Home জাতীয় চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

194
0
SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ শনিবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় হানিফ এই তথ্য জানান।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘৫ (আগস্ট) তারিখে ডাক্তারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অ্যাপয়েনমেন্ট আছে। এরপর ৭ তারিখে রওনা দিবেন। ৮ তারিখে দেশে পৌঁছাবেন বলে আশা করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁম চোখে অস্ত্রোপচার করা হয়।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997