Home Blog Page 70

তুরস্কে আঞ্চলিক নির্বাচনে এরদোগান বিরোধীদের জয়জয়কার

0

তুরস্কে আঞ্চলিক নির্বাচনে প্রধান বিরোধী দল ইস্তাম্বুল ও আঙ্কারাতে জয়ের দাবি করেছে। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগানের দল একে পার্টিকে বিপুল ভোটে হারিয়ে জয়ের দাবি করেছেন বিরোধী দলের নেতারা। খবর আল জাজিরা

নির্বাচনের পর রোববার (৩১ মার্চ) ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনা করা হয়েছে। রিপাবলিক্যান পিপল’স পার্টি’র (সিএইচপি) মেয়র প্রার্থী ইকরাম এমামগলু বলেন, তিনি ক্ষমতাসীন এরদোগানের একে পার্টির প্রার্থীকে ১০ লাখ ভোটে পরাজিত করেছেন।

সাবেক ব্যবসায়ী ইমামগলু নির্বাচনে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে বলেন, যারা জাতির বার্তা বুঝতে পারে না তারা হারবেই। তিনি বলেন, ইস্তাম্বুলের ১ কোটি ৬০ লাখ মানুষ আমাদের বিরোধী পক্ষ এবং প্রেসিডেন্টের কাছে একটি বার্তা পাঠিয়েছে।

এদিকে, রাজধানী আঙ্কারাতেও জয় পেয়েছেন সিএইচপির মেয়র প্রার্থী মনসুর ইয়াভাস। বিরোধী দলের বিপরীতে বিপুল ভোটে জয়লাভের দাবি করেছেন তিনি। মনসুর ইয়াভাস বলেন, ভোটের মাধ্যমে ভোটাররা দেশের ক্ষমতাসীন দলকে একটি বার্তা দিয়েছে।

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইসমিরেও এগিয়ে রয়েছে সিএইচপি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে সিএইচপি এগিয়ে রয়েছে। এমনকি একে পার্টির শক্তিশালী ঘাঁটিগুলোতে বিরোধী দলের প্রার্থীরা জয় পেয়েছে।

এখনও জয়ের ভাবনায় বাংলাদেশ!

0

চট্টগ্রামে শ্রীলঙ্কার রানের পাহাড়ে চাপা বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান করেছে লঙ্কানরা। দুই দিনে সাড়ে পাঁচ সেশন ব্যাটিং করে শ্রীলঙ্কা রীতিমত উড়েছে। যার পেছনে রয়েছে বাংলাদেশের ফিল্ডারদের অবদান।

অতিথিদের অলআউটের আগে বাংলাদেশের ফিল্ডাররা ৮ ক্যাচ ছেড়েছেন। সঙ্গে আছে রানআউট হাতছাড়া করার আক্ষেপও। বাংলাদেশ শেষ দেড় ঘণ্টায় ব্যাটিং করেছে ১৫ ওভার। ১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে। এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে।

আগের টেস্টে দুই ইনিংসে একবারও দুই’শ করতে না পারা বাংলাদেশের মাথার ওপরে ফলোঅনের শঙ্কাও রয়েছে। এই টেস্ট বাঁচাতে হলে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ শিবিরের আশা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে দলকে ভালো কিছুই উপহার দেবে।

এখনও জয়ের আশা ছাড়েনি এমন কথাও বলেছেন ব্যাটিং কোচ হেম্প, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’

হেম্প আগামীকালের সকালের সেশনকে সবচেয়ে কঠিন বলছেন। জাকির ও তাইজুল দিন শেষ করেছেন। নতুন দিনের সকাল সামলে নিতে পারলে সামনে ব্যাটসম্যানরা ভালো কিছুই করবেন বলে বিশ্বাস হেম্পের, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১,০৭৭ পিস ইয়াবা, ৩৮ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১৭০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

শেনজেন অঞ্চলে আংশিকভাবে যুক্ত হলো বুলগেরিয়া-রোমানিয়া

0

শেনজেন অঞ্চলে আংশিকভাবে যুক্ত হলো বুলগেরিয়া ও রোমানিয়া। তবে কেবল সাগর ও আকাশপথেই বাকি শেনজেন দেশগুলোর সঙ্গে আপাতত যুক্ত হতে পারছে তারা। এখন থেকে এই পথগুলোতে দেশ দুটির নাগরিকরা বিনা ভিসাতেই শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের এক দশকের বেশি সময় পর রোববার আংশিকভাবে হলেও ইইউর অন্য সদস্যদের সঙ্গে ভিসামুক্ত শেনজেন এলাকায় যুক্ত হলো। তবে অস্ট্রিয়ার ভেটোয় স্থলপথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও সুইডেন।

ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

রাজ-বুবলীর ‘বেঁচে যাওয়া ভালোবাসা’

0

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় শরীফুল রাজ ও শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমা। ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও শবনম বুবলী- এই দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও কম জল ঘোলা হয়নি। সেসব কাটিয়ে নতুন পথে হাঁটছেন রাজ-বুবলী। জুটিবদ্ধ হয়ে করেছেন এই সিনেমা।

শনিবার বিকেলে প্রকাশিত হয়েছে এই সিনেমার একটি গান- ‘বেঁচে যাওয়া ভালোবাসা’।

টিজার-পোস্টারে যেমন মুগ্ধতা ছড়িয়েছিল সিনেমাটি, ঠিক তেমনই প্রকাশিত প্রথম গান থেকেও চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।

রোহিত সাধু খাঁনের কথায় গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। এই গানের সঙ্গে রাজ-বুবলীর রসায়ন দর্শকদের মন কেড়েছে।

কখনো পাবলিক বাসে, কখনো সড়কে, আবার কখনো নদীর ধারে ভালোবাসা ছড়িয়েছেন এই জুটি। যদিও সেই প্রেমে বড় ধাক্কা বুবলীর অসুস্থতা ও মৃত্যু, যার পেছনে লুকিয়ে থাকা রহস্যই ‘দেয়ালের দেশ’-এর মূল গল্প।

‘দেয়ালের দেশ’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ আরও অনেকে।

রদ্রিগোর জোড়া গোলে দুর্দান্ত জয় রিয়ালের

0

লা-লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল অ্যাথলেটিক বিলবাও্যের বিপক্ষে মাঠে নেমেহিল রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিনি না থাকলেও এদিন লস ব্লাঙ্কোসদের হয়ে জ্বলে ওঠেছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো, শুরুতেই দলকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে ফের লক্ষ্যভেদ করেন ব্যবধান দ্বিগুণ করেন তিনি। সেলেসাও ফরোয়ার্ডের জোড়া গোলেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সানিয়াগো বার্নাব্যুতে গতকাল রিয়ালের একাদশে ছিলেন না ভিনিসিয়ুস। দুইটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। অপরদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে গতকালের ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরেছেন জুড বেলিংহাম।

নিজেদের ঘরের মাঠে গতকাল রিয়ালকে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে দেন রদ্রিগো। ব্রাহিম দিয়াজের এগিয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান তিনি। এরপর প্রতিপক্ষের বেশ কয়েকজন ডিফেন্ডারকে লুকিয়ে দারুণ এক শট নেন তিনি যা ঠেকিয়ে দেয়ার সাধ্য ছিল না বিলবাওয়ের গোলরক্ষকের।

এক গলের লিড নেয়ার পর প্রথমার্ধে আরও দুইটি সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৩৪ মিনিটে টনি কুজের নেয়া শট জালের দেখা খুঁজে পায়নি। এরপর ফেদ ভালভার্দেও দুর্দান্ত এক শট নিয়েছিলেন তবে তিনিও গোল করতে পারেননি। এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক সুযোগ পেয়েছিলেন দিয়াজ। রদ্রিগোর এগিয়ে দেয়া বলে দুর্দান্ত শট নিয়েছিলেন তিনি, তবে পোস্টে লেগে তা ফিরে এলে আশাহত হয় রিয়াল।

এদিকে ম্যাচের ৭৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রদিগো। বেলিংহামের এগিয়ে দেয়া বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। বিলবাওয়ের ফুটবলাররাও গতকাল বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। তবে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের নিপুণতায় গোল বঞ্চিত হয় তারা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৩০ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

পয়েন্ট খোয়ালো সিটি-আর্সেনাল, শীর্ষে লিভারপুল

0

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে ত্রিমুখী লড়াইয়ে লড়ছে লিভারপুল-আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন হওয়ার পথে কোন দল এগিয়ে যাবে তা নির্ণয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল গতকালের ম্যানসিটি এবং আর্সেনালের ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন, তিনি চান দুই দলই যেন হারে। তা সম্ভব না হলেও সিটির মাঠে গানাররা ড্র করায় ক্লপের চাওয়া অনেকটাই পূর্ণ হয়েছে। দুই দলই পয়েন্ট খোয়ানোয় শীর্ষ স্থান নিশ্চিত করেছে লিভারপুল।

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কাল রাতে আর্সেনালের উপর আধিপত্য বিস্তার করেছে স্বাগতিকরাই। নিজেদের মাঠে গানারদের উপর আধিপত্য বিস্তার করেছেন আর্লিং হলান্ড-কেভিন ডি ব্রুইনারা। তবে প্রবল আক্রমণ গড়ে তুলেও কাঙ্ক্ষিত গোলের দেখাই পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির ঘরের মাঠে কাল বল দখলে সিটির চেয়ে যোজন যোজন পিছিয়ে ছিল আর্সেনাল। মাইকেল আর্তেতার শিষ্যরা মাত্র ২৭ শতাংশ সময় বল রাখতে পেরেছিল নিজেদের পায়ে। অন্যদিকে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি হলান্ডরা। ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে কেবল ১টি। অন্যদিকে সিটির চেয়ে অর্ধেক শট কম নিয়ে গানাররা লক্ষ্যে রাখতে পেরেছিল ২টি।

সিটির মাঠে গতকাল ম্যাচের শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস। তবে তাঁর নেয়া শট লক্ষ্যে থাকেনি। এর মিনিট পাচেক পরে সিটির নাথান আকেও দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন, তবে তা ঠেকিয়ে দেন গানারদের গোলরক্ষক। এরপর ম্যাচের ৩১ মিনিটে আরও একবার সুযোগ নষ্ট করেন জেসুস।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে দুই দলই বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছে, তবে কোনো দলই কাজে লাগাতে না পারায় গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে গার্দিওলা-আর্তেতার শিষ্যরা।

এই ড্রয়ে ২৯ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে আর তিনে থাকা সিটির পয়েন্ট ৬৪।

দেশে প্রথমবারের মতো সরকারিভাবে চালু হচ্ছে ইন্টার্নশিপ

0

দেশে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে এ সুযোগ দেওয়া হতে যাচ্ছে।

সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অধীনে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বপ্রথম ইন্টার্নশিপ চালু করছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে এক হাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে ইন্টার্ন করতে চূড়ান্ত করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন নারী ও চার জন পুরুষ ইন্টার্ন রয়েছেন।

ইন্টার্নদের প্রশিক্ষণ আগামী ৩০ জুন সমাপ্ত হবে বলেও জানান এ কর্মকর্তা।

মসজিদুল হারাম থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

0

রমজানের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে ৪ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। মসজিদের ভেতর অসদাচরণের কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও যথাযথ নিরাপত্তার সঙ্গে ইবাদত করতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় অনেক বেড়েছে। ভিড় কমাতে মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের পরিবর্তে হোটেলের নামাজ কক্ষে ইবাদত করতে পরামর্শ দিয়েছে। বিশেষ করে পবিত্র রমাজন মাসের শেষ দশ দিনে। কারণ, এই সময় ভিড় আরও বাড়ে।

এ ছাড়া ওমরাহ করানোর নামে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে সৌদি সরকার ৩৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

পেরুর প্রেসিডেন্টের বাসভবনে পুলিশের অভিযান

0

বিভিন্ন অনুষ্ঠানে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের হাতে দেখা যায় দামি ঘড়ি। এই ঘড়ি এতটাই দামি যে তার বেতনভাতা বা আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই অপ্রকাশিত সম্পদ বা বিলাসবহুল ঘড়ির পেছনে সম্ভাব্য দুর্নীতি তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশের নথির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ কর্মকর্তা শনিবার (৩০ মার্চ) ভোরে রোলেক্স ঘড়ির সন্ধানে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালায়। প্রেসিডেন্ট বোলুয়ার্তে এই সম্পদের ঘোষণা দেননি।

পুলিশ ও প্রসিকিউটর অফিসের যৌথ অভিযান স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনায় সম্প্রচার করা হয়। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তদন্তকারী দলের এজেন্টদের প্রেসিডেন্টের বাসভবনে একটি স্লেজহ্যামার নিয়ে প্রবেশ করতে দেখা যায়।

সরকারি সংস্থার কর্মকর্তারা রাজধানী লিমার সুরকিলো জেলায় প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করার সঙ্গে সঙ্গে কর্মকর্তারা যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় প্রেসিডেন্টকে অবশ্য বাসভবনে দেখা যায়নি।

অ্যাটর্নি জেনারেলের অফিসের অনুরোধে বিচার বিভাগ কর্তৃক অনুমোদিত অভিযান সম্পর্কে পুলিশ বলেছে, ‘তল্লাশি ও জব্দ করার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছে।’

এ বিষয়ে এক্স প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট বলেন, ‘বাসভবনের কর্মীরা কর্মকর্তাদের সহযোগিতা করেছেন। এটি স্বাভাবিক, কোনো ঘটনা ছাড়াই এটি শেষ হয়েছে।’

পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন এই অভিযানের সমালোচনা করেছেন। তিনি এক্স হ্যান্ডলে বলেছেন, ‘যে রাজনৈতিক গোলমাল তৈরি করা হচ্ছে, এটি গুরুতর ব্যাপার। এতে বিনিয়োগ এবং সমগ্র দেশ প্রভাবিত হচ্ছে। গত কয়েক ঘণ্টায় যা কিছু ঘটেছে তা বাড়াবাড়ি এবং অসাংবিধানিক।’

আদ্রিয়ানজেন বলেন, প্রেসিডেন্টের সরকারি প্রাসাদের ভেতরে তার বাসভবনেই ছিলেন। তলব করা হলে তিনি প্রসিকিউটরের অফিসে গিয়ে বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী রেডিও স্টেশন আরপিপিকে বলেন, মন্ত্রিপরিষদ বা প্রেসিডেন্ট বোলুয়ার্তের পদত্যাগের কোনো প্রশ্নই নেই!

আল-জাজিরার সাংবাদিক মারিয়ানা সানচেজ লিমা থেকে জানান, বিশেষজ্ঞরা অনুমান করছেন, প্রেসিডেন্টের ওই ঘড়ির দাম প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

মারিয়ানা সানচেজ বলেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে বোলুয়ার্তে একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। সেখানে তার মাসিক বেতন ছিল ১ হাজার ডলার। আর এখন প্রেসিডেন্ট হিসেবে প্রতি মাসে প্রায় ৪ হাজার ৩০০ ডলার ভাতা পান। ফলে অনেকে বলছেন, প্রেসিডেন্ট এই ঘড়ি কেনার সামর্থ্য রাখেন না।

এদিকে অ্যাটর্নি জেনারেল হুয়ান ভিলেনা এই সপ্তাহে বোলুয়ার্তের আদালতে উপস্থিতি দুই সপ্তাহ বিলম্বিত করার আবেদনের বিরোধিতা করেছেন। তদন্তে সহযোগিতা করা এবং ঘড়ি কেনার প্রমাণপত্র সরবরাহ করার বাধ্যবাধকতার ওপর জোর দিয়েছেন তিনি।

সরকারি নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখতে তারা বোলুয়ার্তের গত দুই বছরের সম্পদ বিবরণী পর্যালোচনা করবে।

বোলুয়ার্তে (৬১) সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গত সপ্তাহে বলেছেন, ‘আমি পরিষ্কার হাতে সরকারি প্রাসাদে প্রবেশ করেছি এবং আমি পরিষ্কার হাতে এখান থেকে বের হব।’