Home জাতীয় গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ ৯, মৃত্যু ৫

গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ ৯, মৃত্যু ৫

1004
0
SHARE

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। এছাড়া করোনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৪৫ জন প্রাণ হারালেন।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫,৪১৬।

গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩০৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৯৯৮ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৯ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪০।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997