Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

64
0
SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪১ জনের কাছ থেকে ৯ হাজার ২৫৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল, ২৮ কেজি ১৫১.৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার দেশি মদ ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997