Home Blog Page 72

আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক বাবর আজম

0

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। যে কারণে বিশ্ব আসরের পর তিন ফরম্যাটে নেতৃত্বে থাকা বাবর আজমকে সরিয়ে টি-টুয়েন্টিতে অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও দলের নেতৃত্বে আনা হয়েছে বাবরকেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এক ভিডিও বার্তায় জানায়, দেশটির সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর আজম। নির্বাচক কমিটির সুপারিশেই আবারও বাবরকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন মহসিন নাকভি।

এর আগে বিশ্বকাপে ভরাডুবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাবর। পরে জাকা আশরাফের তৎকালীন বোর্ড ওয়ানডে ও টেস্টে শান মাসুদ এবং টি-টুয়েন্টির নেতৃত্ব তুলে দেন শাহিন শাহ আফ্রিদিকে।

বাঁহাতি পেসারের অধীনে পাকিস্তান খেলেছে একটি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হারে আফ্রিদির দল। পিএসএলে আগের দুই মৌসুমে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো আফ্রিদির দল এবার তেমন কিছুই করতে পারেনি। আসরে কেবল এক ম্যাচে জয় পেয়েছে। এমন বাস্তবতায় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগেই নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৮ এপ্রিল সিরিজ শুরুর বেশ আগেই নেতৃত্বে রদবদল আনলো পিসিবি। সাদা বলের ক্রিকেটে বাবর নেতৃত্বে ফেরায় এক সিরিজ শেষেই টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব অধ্যায় শেষ হলো শাহিন শাহ আফ্রিদির। এ ছাড়া ওয়ানডের নেতৃত্ব হারালেন শান মাসুদ।

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পেয়েছিলেন বাবর। এ ছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেয়া হয় ডানহাতি ব্যাটারকে। যদিও তার নেতৃত্বে এখন পর্যন্ত কোনো বিশ্ব শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে র‌্যাঙ্কিংয়ে বেশ দাপট দেখিয়েছে তারা। বাবরের নেতৃত্বে ৪২ ম্যাচে জয়ের বিপরীতে পাকিস্তানের হার ২৩টি।

ইউক্রেনকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

0

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে প্যারিস ‘শত শত’ সাঁজোয়া যান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

সেবাস্তিয়ান লেকর্নু শনিবার শেষের দিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে লা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, ‘বিস্তৃত ফ্রন্ট লাইন ধরে রাখার জন্য, ইউক্রেনের সৈন্যদের গতিশীলতার জন্য একেবারে অপরিহার্য আমাদের ভিএবি’র মতো যান ইউক্রেন সেনাবাহিনীর প্রয়োজন।’

ফ্রান্স বর্তমানে নতুন গ্রিফন সাঁজোয়া যানের পাশাপাশি তার ভিএবি বহরকে উন্নয়ন করেছে, ভিএবি বহরের মধ্যে কিছু ৪০ বছরেরও বেশি পুরানো যা পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে। লেকর্নু বলেছেন পুরানো মডেলগুলো ‘এখনও কার্যকর’।

তিনি বলেন, ‘আমরা ২০২৪ এবং ২০২৫ সালের প্রথম দিকে তাদের শত শত ভিএবি সরবরাহ সম্পর্কে কথা বলছি।’

প্যারিস এসএএমপি/টি লঞ্চারগুলোর জন্য আরও অ্যাস্টার ৩০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে,এটি মার্কিন সরবরাহকৃত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো।

লেকর্নু বলেন, ‘এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্রও তৈরি করছি।’

ইফতার খাইয়ে আমার বদনাম করছেন তারা : নিপুণ

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ফলে নির্বাচনী প্রচারণা এবং প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এফডিসিতে প্রতিদিনই শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। তবে অভিনেত্রীর দাবি— ইফতার খাইয়ে নাকি তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।

অন্যদিকে মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলিকে সভাপতি করে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন চিত্রনায়িকা নিপুণ।

নিপুণ বলেন, নির্বাচন করতে গিয়ে এখন পর্যন্ত আমার গিবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা পাইনি। এখন আমি দেখছি ইফতার খাইয়ে খাইয়ে আমার বদনাম করা হচ্ছে। কিন্তু এটাই বুঝতে পারছি না— কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমার বদনাম করছেন তারা?

আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্যানেল ঘোষণা করে চিত্রনায়িকা বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না, এই নিয়মটা আছে। তবে নিয়মটা হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতি প্রার্থী সেই নিয়মগুলো পালন করেছেন।

তিনি আরও বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে : অর্থমন্ত্রী

0

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, খোলাবাজারে ডলারের দর ১২৫ থেকে কমে ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে। এতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে।

আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

এ সময় আবুল হাসান মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশ শ্রীলঙ্কা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে।

সিরিয়ায় ব্যস্ত বাজারে গাড়িতে বিস্ফোরণ: নিহত ৭, আহত ৩০

0

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

তুর্কি সীমান্তের কাছে অবস্থিত দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে ব্যস্ত বাজারে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা রয়টার্সকে জানিয়েছেন।

তারা জানান, পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

ঘটনার সময় পরিবারের সাথে কেনাকাটা করতে বিস্ফোরণের স্থানের কাছে ছিলেন ইয়াসিন শালাবি নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’

অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৪ শতাধিক

0

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে ১৩ দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় আক্রমণ করে ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি। পুরো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ১৯০ জন।

এদিকে ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন।

নতুন প্যাকেজের মধ্যে রয়েছে রয়েছে ১৮০০ এমকে ২০০০ এলবি বোমা ও ৫০০ এমকে-৪২ ৫০০ এলবি বোমা। ওয়াশিংটন পোস্টকে ওই সূত্র এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।

গাজায় যখন অব্যাহত বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক তীব্র সমালোচনার মুখোমুখি ইসরায়েল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সামরিক সহায়তার খবর এলো।

ইসরায়েলকে অব্যাহত প্রতিরক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কিছু ডেমোক্রেটস ও আরব আমেরিকান গ্রুপ বাইডেন প্রশাসনের সমালোচনা করছেন।

এদিকে ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নিয়েছে। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

রোলেক্স পরে বিপাকে পেরুর প্রেসিডেন্ট, বাসভবনে পুলিশের হানা

0

রাষ্ট্রের অধিপতি হিসেবে ভাতা পান সাড়ে চার হাজার ডলারের কম; অথচ হাতে পড়েন ৫ লাখ ডলারের ঘড়ি। বিভিন্ন অনুষ্ঠানে রোলেক্স ব্র্যান্ডের বিলাসবহুল ঘড়িটি শোভা পায় পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের হাতে। এবার এ ঘড়ির কারণেই অস্বস্তিকর এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ৬১ বছর বয়সী এ সরকার প্রধান।

প্রেসিডেন্ট হিসেবে বোলুয়ার্তের বেতন-ভাতা আর হাতে পরা ঘড়িটির দামের মধ্যে আকাশ-পাতাল ব্যবধানে দুর্নীতির গন্ধ পাচ্ছে পেরুর বিচার বিভাগ। ফলে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালানোর অনুমতি দিয়েছে বিভাগ। এই পরিপ্রেক্ষিতে বিলাসবহুল ঘড়িটির খোঁজে সেখানে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ এবং প্রসিকিউটর অফিস।

অভিযান পরিচালনাকালে রাজধানী লিমার সুরকিলো জেলায় প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বন্ধ করে দেন সরকারি সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রেসিডেন্টকে অবশ্য তার বাসভবনে দেখা যায়নি।

শনিবার (৩০ মার্চ) ভোরে পরিচালিত অভিযানটি সম্প্রচারিত হয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনায়। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তদন্তকারী দলের এজেন্টদের প্রেসিডেন্টের বাসভবনে একটি স্লেজহ্যামার নিয়ে প্রবেশ করতে দেখা গেছে।

পুলিশের নথির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল রোলেক্স ঘড়িটির সন্ধানে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালায় অন্তত ৪০ জন কর্মকর্তা। নিজের সম্পদ বিবরণীতে এ ঘড়িটির কথা উল্লেখ করেননি প্রেসিডেন্ট বোলুয়ার্তে।

অ্যাটর্নি জেনারেলের অফিসের অনুরোধে বিচার বিভাগ কর্তৃক অনুমোদিত এই অভিযান সম্পর্কে পুলিশ জানায়, ‘তল্লাশি ও জব্দ করার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছে।’

এদিকে এ বিষয়ে এক্স প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট বোলুয়ার্তে বলেন, ‘অভিযানে বাসভবনের কর্মীরা কর্মকর্তাদের সহযোগিতা করেছেন। এটি স্বাভাবিক, কোনো ঘটনা ছাড়াই অভিযানটি শেষ হয়েছে।’

প্রেসিডেন্টের বাসভবনে এ ধরনের অভিযানকে ভালো চোখে দেখছেন না পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। এক্স হ্যান্ডলে তিনি বলেছেন, ‘যে রাজনৈতিক গোলমাল তৈরি করা হচ্ছে, এটি গুরুতর ব্যাপার। এতে বিনিয়োগ এবং সমগ্র দেশ প্রভাবিত হচ্ছে। গত কয়েক ঘণ্টায় যা কিছু ঘটেছে তা বাড়াবাড়ি এবং অসাংবিধানিক।’

এছাড়া অভিযানকালে প্রেসিডেন্ট বোলুয়ার্তেকে দেখতে পাওয়া না গেলেও তিনি ওইসময় তার বাসভবনেই ছিলেন বলে দাবি প্রধানমন্ত্রী আদ্রিয়ানজেনের। বোলুয়ার্তের পক্ষে নিজের শক্ত অবস্থান জাহির করে তিনি বলেন, তলব করা হলে প্রেসিডেন্ট প্রসিকিউটরের অফিসে গিয়ে বিবৃতি দেবেন। মন্ত্রিপরিষদ বা প্রেসিডেন্ট বোলুয়ার্তের পদত্যাগের কোনো প্রশ্নই নেই!

জানা যায়, পেরুর স্থানীয় নিউজ আউটলেট লা এনসাররোনাতে প্রেসিডেন্ট বোলুয়ার্তের ঘড়ি আর আয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চলতি মাসে তার সম্পদের বিষয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

সরকারি বেতনে কীভাবে এত ব্যয়বহুল ঘড়ি পরতে পারেন সে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বোলুয়ার্তে সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, ১৮ বছর বয়স থেকে কঠোর পরিশ্রমের ফল এটি। এ সময় তার ব্যক্তিগত বিষয়গুলো ঘাঁটাঘাঁটি না করার জন্য সংবাদমাধ্যমটিকে অনুরোধও করেছিলেন তিনি।

আল জাজিরার সাংবাদিক মারিয়ানা সানচেজ জানান, বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, বোলুয়ার্তের ওই ঘড়ির দাম প্রায় ৫ লাখ মার্কিন ডলার। প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি। সেখানে তার মাসিক বেতন ছিল ১ হাজার ডলার। আর এখন প্রেসিডেন্ট হিসেবে প্রতি মাসে প্রায় ৪ হাজার ৩০০ ডলার ভাতা পান। ফলে অনেকে বলছেন, এই ঘড়ি কেনার সামর্থ্য রাখেন না পেরুর প্রেসিডেন্ট।

এদিকে তদন্তে সহযোগিতা এবং ঘড়ি কেনার প্রমাণপত্র সরবরাহ করার জন্য বোলুয়ার্তেকে নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল হুয়ান ভিলেনা। পেরুর সরকারি নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোনো অনিয়ম হয়েছে কি না, খতিয়ে দেখতে বোলুয়ার্তের গত দুই বছরের সম্পদ বিবরণী পর্যালোচনা করবেন তারা।

বোলুয়ার্তে অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি পরিষ্কার হাতে সরকারি প্রাসাদে প্রবেশ করেছি এবং আমি পরিষ্কার হাতে এখান থেকে বের হবো।’

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে পেরুর ভাইস প্রেসিডেন্ট এবং সামাজিক অন্তর্ভুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান দিনা বোলুয়ার্তে। তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো কংগ্রেস ভেঙে দিয়ে ডিক্রি জারি করার চেষ্টা করলে ক্ষমতাচ্যুত এবং গ্রেপ্তার হন। এরপর ২০২২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন বোলুয়ার্তে। ওই ঘটনার পরে বিক্ষোভ সংঘটিত হলে অন্তত ৪৯ জন নিহত হন তাতে।

সমালোচকদের মতে, ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠছে বোলুয়ার্তের সরকার। কারণ আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন কঠোর হস্তে দমন করেছে এ সরকার। শুধু তাই নয়, পেরুর বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুণ্ন করে, এমন আইন পাসেরও চেষ্টা করছে বোলুয়ার্তে সরকার।

ডিবিপ্রধানের বাসায় শাকিব খানের ইফতার

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ইফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনের রশীদের বাসায়।

শনিবার (৩০ মার্চ) ডিবিপ্রধানের বাসায় যান শাকিব খান। এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন তিনি। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।

গানের দৃশ্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে রোমান্স করছেন শাকিব খান ও কোর্টনি কফি। এ ছাড়া দেশটির অন্য লোকেশনেও শুট হয়েছে গানের কিছু অংশ। গান মুক্তির আগে পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেছিলেন, প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে রাজকুমার।

সিনেমার টাইটেল ট্র্যাক এটি। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল ও সুর করেছেন কলকাতার আকাশ সেন। কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। সাড়ে ৩ মিনিট দৈর্ঘ্যের গানটি ইউটিউব-ফেসবুকে প্রশংসা পাচ্ছে নেটিজেনদের।

সিনেমাটির গল্পে দেশ ও মার্কিন মুল্লুকের রেশ থাকবে। একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটির শুটিং হয়েছে পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউইয়র্কে।

উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল।

এই মুহূর্তে শাকিব খানের হাতে ৩টি সিনেমা রয়েছে। এর মধ্যে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ আসছে ঈদুল ফিতরে। এতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অনন্য মামুন নির্মিত ‘দরদ’র কাজও শেষ। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করেননি সংশ্লিষ্টরা। আর তৃতীয় ছবি ‘তুফান’ বানাচ্ছেন রায়হান রাফী। এটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছাত্রলীগের ভালো কাজের স্বীকৃতি দিতে হবে : সমাজকল্যাণমন্ত্

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লক্ষ্যে। সেই সংগঠন আমাদের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমদের ছাত্রলীগের অনেক ভাই রক্ত দিয়েছেন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানীর উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের যে অবদান, কোনো গোষ্ঠী কিংবা কারো কারো অপরাধের জন্য নিশ্চয় একটি সংগঠনের ঐতিহ্য একসাথে ধুলোয় মিশে যেতে পারে না। কাজেই তাদের যেসব ভালো কাজ আছে সেটাকেও স্বীকৃতি দিতে হবে, ভুলত্রুটি থাকলে সংশোধনের সুযোগ এবং অপরাধ করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ছাত্রলীগের অধিকাংশের ভালো কাজকে আমাদের উৎসাহ এবং স্বাগত জানাতে হবে।

দীপু মনি বলেন, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শুধুমাত্র জেলা ও পৌর এলাকায় নয়, তারা ইউনিয়ন পর্যায়েও অসহায় মানুষদের পাশে নিজেদের সাধ্যমতো বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের সমাজে এখনো কিছু পরিমাণ দারিদ্র লোক রয়েছে। আমরা দারিদ্র্যের পরিমাণ এখনো শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছি। কাজেই এখনো দরিদ্র ও নিম্নআয়ের মানুষ আছে।

তিনি বলেন, এই রোজার সময়ে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা মুনাফাখোর, যারা অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের কারণে স্বল্প আয়ের মানুষেরা কষ্ট পায়। সেই কষ্টটা লাঘব করার জন্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থাগুলো করার জন্য আমাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। কাজেই ছাত্রলীগের নেতাকর্মীদের নিজের সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আমি স্বাগত জানাই।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সস্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরাফাত সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আইপিএল থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল

0

ভারতীয় গণমাধ্যমের সূত্রে মিলেছে এমন খবর। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা সময় ভারতের দল নির্বাচন হবে। আইপিএলের প্রথমার্ধ অবশ্য ততদিনে শেষ হয়ে যাবে। যারা দলের জন্য বিবেচনায় রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।’

বোর্ডের সেই কর্মকর্তার সূত্রে খবর, আগামী ১৯ মে আইপিএলের লিগ পর্ব শেষ হওয়ার পরে বেশ কিছু ক্রিকেটার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। যাদের দল কোয়ালিফায়ারে উঠতে ব্যর্থ হবে তারাই আগে আমেরিকায় যাবে। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেটাই হয়েছিল।

বিশ্বকাপের দলে সম্ভাব্য হিসাবে যারা রয়েছেন, তাদের অবশ্য কোনো নির্দেশ দেয়া হয়নি বোর্ড। যদিও কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ যদি চোট পায়, তা হলে তাকে এনসিএ-তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।