Home জাতীয় জেমস-মাইলসের মামলা : বাংলালিংককে সমন

জেমস-মাইলসের মামলা : বাংলালিংককে সমন

143
0
SHARE

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক দুটি মামলায় বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সমন জারি করেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, জেমস দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে।

এর আগে সকাল ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ মামলা দুটির আবেদন জমা দেন। একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমসও।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997