরও জানান, জসিম উদ্দিনের বাবা অনেক আগে হাসানকে লাঠি দিয়ে মারধর করে। তারই প্রতিশোধ নিতে হাসান এ ঘটনা ঘটাতে পারে। তারা বলেন, হাসানের চাঁদাবাজির শিকার ডাওরী বাজারসহ কালমা ইউনিয়নের বেশির ভাগ ব্যবসায়ী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর প্রথম আলোকে বলেন, ভিডিওটি সম্ভবত ২০১৮ সালের। হাসানকে রোববার রাতে চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করার পর পরই এ ভিডিওটি আপলোড হয়েছে। ওসি বলেন, হাসানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একটি মানবপাচার ও তিনটি ডাকাতি মামলা। ভোলা লালমোহন থানার মামলাটি ডাকাতির। ওসি বলেন, হাসান কালমা ইউনিয়নের যেসব পরিবারের ওপর নির্যাতন ও চাঁদাবাজি করেছে, তারা ইচ্ছে করলে মামলা দিতে পারে, জসিমউদ্দিনের পরিবারকেও মামলা করতে বলা হয়েছে।

অনুমতি দিল না পাকিস্তান, বিকল্প পথে সৌদি যাচ্ছেন মোদি

0

নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। তাই দীর্ঘপথ অতিক্রম করে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে নরেন্দ্র মোদির বোয়িং ৭৪৭ বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সে দেশ। এই পরিস্থিতিই আজ সোমবার শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফর।

জানা গেছে, নরেন্দ্র মোদির বিশেষ বিমান দিল্লি থেকে মুম্বাই হয়ে আরব সাগরের ওপর দিয়ে রিয়াদের দিকে যাবে। এরইমধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় কিয়ারের প্রভাব চলেছে। ১২ বছরে এটাই আরব সাগরে প্রথম ঘূর্ণিঝড়।

একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের ওপর দিয়ে নরেন্দ্র মোদির বিমান যাওয়ার অনুমতি পেলে সরাসরি তা সুপার সাইক্লোন কিয়ারকে এড়িয়ে যেতে পারত। কিন্তু তা না হওয়ায় এবার বিমানকে করাচির এয়ারস্পেশের পাশাপাশি এড়িয়ে যেতে হচ্ছে কিয়ারকেও। এর ফলে দিল্লি থেকে রিয়াদ পৌঁছাতে ৪৫ মিনিট বেশি সময় লাগতে পারে।

এদিকে, রবিবার ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কিয়ার সম্ভবত আগামী ৫ দিনে ওমান উপকূলের দিকে যাবে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত এর গতিবেগ বজায় থাকবে। এরপর আস্তে আস্তে তা দুর্বল হয়ে পড়বে।

সোমবার রিয়াদে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। গত ফেব্রুয়ারি থেকেই পশ্চিমের সঙ্গে দিল্লির আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে পাকিস্তানকে এড়িয়ে চলতে হচ্ছে। এর আগেও ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বিকল্প রুটে যেতে হয়েছে।

বালাকোটে ভারতীয় বিমাবাহিনীল অভিযানের পর থেকেই তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর ১৬ জুলাই পাকিস্তানের আকাশপথ বাণিজ্যিক এবং চাটার্ড বিমানের জন্য খুলে দেওয়া হয়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ও মোদির বিশেষ বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। চলতি মাসে ভারতের রাষ্ট্রপতি বিকল্প রুটে ইউরোপ সফর করেন।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

আমার কাছে তথ্য ছিল ভারত সিরিজ বানচাল হবে : পাপন

0

দুই দিন পরই ভারতের সফরের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ভারত সফরের প্রাক্কালে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাসহ ১৩ দফা দাবিতে ধর্মঘটে নেমেছিল ক্রিকেটাররা। এতে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। অবশ্য পরে বিসিবি তাদের দাবিগুলো মেনে নিলে খেলায় ফেরেন তাঁরা। সেই সঙ্গে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর নিয়ে যে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল সেটিও কেটে যায়। তবে ক্রিকেটারদের এই আন্দোলনকে আসন্ন ভারত সফর বানচালের অংশ হিসেবে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এ ব্যাপারে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ভারত সফরের এখনো আপনারা কিছুই দেখেননি। দেখেন না কী হয়। আমি যখন বলেছি, এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে…। আপনারা আমাকে এত বছর ধরে চেনেন, কখনো ভুল বা মিথ্যা বলেছি? এ রকম কথা যদি আমি বলে থাকি, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আমার কাছে তথ্য ছিল যে ভারত সিরিজ বানচাল হবে।

সিরিজ বানচাল প্রসঙ্গে তিনি আরো বলেন, অবশ্যই। আমরা খেলোয়াড়দের দাবিদাওয়া মেনে নেওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটাররা খুশি হয়েছে জানি। কারণ, খেলা হবে, ওরা তো খেলতে চায়। কিন্তু এটা কি ওখানে যারা ছিল, সবাই চায়? তামিম আমাকে প্রথমে বলেছিল ও ভারতের শেষ টেস্টটা খেলতে চাইছে না, কারণ ওই সময় ওর বাচ্চার ডেলিভারি। খেলোয়াড়দের সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তামিম আমার রুমে গিয়ে বলল, ‘আমি যাব (ভারতে) না।’ আমি বললাম, ‘মানে কি, তোমার সঙ্গে তো কথা হলো শেষেরটায় থাকবে না। তাহলে এখন যাবা না কেন?’ ও তবু বলল, ও যাবে না। এখন সফরে যাওয়ার আগমুহূর্তে যদি শুনি আর কেউ যাবে না, তাহলে কেমন লাগবে?

উল্লেখ্য, ভারত সফরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়াও ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।