Home Blog Page 3452

চুড়িহাট্টা ট্রাজেডি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

0

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ নভেম্বর ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। অনেক লোক আহত হন। বাড়িঘর, রাস্তার গাড়িও পুড়ে যায়। ওয়াহিদ ম্যানসন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ম্যানসনসহ আশপাশের ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওয়াহিদ ম্যানশনে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় ব্যাপক প্রাণহানি হয়। এ বিষয়ে অবহেলাজনিত নরহত্যার অভিযোগে ওই ঘটনায় নিহত জুম্মনের ছেলে আসিফ বাদী হয়ে ওয়াহিদ ম্যানসনের মালিকের দুই ছেলেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।

মামলার এজাহারে আরো বলা হয়, ভবনটি মূলত আবাসিক। আবাসিক এলাকা সত্ত্বেও আবাসিক ভবনকে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে জানার পরও রাসায়নিক গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয়। গুদাম হিসেবে ভাড়া দেওয়ায় ক্ষেত্রে অসাবধানতা ও আইনপরিপন্থী কাজ করা হয়েছে। এ কারণে বহু লোক হতাহত হয়েছে।

রাস্তার পাশে অসুস্থ তরুণী, গাড়ি থামিয়ে হাসপাতালে পাঠালেন মমতা

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিকতার গল্প এর আগেও শোনা গেছে। আবারো মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তার চেনা রূপ দেখা গেল। জানা গেছে, আলিপুরের কাছে দুর্গাপুর ব্রিজে উঠছিল মুখ্যমন্ত্রীর কনভয়।

ওই সময় রাস্তার পাশে মমতা দেখেন, এক তরুণী অসুস্থ অবস্থায় সেখানে আছেন। তরুণীকে দেখেই কনভয় থামান মমতা। গাড়ি থেকে নেমে এসে মমতার নির্দেশে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জির নির্দেশে সঙ্গে সঙ্গে ওই তরুণীকে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ধরনের মানবিকতা মুখ্যমন্ত্রী এর আগেও একাধিক বার দেখিয়েছেন। রাস্তার ধারে কোনো মানুষের বিপদ-আপদ দেখে কনভয় থামিয়ে সাহায্যে এগিয়ে গেছেন বহুবার।

কয়েক দিন আগে ভিআইপি রোডে ব্যাপক যানজট ছিল। মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে যানজট কমান। বাড়ি ফেরার অপেক্ষায় থাকা বহু মানুষ উপকৃত হয় তাতে।

হাতিরঝিলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সজল শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটক সজল শেখের বাবার নাম মো. মতিউর রহমান, বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকেল পৌনে ৪টায় র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সজল আটক হন।

বিষয়টি নিশ্চিত করে আলী রেজা রাব্বি জানান, সজলের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের নতুন কমিটি

0

পূর্ব লন্ডনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এতে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সোমবার সন্ধ্যায় এ অনুষ্ঠান উপলক্ষে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যু বাঙালি কমিউনিটির বিশিষ্টজন ও বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মামুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা বিয়ানীবাজারের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব শামসুদ্দিন খান ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে ১২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সবাইকে পরিচিত করিয়ে দেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মো. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র আসমা বেগম, স্পীকার ভিক্টোরিয়া ওবাজি, ডেপুটি স্পিকার আহবাব আহমদ, ব্যারিস্টার আতাউর রহমান আতা, সাবিনা খান, হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলার আয়শা চৌধুরী, রাবিনা খান, আসমা ইসলাম, শাহ সুহেল আমীন, রিতা বেগম, শাহগীর বখত ফারুক, ডা: আলা উদ্দিন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহানুর খান, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান খান আনা, আসুক আহমদ এমবিই, মনোজ্জির আলী, লন্ডন টাইগার্সের সিও মেসবা আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ ডালিম।অনুষ্ঠান উপলক্ষে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদের সম্পাদনায় ‘অগ্রযাত্রা’ নামে একটি সংকলন প্রকাশ করা হয়। অগ্রযাত্রা সংকলনের মোড়ক উন্মোচন করেন ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দর্পন সম্পাদক রহমত আলী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, ৫২বাংলাটিভিডটকমের সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, চ্যানেল এস’র রিপোর্টার ফয়সল মাহমুদসহ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।এছাড়া এ অনুষ্ঠানে সমিতির অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।তাঁরা হলেন সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব ও সাবেক উপদেষ্টা মরহুম মৌলানা ইজ্জাদ আলী।

চার দিনের সফরে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী

0

চার দিনের ভারত সফরে নয়াদিল্লির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৩০ ভিভিআইপি ফ্লাইটে সকাল সোয়া ৮টায় নয়াদিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টার দিকে নয়াদিল্লির পালাম বিমান বাহিনী স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি উঠবেন তাজমহল হোটেলে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইন্ডিয়া ইকোনমিক সামিটে ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলের নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে’ অংশ নেবেন। আগামীকাল শুক্রবার সম্মেলনের সমাপনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে অন্য অতিথিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরের প্রাথমিক উদ্দেশ্য হলো ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেওয়া। আজ ও আগামীকাল ওই সম্মেলন শেষে পরশু শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেই বৈঠকে দ্বিপক্ষীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আগামী শনিবারের বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা আলোচিত বিষয়ে রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা ঠিক হবে এবারের বৈঠকে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আগামী রবিবার সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গেও কথা বলবেন।

কাকরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী র‌্যাব সদস্য নিহত

0

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। নিহত র‌্যাব সদস্যের নাম হাসান মাহমুদ (৩০)। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসান মাহমুদকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহত হাসান মাহমুদের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি উত্তরা র‍্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন।

পেঁয়াজ আমদানিতে সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

0

পেঁয়াজের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানির অর্থায়নে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৫ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হতো পেঁয়াজ আমদানিকারকদের।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

এছাড়া, পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। এই নির্দেশনা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এ বিষয়ে শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, এই কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংক খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। কম সুদে ঋণ নিয়ে আমদানি করতে পারলে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে। তবে পেঁয়াজের দাম এত বেশি বাড়ার পেছনে কোনো যুক্তি নাই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি হামলার ভয়ে সৌদি আকাশে মার্কিন পাহারা

0

সম্প্রতি সৌদি তেল শোধনাগারের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আরামকোর সবচেয়ে বড় তেল পরিশোধনাগার আবকায়িক ও খুরাইস এলাকায় এ হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই ওই হামলার জন্য দায়ী। সৌদি আরবও হামলার জন্য ইরানকে দায়ী করেছে। বলা হচ্ছে, আরো ভয়ঙ্কর হামলার ঘটানা ঘটতে পারে সৌদিতে।

শঙ্কা থেকেই ইরানি হামলার ভয়ে সৌদি আকাশে পাহারা বসাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সৌদি আরবে একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি, চারটি স্থলভিত্তিক রাডার সিস্টেম এবং এই সিস্টেমকে চালানোর জন্য দু’শ সেনা সদস্য পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, যদি প্রয়োজন হয় তাহলে একটি থাড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং আরো দু’টি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি পাঠানো হবে সৌদি আরবে। ওইগুলো প্রস্তুত করে রাখা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বলছে ওই অঞ্চলে ইরানের অত্যাচার বেড়েই চলছে। আমরা তাদের সহযোগিতা করতে যাচ্ছি। এছাড়াও আমরা সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করেত দেশটিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং চারটি স্থলভিত্তিক রাডার সিস্টেম পাঠাচ্ছি।

এর আগে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেন, মধ্যপ্রাচ্যে আরো অনেক সেনা মোতায়েন করা হবে। এর উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যকে ইরানের আক্রমণের হাত থেকে রক্ষা করা।

সূত্র: ফক্স নিউজ।

নেপালের স্পিকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদত্যাগ

0

নেপালের এক নারী দেশটির সংসদের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তিনি নেপালে সরকারি কর্মচারী। তার অভিযোগ, স্থানীয় সময় গত রবিবার রাতে স্বামী যখন ঘরে ছিলেন না তখন মাহারা তাকে ধর্ষণ করেন। এ অভিযোগের পর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে মাহারা পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, নেপালের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এবং মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রধান আলোচক ছিলেন মাহারা। ২০১৭ সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টি বেশি আসনে জয়লাভের পর স্পিকার নির্বাচিত হন তিনি। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহে সক্রিয় ছিলেন মাহারা।

এদিকে মাহারার কার্যালয় এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বলা হচ্ছে, তার চরিত্র হনন করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে। রবিবার বিকালে মাহারা মাত্র দুই ঘণ্টার জন্য সরকারি বাসভবনের বাইরে ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া রবিবার সন্ধ্যায় মাহারা ঘরেই ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, অভিযোগ করা ওই নারী মাহারার কার্যালয়ে চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।

পদত্যাগপত্রে মাহারা জানান, অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

চীনের জাতীয় দিবসে রক্তাক্ত হংকং, আহত ১০৪

0

গতকাল মঙ্গলবার চীন কমিউনিস্ট শাসনের ৭০ বছর পা দেয়। এই দিনটিকে তারা নেচে গেয়ে জাতীয় দিবস হিসেবে পালন করেন। অন্যদিকে এদিনই হংকংয়ের ইতিহাসে সবচেয়ে সহিংস ও বিশৃঙ্খল দিনটি পার করে। রক্তাক্ত হয়ে উঠে হংকংয়ের চারদিক। পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০৪ জন। আটক করা হয়েছে ১৮০ জনকে।

গত ৯ জুন থেকে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। ওই বিলে অনুযায়ী হংকংয়ে কেউ গ্রেপ্তার হলে তাকে চীনের হাতে তুলে দেয়া যাবে। এরপরই ওই বিলের বিপক্ষে শক্ত অবস্থান নেয় হংকংয়ের জনগণ। এরপর ধীরে ধীরে আন্দোলনটি ছড়িয়ে পড়ে। শুরু হয় বৃহত্তর গণতন্ত্রের দাবিতে আন্দোলন। এরই অংশ হিসেবে হংকংয়ের বাসিন্দারা রাস্তায় নামে। কিন্তু চীন নিয়ন্ত্রিত হংকংয়ের সরকার তাদের প্রতিরোধ করতে চাইলে সংঘর্ষ বাধে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। ৬ রাউন্ড আসল গুলিও নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা আক্রমণ করেন। তারা ইট-পাথর ও পেট্রোল বোমা ছুড়ে জবাব দিয়েছে।

হংকং পুলিশের প্রধান স্টিপেনশন ল বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২৫ সদস্য আহত হয়েছেন।

দেশটির সুয়েন ওয়ান অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছুড়লে ১৮ বছর বয়সী একজন বিক্ষোভকারী বুকে গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ বছর বয়সী ওই তরুণের অবস্থা এখন ভালো আছে বলে জনিয়েছে দেশটির সরকার।