Home Blog Page 3442

ধুনটে আগুনে কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই

0

বগুড়ার ধুনটে অগ্নিকান্ডে বাচ্চু প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়ীরভিটা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সোমবার সকালে ওই গ্রামের মৃত জোব্বার আলী প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিকের বাড়ীতে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে কৃষকের দুটি ঘর, ধান-চাল, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সম্রাট

0

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ‘অসুস্থ’ বোধ করায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এর পর ঢামেক চিকিৎসকদের পরামর্শে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।
কারারক্ষী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘বুকে ব্যথা অনুভব করায় তাকে (সম্রাটকে) হাসপাতালে আনা হয়েছে। এখন হৃদরোগ ইনস্টিটিউটে তার পরীক্ষা- নিরীক্ষা চলছে।’
এদিকে সোমবার রাতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই রিমান্ড শুনানি বুধবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।
রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনে মামলায় তাকে গ্রেফতার দেখানো-পূর্বক ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা আসামি সম্রাটের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
এ ছাড়া রমনা থানায় দায়ের করা মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তার উপস্থিতিতে তার গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য একই দিন ধার্য করেছেন।
রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা দুটি করে। দুই মামলার বাদী র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক। এর মধ্যে মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়েছে।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ মামলা দুটি নথিভুক্ত হওয়ার পর আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। এ সময় র‌্যাবের পক্ষ থেকে মামলার স্বপক্ষে আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমরা সেগুলো খতিয়ে দেখব এবং আদালতে পেশ করব।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যেই তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর শনিবার রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর এলেও রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমানকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব।
রবিবার (৬ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল সম্রাটকে নিয়ে কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে তারই কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত অভিযান চলে। সম্রাটের কাকরাইলের কার্যালয় থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশি মদ ও দুটি ক্যাঙ্গারুর চামড়া জব্দ করে তারা। পরে ছয় মাসের জেল দিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রবিবার গ্রেফতারের পর ইসমাইল চৌধুরী সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইসরায়েলে ৫ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান

0

ইসরায়েলে পাঁচ হাজার বছরের পুরোনো একটি নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। যা ওই অঞ্চলে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় নগরী বলে ধারণা করা হচ্ছে।
নগরীটিতে প্রায় ছয় হাজার মানুষ বাস করত। সেখানে পরিকল্পিত সড়ক, নগর উপকণ্ঠ, দুর্গ এবং ধর্মীয় মন্দিরের চিহ্ন খুঁজে পাওয়া গেছে বলে জানায় বিবিসি। যদিও প্রথমে নগরীটি সাত হাজার বছরের পুরাতন বলে ধারণা করা হয়েছিল।

ইসরায়েলের পত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে নগরীটির সন্ধান পেয়েছেন। তারা বলেন, ওই সময়ে এই অঞ্চল কেমন ছিল তা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার।
খননকাজ পরিচালকরা এক বিবৃতিতে বলেছেন,“এটি ব্রোঞ্জ যুগের প্রারম্ভে আমাদের এ অঞ্চলের নিউ ইয়র্ক ছিল; সর্বজনীন এবং পরিকল্পিত নগরী যেখানে হাজারো মানুষ বসবাস করত।”

“কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং ইসরায়েলে নগরায়নের কারণে এ নগরীর যে নাটকীয় পরিবর্তন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।”

নগরীটি প্রায় ১৬১ একর জায়গাজুড়ে বিস্তৃত। এর আগে আবিস্কৃত এধরনের নগরীর তুলনায় এটি আয়তনে প্রায় দ্বিগুণ।
নগরীর ধ্বংসাবশেষ থেকে প্রায় ৪০ লাখ নানা ধরনের বস্তুখণ্ড উদ্ধার করা হয়েছে। মানুষ ও প্রাণীর মূর্তি, তৈজসপত্রের টুকরা ও নানা যন্ত্রপাতি, যেগুলোর কিছু কিছু মিশর থেকেও এসেছে।

সেখানে প্রাণী দেহের পোড়া হাড় পাওয়া গেছে। যা থেকে ধরে নেওয়া যায় তাদের কারো উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সেখানে সুপেয় পানির দুইটি ঝর্ণা থাকার চিহ্নও খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।
প্রাচীন নগরিটি যেখানে খুঁজে পাওয়া যায় সেখানে প্রায় আড়াই বছর আগে খনন কাজ শুরু হয়েছিল।

ওই এলাকায় নতুন একটি সড়ক নির্মাণ কাজ শুরু হলে প্রথম প্রাচীন নগরীটির চিহ্ন খুঁজে পাওয়া যায়। পরে সড়ক নির্মাণ বন্ধ রেখে প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন শুরু করেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পিঠে ছুরি মারা’র অভিযোগ সিরীয় কুর্দিদের

0

সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে সিরীয় কুর্দি যোদ্ধাদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছে না অভিযোগে গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ওই অভিযান চালানোর ঘোষণা দেন।

তিনি বলেছিলেন, সিরিয়ার ইউফ্রেতিস নদীর পূর্ব দিকে যে কোনো সময় আকাশ ও স্থল অভিযান শুরু করা হতে পারে।

তুরস্কের লক্ষ্য হচ্ছে, সামরিক অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের হটিয়ে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠন করা। যাতে তারা নিজ দেশে ফিরতে পারে।

কিন্তু যুক্তরাষ্ট্র তুরস্কের ওই অভিযানে সমর্থন দিতে কিংবা জড়িত হতে রাজি নয়। ফলে সিরিয়ায় তুরস্কের আসন্ন ওই অভিযান থেকে সরে যেতে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে।

এতে সিরিয়ার ওই অঞ্চলে তুরস্কের অভিযানের পথই সুগম হচ্ছে অভিযোগ করে সিরীয় কুর্দি নেতারা বলেছেন, “যুক্তরাষ্ট্র হঠাৎ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আমাদের পিঠে ছুরি মেরেছে।”

কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় এখনো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র বাহিনী। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে মার্কিন বাহিনীকে সহায়তা করেছে। তবে তুরস্ক কুর্দি বাহিনীকে ‘সন্ত্রাসী’ দল বলেই গণ্য করে।

কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নেতৃত্বাধীন সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্স (এসডিএফ) যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়েছে। বর্তমানে তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলটি এসডিএফের নিয়ন্ত্রণে। ফলে আইএস সেখানে পরাজিত হওয়ার কারণেও যুক্তরাষ্ট্র আর ওই অঞ্চলে সেনা রাখার কোনো যৌক্তিকতা দেখছে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি দেখিয়ে এক টুইটে বলেছেন, “অন্তহীন ওই যুদ্ধ থেকে সরে যাওয়ার সময় হয়েছে।”

গত অগাস্টে নেটো মিত্র আঙ্কারা এবং ওয়াশিংটন তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরপূর্বে একটি বিশেষ অঞ্চল তৈরি করতে রাজি হয়। যেখান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়া যাবে। তুরস্কের অভিযোগ, ওয়াশিংটন ওই বিশেষ অঞ্চল গঠনের চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

সিরিয়ার ভেতরে ঠিক কতখানি এলাকা নিয়ে ওই বিশেষ অঞ্চল গঠন করা উচিত এবং কে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ করবে তা নিয়েও এখনো মতপার্থক্য রয়েছে।

আঙ্কারার দাবি, সিরিয়ার ৩০ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত ওই অঞ্চলের সীমানা হবে এবং সেখানে ওয়াইপিজির কোনো যোদ্ধা প্রবেশ করতে পারবে না।

বিবিসি জানায়, তুরস্কের সামরিক অভিযানের ঘোষণার একদিন পরই হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে আঙ্কারার আসন্ন অভিযান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।

বলা হয়, “তুরস্ক শিগগিরই সিরিয়ার পূর্বাঞ্চলে তাদের দীর্ঘ পরিকল্পিত অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ওই অভিযান সমর্থন করে না বা অভিযানে যুক্ত হবে না এবং যুক্তরাষ্ট্রের বাহিনী যারা ওই অঞ্চলে আইএস খেলাফত ধ্বংস করেছে তারাও ওই এলাকায় আর অবস্থান করবে না।”

গত দুই বছরে কুর্দি বাহিনী সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং আইএস যোদ্ধা সন্দেহে ১২ হাজারের বেশি মানুষকে বন্দি করেছে। যাদের মধ্যে অন্তত চার হাজার বিদেশি নাগরিক।

তুরস্ক যে এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ গড়তে চাইছে তার দক্ষিণ দিকে কুর্দি নিয়ন্ত্রিত কয়েকটি বন্দি শিবিরে ওই ১২ হাজার বন্দিকে রাখা হয়েছে। তাই আবার যুদ্ধ শুরু হলে সেখানে ঠিক কী অবস্থা হবে তা এখনই অনুমান করা কঠিন।

এমনকী তুর্কি-কুর্দি বাহিনীর যুদ্ধের সুযোগ নিয়ে আইএস আবারও সেখানে মাথাচাড়া দিতে পারে। তবে পরিণতি যাই হোক, তুরস্ককে এর যাবতীয় দায় নিতে হবে বলেও হোয়াইট হাউজের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে।

উত্তর-পূর্ব সিরিয়ার আবারও যুদ্ধের দামামা বেজে উঠায় ত্রাণকর্মীরা ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে’ বলে জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান প্যানস মুমজিস।

তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি, এর ফল আবারও অসংখ্য মানুষের গৃহহীন হওয়া। তাই আমরা এ পরিণতির জন্য শুধু নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়ে রাখতে চাই।”

ধর্ষণের অভিযোগ, সেই নেপালি স্পিকার গ্রেপ্তার

0

সম্প্রতি নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহেরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন স্পিকারের কার্যালয়ের এক নারী কর্মী। এরপর গত মঙ্গলবার তিনি পদত্যাগে বাধ্য হন। নেপালের সাবেক এই স্পিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাঠমান্ডুর একটি আদালত ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত ২৯শে সেপ্টেম্বর নেপালের স্পিকারের কার্যালয়ের এক নারী কর্মী কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ বাহাদুর। কৃষ্ণ বাহাদুর একজন সাবেক মাওবাদী নেতা।

এর আগে, গত সপ্তাহে অভিযোগের জেরে পদত্যাগ করেন কৃষ্ণ বাহাদুর।

প্রসঙ্গত, কৃষ্ণ বাহাদুর ২০০৭ সাল থেকে নেপালের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৬ সালে নেপালের সরকারের সাথে মাও বিদ্রোহীদের শান্তি আলোচনায় মূল মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন।

জ্বলছে ইরাক, বাড়ছে লাশের মিছিল

0

দুর্নীতি, বেকারত্ব, জীবনযাপনের খারাপ মান- এ সবের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকেই বিক্ষোভ চলছে ইরাকে। বর্তমানে এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। অশান্ত ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের তীব্রতা ক্রমেই বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। স্থানীয় সময় রবিবার পর্যন্ত একশ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় তিনি প্রায় তিন হাজার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৩ সালে সাদ্দাম হুসেনের পতনের পর শিয়া সম্প্রদায়ই ইরাকের শাসনব্যবস্থা সামলাচ্ছে। তারাই গত বছর ক্ষমতায় এনেছে আদেল আব্দুল-মেহদিকে। এই বিক্ষোভ সামলানো এখন মেহদির কাছে বড়সড় পরীক্ষা। দেশবাসীর উদ্দেশে ভাষণে মেহদি বলেন, ইরাকের সমস্যার কোনো ‘ম্যাজিক সমাধান’ নেই। বিক্ষোভকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং প্রধানমন্ত্রীর কথা শুনে আরও ক্ষেপে ওঠেন বিক্ষোভকারীরা।

গত কয়েকদিনে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। বাগদাদ, নাসসিরিয়া, আমারা, বাকুবাতে প্রাণ গিয়েছে অনেকের। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে কার্ফু জারি হয়েছে। বন্ধ রাস্তাঘাট, সেনা কনভয় ছাড়া কিছু চোখে পড়ছে না। শুক্রবার নমাজের আগে বাগদাদ শান্ত ছিলো, নমাজের পর জড়ো হতে থাকেন প্রতিবাদীরা, গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

0

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়ম জি কেলিন, স্যার পিটার রাটক্লিফ এবং গ্রেগ এল সিমেনজা। এই তিনজনই হাইপোকসিয়া বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, কীভাবে কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খায়-এই গবেষনার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তারা।

নোবেল কমিটি জানিয়েছে, কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খাওয়ার ফলে এত জন্তু সহজেই নানারকম জায়গাকে তাদের থাকার স্থান বানিয়ে নিয়েছে। তারা নানারকম উচ্চ ভূমিতে থাকলেও তারা সহজেই তার সঙ্গে মিশে যেতে পারে।

সূত্র : গার্ডিয়ান

পূজা মণ্ডপে আযান, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ

0

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে বিতর্ক বাঁধল কলকাতার বেলেঘাটার ৩৩ পল্লিবাসী বৃন্দের পূজার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল। আর তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। গোটা ঘটনায় শোরগোল পড়েছে ভারত জুড়ে।

এদিকে বেলেঘাটার ৩৩ পল্লিবাসী বৃন্দের দাবি, তাদের পূজার এবারকার থিম ‘আমরা এক, একা নই।’। আর এই ‘ধর্মনিরপেক্ষ’ থিমের কারণেই মণ্ডপে এবার জায়গা পেয়েছে গির্জা, মসজিদ ও মাতৃ প্রতিমা। পূজা উদ্যোক্তাদের দাবি, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক বাঁধানোর চেষ্টা করছে। তাদের দাবি, দুর্গাপূজায় আযান বাজানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত।

তবে এই থিম নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, মণ্ডপের মধ্যে আযান বাজানোয় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।

পরে এই ঘটনায় ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নেতাজিনগর এলাকার বাসিন্দা আইনজীবী শান্তনু সিংহ। এই পূজার অন্যতম কর্মকর্তা তৃনমূল কংগ্রেস নেতা পরেশ পাল। তার নামেও দায়ের হয়েছে অভিযোগ। তার দাবি, বিজেপি ও আরএসএস বাংলার সংস্কৃতি জানে না। তিনি বলেন, বিজেপি, আরএসএস বাংলায় বিভাজনের রাজনীতি করছে।

এই পূজার থিম যে শিল্পীর মাথায় এসেছে সেই রিন্টু দাসের বক্তব্য, আমাদের এবারকার থিম ‘আমরা এক, একা নই।’ সাম্প্রদায়িকতা ভুলে সকলে যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে সে কথা মাথায় রেখেই দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়েছে এই মণ্ডপ।

পূজার থিম বিবেচনা করেই এবার প্রতিমার হাতে কোনো অস্ত্র তুলে দেওয়া হয়নি। ‘মা’ এখানে সম্প্রীতি ও শান্তিদায়িনী। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে কলকাতা পুলিশ ঘটনার দিকে কড়া নজর রেখেছে বলে জানা গিয়েছে।

দুই ছেলেসহ বিজেপি কর্মীকে গুলি করে হত্যা

0

ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি কর্মী ও তাঁর দুই ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। একইসাথে অপর আরেকজন খুন হয়েছেন। তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অপরাধীরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই বিজেপি কর্মীর নাম রবীন্দ্র খারাট। রবিবার তিনি সপরিবার বাড়িতেই ছিলেন। হঠাৎই দেশি পিস্তল এবং ছুরি নিয়ে অতর্কিতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতিকারী। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সবাইকে গুলি করে খুন করে পালায় তারা। পরে অবশ্য নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে তিন তিন দুষ্কৃতিকারী। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এদিকে, গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ৫৫ বছর বয়সী রবীন্দ্র খারাটের সঙ্গে খুন করা হয় তাঁর দুই ছেলে প্রেমসাগর (২৬) ও রোহিতকে (২৫)। বাড়িতে সে সময় গাজরে নামে আরও এক ব্যক্তি ছিলেন, খুন হন তিনিও।

পুলিশ বলছে, আত্মসমর্পণকারী দুষ্কৃতিকারীদের জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে এই খুনের ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : দ্য ওয়াল, কোলকাতা২৪

ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক-মিসাইল পেল ভারত

0

ইসরায়েলের কাছ থেকে স্পাইক আন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পেয়েছে ভারত। এর ফলে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের যেকোনো ট্যাঙ্কের মোকাবিলা করতে পারবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ডিআরডি ও তৈরী করা দেশীয় প্রযুক্তিতে মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরী না হয় পর্যন্ত এই অস্ত্র কাজে লাগবে ভারতীয় সেনাবাহিনী।

গত ২৬ সে ফেব্রয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই হামলার পরে প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই ফায়ার এন্ড ফরগেট স্পাইস এটি জেএম অস্ত্র কেনে ভারত।

সূত্র : ডেইলি হান্ট