Home Blog Page 3435

মিজানের বাসায় মিলল ৮ কোটি টাকার চেক-এফডিআর-অস্ত্র

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় অভিযান চালিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর ও নগদ দুই লাখ টাকাসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ৭/৩ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।

পরে তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

এর আগে আজ শ্রীমঙ্গল থেকে র‌্যাবের একটি টিম পাগলা মিজানকে আটক করে। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযানে যায় র‌্যাব।

সাতক্ষীরায় আবরার ফাহাদ হত্যা মামলার আসামি শামীম গ্রেফতার

0

শুক্রবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করে ডিবি পুলিশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ১৪নং আসামি মো. শামীম বিল্লাহ (২১) কে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর, তদন্ত) আনিসুর রহমান মোল্লা।

তিনি জানান, শুক্রবার বিকালে ঢাকা থেকে আসা ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল শামিম বিল্লাহকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে নিজ বাড়ি থেকে আটক করে। শামীমের বাবার নাম আমিনুর রহমান। গ্রেফতার শামীম বিল্লাহ বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওইদিন রাত তিনটার দিকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় একাধিক ভিডিও ফুটেজও পাওয়া যায়। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ৭ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। আবরার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এ নিয়ে বুয়েটের মোট ১৮ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হলো।

কাশ্মীর নিয়ে উত্তাপের মধ্যে ভারতে সি চিন পিং

0

কাশ্মীর নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ শুক্রবার ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মাত্র দুই দিন আগেও কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ধারালো বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। চীন বলেছে, কাশ্মীর পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে, এমন একপেশে কর্মকাণ্ডের বিরোধিতা করছে তারা।

জবাবে ভারত বলেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য করা উচিত নয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তে গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের সমালোচনা করেছিল চীন।

আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এটা হবে সি চিন পিংয়ের দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠক। এই দুই নেতার মধ্যে প্রথম অনানুষ্ঠানিক বৈঠক হয় গত বছরের এপ্রিলে চীনের উহানে। ওই সময় চীনের প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। এই সফরে দুই নেতার সাক্ষাৎসহ কিছু কর্মসূচি রয়েছে। তাঁরা মহাবলিপুরম মন্দির, যা এখন মামল্লাপুরম নামে পরিচিত, সেটি পরিদর্শন করবেন এবং অনানুষ্ঠানিক ও প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে। তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করবেন।

দুদিন আগে চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পর এক বিবৃতিতে চীন বলে, তারা জম্মু ও কাশ্মীর পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। এই পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে, এমন একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে চীন।
ওই বিবৃতির বিরুদ্ধে এক প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ভারতের অবস্থান সম্পর্কে চীন ভালোভাবেই অবগত আছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য করা উচিত নয়।

আজ স্থানীয় সময় বেলা দুইটার দিকে সি চিন পিং ভারতের চেন্নাই পৌঁছাবেন। সেখান থেকে চলে যাবেন মহাবলিরামপুর মন্দির পরিদর্শনে। ওই সময় মোদি তাঁকে নিয়ে তিনটি প্রাচীন স্থাপনা অর্জুনের তপস্যা, পঞ্চরথ ও শোর মন্দির পরিদর্শনে যাবেন। শোর মন্দিরে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন দুজন।

কাল শনিবার সকালে তাজ ফিশারম্যানস কোভ রিসোর্ট অ্যান্ড স্পাতে মোদি-সি চিন পিংয়ের অনানুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপরই দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে।

সরকারি সূত্র জানিয়েছে, কাল সকালের বৈঠকে কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর হবে না বা যৌথ বিবৃতি ইস্যু করা হবে না। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে, উচ্চপর্যায়ে যোগাযোগ স্থাপন এবং মূল ইস্যুতে মতবিনিময় করা। আলোচনার প্রধান ইস্যু হিসেবে রয়েছে, জঙ্গিবাদে অর্থ জোগানো, প্রশিক্ষণ, অর্থায়নসহ জঙ্গিগোষ্ঠীগুলোকে অন্যান্য সহায়তা। এ ছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা ও দুই দেশের সীমান্ত ইস্যু থাকবে আলোচনায়। ভারত-চীন সীমান্তে সমস্যার সম্ভাব্য নির্ভরযোগ্য উপায় নিয়ে দুই পক্ষ আলোচনা করবে, যা পরে ঘোষণা দেওয়া হবে।

জেদ্দা বন্দরের কাছে ইরানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

0

সৌদি আরবের জেদ্দা সমুদ্র বন্দরের কাছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) একটি তেলের ট্যাঙ্কারে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি ইরানের সংবাদমাধ্যমের।
খবরে বলা হয়, শুক্রবারের ওই হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে সেটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেদ্দা বন্দর থেকে ৯৬ কিলোমিটার দূরে সমুদ্রে থাকা হামলার শিকার ট্যাঙ্কারটি ফুটো হয়ে সেটি থেকে তেল ছড়িয়ে পড়েছে বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

‘রেড সি’ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় দুই প্রতিবেশী ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার পারদ আরো চড়বে।

ওই এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌবহর ‘ফিফ্থ ফ্লিট’ থেকে ইরানের এ দাবি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোনো তথ্য দিতে রাজি হয়নি।

সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ইরানী তেলের ট্যাঙ্কারে ‘সন্ত্রাসী’ হামলার কথা বলেছে। আর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দুইটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রচার করেছে।

বেশ কিছুদিন ধরেই ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে সংযোগস্থাপন করা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ‘রেড সি শিপিং এরিয়ায়’ উত্তেজনা বিরাজ করছে।

গত মে ও জুন মাসে উপসাগরীয় এ্রলাকায় তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং গত মাসে সৌদি আরবের অন্যতম প্রধান একটি তেলেক্ষেত্রে হামলার পর আবারও উপসাগরীয় এলাকায় তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটলো।

সৌদি তেলক্ষেত্রে হামলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ রিয়াদ এবং ওয়াশিংটনে। তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার ইরানী তেলের ট্যাঙ্কারে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশ বেড়ে গেছে।

ফুটপাতে ঘুমন্ত তীর্থযাত্রীদের ওপর চলন্ত বাস, নিহত ৭

0

ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারী তীর্থযাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় বুলন্দশহরে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনাটি হয়।

নিহতরা সবাই একই পরিবারের বলে এনডিটিভি জানিয়েছে।

উত্তর প্রদেশের হাথরাসের এ বাসিন্দারা গঙ্গা নদীতে পূণ্যস্নান শেষে বৃহস্পতিবার রাতে নারাউডা ঘাট থেকে বাড়ি ফেরার পথে ফুটপাতে ঘুমিয়ে পড়েন।

ভোরের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাদের পিষ্ট করে।

দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক, জানিয়েছে পুলিশ।

মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যে শপিং সেন্টারে ছুরি হামলায় আহত চার

0

ম্যানচেস্টারের আর্নডেল শপিং সেন্টারে ছুরি হামলার ঘটনায় চারজন আহত হয়েছে।
শুক্রবার সকালে এ হামলা হয়। হামলাকারী সন্দেহে ৪০ বছর বয়সের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা।

চিকিৎসাকর্মীরা চারজনের চিকিৎসা করেছেন। তবে তাদের অবস্থা কেমন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

দোকানের এক কর্মী ঘটনার বর্ণনায় বলেছেন, এক ব্যক্তি ছুরি নিয়ে দৌড়তে দৌড়তে একের পর এক মানুষকে আঘাত করছিল।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দোকান থেকেই ১০ মিটার দূরে এক নারীকে ছুরিকাহত হতে দেখেন।

টুইটারে পোস্ট হওয়া ফুটেজে দেখা গেছে, শপিং সেন্টারের বাইরে এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছে। পুলিশ তার দিকে অস্ত্র তাক করে রেখেছে এবং আরেকজন পুলিশ কর্মকর্তা তাকে হাতকড়া পরাচ্ছেন।

হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে এবং শপিং সেন্টারটি খালি করে দেওয়া হয়েছে। সন্ত্রাস-বিরোধী পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

তুরস্কের সিরিয়া অভিযানে হতাহতের সংখ্যা বাড়ছে

0

উত্তরপূর্বাঞ্চলে কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের জঙ্গি বিমান ও গোলা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে।
অন্তত ১১ বেসামরিক নাগরিকসহ কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং তুরস্কপন্থি সিরীয় বিদ্রোহী দলের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অভিযানে প্রথম একজন তুর্কি সেনা নিহত এবং তিন সেনা আহত হওয়ার খবরও নিশ্চিত করে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

শুক্রবার সকালে সিরিয়ার সীমান্ত শহর রাস আল আইন এ হামলা চালিয়েছে তুরস্ক। তাছাড়াও, এদিন রাস আল আইনের দিকে অগ্রসর হয়েছে তুর্কি-মিত্র সিরীয় বিদ্রোহীদের ২০ টি সাঁজোয়া যানের বহর।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রণালয়ের হিসাবমতে, তুরস্কের সেনাবাহিনী এবং তাদের মিত্র সিরীয় বিদ্রোহী বাহিনী মিলে বৃহস্পতিবার রাতভর লড়াইয়ে ৪৯ জন কুর্দি মিলিশিয়াকে হত্যা করেছে। এ নিয়ে এপর্যন্ত নিহত হয়েছে মোট ২৭৭ কুর্দি।

বৃহস্পতিবার তুর্কি সেনারা সিরিয়ার রাস আল আইন এবং তাল আবিয়াদ সীমান্ত শহর আংশিক ঘিরে ফেলে। কুর্দি রেড ক্রিসেন্ট সেখানে হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

অনদিকে, তুরস্কের সীমান্ত শহরগুলোতেও গোলার আঘাতে এক সিরীয় শিশুসহ অন্তত ৫ নিহত হয়েছে।

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের অভিযানে কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফ এর অন্তত ২৯ যোদ্ধা এবং তুর্কি মিত্র সিরীয় বিদ্রোহী গ্রুপের ১৭ যোদ্ধা নিহত হয়েছে।

হতাহতের ঘটনা বাড়তে থাকায় বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। আন্তর্জাতিক উদ্ধার কমিটি ত্রাণ সংগঠনের হিসাব মতে, ৬৪ হাজার মানুষ এরই মধ্যে পালিয়ে গেছে। আরো ৪ লাখ ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে বলে জানিয়েছে ত্রাণ সংগঠনগুলো।

আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের এ অভিযান নিয়ে সমালোচনা বাড়ছে। লড়াই-সহিংসতার মাত্রা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর বুধবার থেকে সেখানে ‘অপারেশন পিস স্প্রিং’ নামক এ অভিযান শুরু করেছে তুরস্ক।

সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া এবং জঙ্গি গোষ্ঠী আইএস-এর হুমকি দূর করে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দেশে ফেরাতে একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠন করা অভিযানের লক্ষ্য।

দ্রুত বিচার আইনে আবরার হত্যার বিচার দাবি ১৪ দলের

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠক শেষ আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দ্রুত সময়ে এই ঘাতকদের বিচার করতে হবে। দ্রুতবিচার আইনের আওতায় এনে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যার বিচার করতে হবে।

বুয়েট শিক্ষার্থী হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিগত দিনে দেশে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই সরকার সব হত্যাকাণ্ডের বিচার করেছে। অতীতে যেমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, তেমনি দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যাকাণ্ডের বিচার হবে।

তিনি বলেন, কিছু চেনা মুখ অশুভ শক্তি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। বিএনপি এই ঘটনার বিচার যত না চায় তার চেয়ে বেশি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি আমরা চাই।

তিনি বলেন, এক জন ছাত্রের হত্যাকাণ্ডের পর বুয়েটের ভিসি কেন দেখতে গেলেন না। এক জন ভিসির কাছ থেকে এটা আমরা আশা করিনি। এই হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে চাই। কিন্তু কিছু দুবৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। এই সব ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম জানান, ২২ অক্টোবর কেন্দ্রীয় ১৪ দল ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমঝোতা চুক্তি হয়েছে সেটা নিয়ে গোলটেবিল আলোচনা করবে। সেই সঙ্গে ২৩ অক্টোবর ১৪ দল রোহিঙ্গা ইস্যু নিয়ে আরেকটি গোলটেবিল বৈঠকের আয়োজন করবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ভারতের সঙ্গে যে ৫৩টি সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে কোনোটি দেশের স্বার্থ বিরোধী সেটা সুনির্দিষ্ট করে প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছি। ফেনীর নদীর যে পরিমাণ পানি ভারতকে দেওয়া হবে তাতে সেটাতে পরিবেশ প্রকৃতির ওপর কোনো প্রভাব পড়বে না।
বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে বুয়েটের এই বেদনাদায়ক ঘটনায় আবরারের পিতা মাতাসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেনা জানানো হয়।

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পাটির (জেপি) সাধারণ সম্পদাক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

0

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ (৪৩)। চলতি বছর তার প্রচেষ্টাতে ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার পুরনো বৈরিতার অবসান ঘটে। দুটি দেশ ও জাতিকে এক সুতোয় গাঁথার জন্যই এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) দেশটির রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ২২৩ জন ব্যক্তি ও বাকি ৭৮টি প্রতিষ্ঠান। তবে গত ৫০ বছর ধরেই বিজয়ীর নাম ঘোষণা করার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল কর্তৃপক্ষ।

আগামী সোমবার (১৪ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম।

অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা অমিত সাহা ও এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহার ৫ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সরাফুজ্জামান আনসারী এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত সাহা ও বিকাল ৩টার দিকে গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র। হোসেন মোহাম্মদ তোহা বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তিনি এ মামলার মামলার ১১ নম্বর আসামি।