Home লাইফ স্টাইল শীতে ত্বক ভালো রাখার উপায়

শীতে ত্বক ভালো রাখার উপায়

454
0
SHARE

শীতকালে কমবেশি সবারই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এ সময়ে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়, ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজ। ময়েশ্চারাইজ শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করে মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল করে। শীতে ত্বকের যত্ন নিবেন যেভাবে-

শীতকালে ত্বকের যত্নে গুণগতমানের ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডোসমৃদ্ধ ময়েশ্চারাইজার কিনুুন।

ত্বকের আর্র্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন।

ঘর থেকে বাইরে যাওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫ থেকে ৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।

অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথ ধোয়া থেকে বিরত থাকুন।

প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন।

কখনোই জিব দিয়ে ঠোঁট ভেজাবেন না। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।

কখনোই ভেজা চুলে বাইরে বের হবেন না।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997