Home আন্তর্জাতিক করোনায় মেক্সিকোতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

করোনায় মেক্সিকোতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

99
0
SHARE

করোনাভাইরাস মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই করোনাভাইরাসে আরও ৫২৩ জনের মৃত্যুর খবর জানায়। তাতে মেক্সিকোতে মৃতের মোট সংখ্যা ৩০ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
এদিন আরও ৬ হাজার ৯১৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জনে।
রয়টার্স লিখেছে, শনাক্ত রোগীর চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে, তা আগেই জানিয়েছিল মেক্সিকো সরকার।
দেশটির সিভিল রেজিস্ট্রির পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম মিলেনিয়োর প্রতিবেদনে বলা হয়েছে, উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাতেল মৃতের যে সংখ্যা প্রকাশ করেছিলেন ১৯ জুন পর্যন্ত ভাইরাসটিতে তার দ্বিগুণ সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997