Home আন্তর্জাতিক বৃষ্টিতে ৪৭ জনের মৃত্যু

বৃষ্টিতে ৪৭ জনের মৃত্যু

89
0
SHARE

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে টানা ভারি বৃষ্টিতে গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ত্রাণ কমিশনের কর্মকর্তারা।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শনিবারের পূর্বাভাসে আজ রবিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় গতকাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

গত শুক্রবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, বাড়ি ও দেয়ালধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্র পাতে রাজ্যের বিভিন্ন জেলায় গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর এসেছে। সূত্র : এনডিটিভি।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997