Home জেলা সংবাদ অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল শিহাব

অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল শিহাব

669
0
SHARE

নাটোরের বড়াইগ্রামে নিজের চেষ্টায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে শিহাব নামে এক মাদরাসাছাত্র। তবে অপহরণকারীদের ছুরির আঘাতে জখম হয়েছে সে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত শিহাব ও স্থানীয় সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র শিহাব উদ্দিন মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে পালিয়ে বনপাড়ায় যায়। সেখানে ঘোরাফেরা করে বিকেলে মাদরাসায় ফিরে যাওয়ার জন্য বনপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠে। আগে থেকে অটোতে থাকা ব্যাক্তিরা তাকে গলায় ছুরি ধরে তাদের সাথে যেতে বলে। এ সময় শিহাব আটো থেকে লাফ দিলে ছুরির আঘাতে তার গলার কিছু অংশ কেটে যায়। জখম হয় হাতেও।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, বিষয়টি রহস্যজনক। সবকিছু খতিয়ে দেখা।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997