Home আন্তর্জাতিক জাপানে ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

জাপানে ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

156
0
SHARE

জাপানের টোকিওর কাছের এক ক্রসিংয়ে বৃহস্পতিবার ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। দেশটির উদ্ধার কর্মীরা এ কথা জানান।
ইকোহামা স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা ৩০ জন আহত হওয়ার কথা জেনেছি। তবে তাদের অবস্থা কেমন সে ব্যাপারে বিস্তারিত কিছু আমরা এখন নিশ্চিত করতে পারছি না।’
টেলিভিশনের ভিডিও ফুটেজে ট্রেনটির প্রথম বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যাচ্ছে। এ ছাড়া ট্রেনটির জানালার কাচ ভাঙ্গা এবং কিছু অংশ পুড়ে যাওয়া দেখা যাচ্ছে।
ট্রেনটির অপারেটর কেইকিয়ু কর্পোরেশন জানায়, এ দুর্ঘটনায় ‘অনেক লোক’ আহত হয়েছে।
কেইকিয়ু মুখপাত্র তাকুরো সেকিন এএফপিকে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, টোকিওর দক্ষিণে একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997