Home জাতীয় ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

114
0
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আজ সোমবার বিকেল ৪টায় শোভনের পক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

আবেদনপত্রে শোভন ব্যক্তিগত সমস্যার কারণ উল্লেখ করেছেন।

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে গেল ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয় শোভন ও রাব্বানীকে।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997