Home আইন আদালত ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

69
0
SHARE

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৮৮০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ছয় কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997