Home Blog Page 3406

আন্দোলন স্থগিত, শনিবার থেকে মাঠে ফিরছেন ক্রিকেটাররা

0

ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। ফলে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা। শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সাকিব-তামিমরা। বিসিবির সভাপতি ও পরিচালকদের সঙ্গে আন্দোলনরত ক্রিকেটারদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্রিকেটারদের এ সিদ্ধান্তের ফলে ভারত সফর নিয়ে সংশয় দূর হল। শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের ক্যাম্পে যোগ দিচ্ছে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এছাড়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচও শুরু হবে শুক্রবার (২৫ অক্টোবর) থেকে। বাকি ক্রিকেটাররা অংশ নিবে এ ম্যাচে।
এর আগে সোমবার (২১ অক্টোবর) ১১ দফা দাবিতে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান সাকিব-তামিমরা। জবাবে মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের এ আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে বুধবার (২৩ অক্টোবর) আবারও গুলশানের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের পক্ষে মুখপাত্র হিসেবে তাদের বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সাকিবরা ১১ দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন।

মৌসুমী বিজয়ী হলে পদত্যাগ করবেন অন্য বিজয়ীরা: রুবেল

0

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের সভাপতি মিশা সওদাগর বিজয়ী না হলে এই প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা পদত্যাগ করবেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন অভিনেতা রুবেল। এছাড়া অনুষ্ঠানে সভাপতি পদে মিশা সওদাগরকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়েছে শিল্পীদের।

অনুষ্ঠানে রুবেলের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অন্য সহ-সভাপতি প্রার্থী খল অভিনেতা ডিপজল। এসময় উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করা প্রার্থী এবং শতাধিক শিল্পী।

পুরো প্যানেলের পাশাপাশি একটি সভাপতি পদে জয়ের ব্যাপারে মিশা-জায়েদ প্যানেলের বেশি জোর ও জয়ী না হলে পদত্যাগের আগাম হুমকির কারণ অনুসন্ধানে জানা গেছে, এবারের নির্বাচনে শুধুমাত্র মিশা-জায়েদ একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে সক্ষম হয়েছে। তবে এই প্যানেলের বিপক্ষে শুধুমাত্র কার্যত প্রতিদ্বন্দ্বিতা করছেন সতন্ত্র সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। তাই পুরো প্যানেলের বিজয় মোটামুটি নিশ্চিত হলেও এই একটি পদ নিয়ে বেশ চিন্তায় আছেন মিশা-জায়েদ প্যানেল।

অবশেষে বিসিবির সঙ্গে আলোচনায় বসেছেন ক্রিকেটাররা

0

অবশেষে আলোচনায় বসেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে তারা বিসিবিতে পৌঁছান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে পুরোনো ১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।

বুধবার সন্ধ্যায় গুলশানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান বিসিবিকে ক্রিকেটারদের হয়ে তিনি ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন।

পরে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করে জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে।

সাকিব বলেন, ‘যেহেতু আমরা সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছিলাম, তাই এবারও একসঙ্গে নিতে হচ্ছে। আর সিদ্ধান্তগুলো সুন্দরভাবে জানাতে আমাদের এক-দুই দিন সময় লেগেছে। বিসিবি আমাদের ডেকেছে আমরা অবশ্যই যাবো। আমরা অবশ্যই আলোচনা করবো। আলোচনায় বসলে সমস্যার সমধান হবে বলে আমি আশাবাদী।’

প্রধানমন্ত্রীর দরজা সব সময় খেলোয়াড়দের জন্য খোলা: শেখ হাসিনা

0

প্রধানমন্ত্রীর দরজা সব সময় খেলোয়াড়দের জন্য খোলা, কেন অবহিত না করে আন্দোলনে গেলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এ প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি দেখা করতে গেলে তিনি এ প্রশ্ন করেন।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাকা হয় মাশরাফী বিন মুর্তজাকে। সেখানে মাশরাফীর কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। এরপর মাশরাফীকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনানের বরাতে এ খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক।

গত ২১ অক্টোবর, সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবি পেশ করে ধর্মঘটে যান দেশের দেশের প্রথম সারির ক্রিকেটাররা। সেখানে প্রায় সব পরিচিত মুখের উপস্থিতির মধ্যে ছিলেন না কেবল ওয়ানডে অধিনায়ক মাশরাফী। যা অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দেয়।

এদিকে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন।

এর আগে সোমবার রাতে ফেসবুক পেজে ধর্মঘট বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মাশরাফী। তিনি লেখেন, ‘অনেকেই প্রশ্ন করেছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদের করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।

বাংলাদেশি নৃত্যশিল্পীকে সিঙ্গাপুরে যৌনকর্মী বানাল ভারতীয় দম্পতি

0

সিঙ্গাপুরে এক বাংলাদেশি নৃত্যশিল্পীকে দিয়ে দেহ ব্যবসা করার অভিযোগ উঠেছে এক ভারতীয় দম্পতির বিরুদ্ধে। ওই ভারতীয় দম্পতির একটি ক্লাবে ড্যান্সার হিসেবে কাজ করতেন বাংলাদেশি নৃত্যশিল্পী। কিন্তু পরে তাকে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় বলে আদালতে অভিযোগ করেন ওই বাংলাদেশি নারী নৃত্যশিল্পী।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য রাজেশ (৩১) এবং তার স্বামী মালকার সাভলারাম আনান্ত (৫১) নামে ভারতীয় ওই দুই নারী-পুরষের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ আনা হয়েছে। এছাড়া মানব পাচার আইনেও তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।

আদালতের অভিযোগে বলা হয়, প্রিয়াঙ্কা এবং তার স্বামী মালকার তিন বাংলাদেশি নারীকে তাদের ক্লাবে ড্যান্সার হিসেবে কাজ করাতেন। এর মধ্যে একজনকে ক্ষমতার অপব্যবহার করে দেহ ব্যবসায় বাধ্য করেছেন।

তবে নিরাপত্তার স্বার্থে ওই বাংলাদেশি নারী এবং তার কর্মক্ষেত্রের কথা গোপন রাখা হয়েছে আদালতের নির্দেশে।

সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমস জানিয়েছে, ওই ভারতীয় দম্পতিকে মানবপাচারের দায়ে দণ্ড দেওয়া হতে পারে।

বুধবার এই মামলার রায় হওয়ার কথা থাকলেও জেলা জজ শফিউদ্দিন সারুওয়ান তদন্ত করে আরো প্রমাণ দাখিলের আদেশ দিয়েছেন। এবং চুড়ান্ত রায়ের তারিখ আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করেছেন।

এর আগে উপ সরকারি আইনজীবি জেমস চিউ এবং রিমপ্লেজিত কৌর আদালতকে বলেন, মালকার (৫১) শহর এলকার একটি হিন্দি বিনোদন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক। সে নিজেই ক্লাবটির প্রতিদিনের কাজ দেখাশোনা করে। এবং বাংলাদেশ ও ভারত থেকে স্থানীয় এজেন্টের মাধ্যমে নারীদের নিয়ে আসেন।

মালকার আরেকটি হিন্দি বিনোদন ক্লাবও চালায়। আর তার স্ত্রী প্রিয়াঙ্কা তাকে তার কাজে সহায়তা করেন।

বাংলাদেশি ওই নৃত্যশিল্পী ২২ ডিসেম্বর ২০১৫ সালে সিঙ্গাপুর আসেন ওই দম্পতির একটি ক্লাবে নৃত্যশিল্পী হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য।

অপর দুই বাংলাদেশি নারী ওই ভারতীয় দম্পতির অন্য ক্লাবটিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন।

এই তিন বাংলাদেশি নৃত্যশিল্পীকেই মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা ছিলো।

তবে ওই নৃত্যশিল্পীরা নাচার পর খদ্দেরদের কাছ থেকে যে বখশিশ পেতেন তা তাদেরকে না দিয়ে ওই ক্লাব মালিক দম্পতি নিয়ে নিতেন।

ওই তিন বাংলাদেশি নারীকে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ক্লাবে গিয়ে নাচতে হতো। কিন্তু তাদের কোনো সাপ্তাহিক ছুটি দেওয়া হতো না।

এছাড়া ওই দম্পতির সঙ্গেই একটি ফ্ল্যাটে থাকতে হতো তাদের। যাতে তারা পালিয়ে যেতে না পারে।

যে বাংলাদেশি নৃত্যশিল্পী তাকে দিয়ে যৌনকর্মীর কাজ করানোর অভিযোগ করেছেন তিনি আরো অভিযোগ করেন, সিঙ্গাপুরে আসার একমাস পরই ক্লাব মালিকের স্ত্রী প্রিয়াঙ্কা তাকে বলেন, মাসে অন্তত ১০ হাজার ডলার বখশিশ আদায় করতে হবে কাস্টমারদের কাছ থেকে। আর নয়তো তাকে তার পুরো বেতন (৬০ হাজার টাকা) দেওয়া হবে না। এছাড়া তাকে খদ্দেরদের সঙ্গে ক্লাবের বাইরে যেতে হবে। অর্থাৎ, যৌনকর্মীর কাজ করতে হবে।

একথা শুনে ওই বাংলাদেশি নৃত্যশিল্পী দেশে ফিরে আসতে চাইলে প্রিয়াঙ্কা তাকে বলেন, ৪ লাখ টাকা দিলেই শুধু তাকে দেশে ফিরে আসতে দেওয়া হবে।

এছাড়া ওই বাংলাদেশি নৃত্যশিল্পীকে লোভ দেখানো হয়, সে যদি যৌনকর্মীর কাজ করে তাহলে তাকে সেই আয়ের অর্ধেক টাকা দেওয়া হবে। কিন্তু চারজন খদ্দেরের সঙ্গে যৌনকর্ম করার পরও তাকে কোনো টাকা দেওয়া হয়নি।

ফলে ২০১৬ সালের মে মাসের শেষদিকে ওই বাংলাদেশি নারী ক্লাবের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান এবং আদালতে মামলা করেন।

ওই ভারতীয় দম্পতিকে মানব পাচার আইনে ১০ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ ডলার জরিমানা এবং ছয়টি বেতের বাড়ির শাস্তি দেওয়া হতে পারে। বর্তমানে তারা ৪০ হাজার ডলারের বিনিময়ে জামিনে আছেন।

সূত্র: স্ট্রেইট টাইমস

জনগণ এই অবৈধ সরকারের অপসারণ চায় : আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা মোহাম্মদ আবু কাওছারদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে জনগণ সন্তুষ্ট নয়। জনগণ এইসব টোকাই-চুনোপুঁটিদের অপসারণ চায় না। জনগণ চায় এই জালিম-অবৈধ সরকারের অপসারণ।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা মারল তারাও শিক্ষিত, কিন্তু কেন মেরেছে, তারা সেটাও বলেছে। ‘বড় ভাইয়া’ বলেছে, তাই তারা আবরারকে ধরে এনেছে এবং নির্মমভাবে হত্যা করেছে।

বিএনপির এই নীতিনির্ধারক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আবরারের একমাত্র ছোটভাইকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। আবরারের ছোটভাই নিরাপত্তা শঙ্কায় ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে।’

এ সময় তিনি আবদার হত্যাকারীদের বিচার এবং আবরারের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমপিওভুক্ত হলো ৫৫৭টি মাদ্রাসা

0

এমপিওভুক্ত হলো দেশের ৫৫৭টি মাদ্রাসা। আজ বুধবার দুপুর ১২টায় দেশের ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার মধ্যে দাখিল পর্যায়ে ৩৫৮, আলিম মাদ্রাসা ১২৮, ফাজিল মাদ্রাসা ৪২, কামিল মাদ্রাসা ২৯, মোট – ৫৫৭টি মাদ্রাসাকে এমপিও ভুক্ত করা হয়।

ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকী, কেক কাটলেন বসুন্ধরা এমডি

0

৯ বছর পেরিয়ে দশম বর্ষে পা রাখল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সূচনা করেছে পত্রিকাটি।

আজ বুধবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) মিডিয়া হাউজে পত্রিকাটির কার্যালয়ে ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এ সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজটোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ, সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান বলেন, যারা ৯ বছর ধরে পত্রিকাটির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা। আগামী দিনেও ডেইলি সানের সংবাদকর্মীরা পত্রিকাটি এগিয়ে নিয়ে যাবেন-এই প্রত্যাশা রইল।

এদিকে ডেইলি সানের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন।

উল্লেখ্য, ২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ইংরেজি দৈনিক ডেইলি সান।

মা হলেন অভিনেত্রী রুমানা

0

কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী রুমানা খান। মঙ্গলবার (২২ অক্টোবর) নিউইয়র্ক স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা।

তার মেয়ের নাম রাখা হয়েছে আভাঙ্কা রহমান। রুমানা স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

‘সৌদিতে নারী কর্মী পাঠানো এখনই বন্ধ করা যাবে না’

0

সৌদি থেকে ফেরত আসা ও নির্যাতনের শিকার নারীর সংখ্যা তেমন একটা উল্লেখযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধ করার কোনো পরিকল্পনা এখন নেই।

বৃহস্পতিবার মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, নারীদের আমরা পেছনে ফেলে রাখতে চাই না। নারীরা সৌদি আরব যেতে চাইলে আমরা বাধা দেবো না। কারণ, আমাদের দেশে নারী-পুরুষ সমান।

সৌদিতে কাজ করতে গিয়ে নারীরা ধর্ষিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অন্দরমহলে যারা কাজ করে তারা অভিযোগ করলে আমরা সৌদি সরকারকে তা জানাই। কিন্তু প্রায় সবাই অভিযোগটা সেখানে করেন না। আমরা সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তারা আইনগত ব্যবস্থা নেবে।

অভিযোগ করার মতো সুযোগ সেখানে সৌদিতে থাকে না সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এ তথ্য সত্য নয়। সেখানে আমাদের সেফ হোম আছে, দূতাবাসের কর্মকর্তারা আছেন। সৌদি স্বীকার করেছে, কিছু কিছু নির্যাতন হচ্ছে। তবে তা ব্যক্তি বিশেষের কারণে। সেদেশের সরকার তাদের নির্যাতনের মুখে ঠেলে দিচ্ছে না।

প্রসঙ্গত, সৌদি আরবে এখনই নারীকর্মী পাঠানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মী ও অভিবাসন সংশ্লিষ্টরা। কারণ সম্প্রতি দেখা গেছে, ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়ে ফিরে আসছে তাদের বড় একটি অংশ। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যাও করছেন অনেকে।