Home Blog Page 8

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই

0

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিসসহ একাধিক রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলা একাডেমির ডেপুটি ইনচার্জ তপন বাগচি। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি লেখেন, কবি অসীম সাহা আর নেই।

পরিবার সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসীম সাহা। তখন চিকিৎসকরা তার শরীরে একাধিক রোগ সংক্রমণের কথা জানিয়েছিলেন।

সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান অসীম সাহা। পরে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এ পুরষ্কার পান তিনি।

অসীম সাহা ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মাদারীপুর। তার পিতা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১২

0

ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-মাদৌন পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে সত সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এক সপ্তাহ আগেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

0

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২০ দিনের যে ছুটি চলছে, তা কমিয়ে আনা হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল-কলেজ ও মাদরাসা।

শিক্ষা প্রশাসন সূত্র বলছে, ঈদের ছুটি শেষে অফিস খুলবে বুধবার (১৯ জুন)। প্রথম কর্মদিবস বা দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতিগরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হতে পারে। পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কী করবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

তার বক্তব্য, বাংলাদেশে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় জুন-জুলাই মাসে অতি গরম থাকে। এই সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা। আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা।

২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। সে বছরে ছুটি বাতিলের যুক্তি ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এর আগে নির্বাচনী ডামাডোল শুরু হবে। সেই কারণে ছুটি বাতিল করা হয়।

গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।

রাফার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

0

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল টানা ৪০ দিন ধরে দক্ষিণ গাজার রাফা শহরে অনবরত স্থল আগ্রাসন চালাচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী শহরটির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।

এখন পর্যন্ত ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ৩ শতাধিক ইসরায়েলি সেনা।

এদিকে ইসরায়েলি হামলায় ৫৫০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী-শিশু।

অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

0

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৩ জয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে টাইগাররা। এই পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু হলো অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। যেখানে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে শান্ত-সাকিবরা।

মঙ্গলবার (১৮ জুন) অ্যান্টিগায় পা রেখেছে টাইগাররা। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। যেখানে তারা ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব শুরু হবে বুধবার। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচ খেলতে আজ মঙ্গলবার সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগার নর্থ সাউন্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে ও শনিবার রাতে পরপর দুটি ম্যাচ টাইগারদের।

এরপর মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। সুপার এইটে গ্রুপ-১-এ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ এবং গ্রুপ-২-এ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র মোকাবেলা করছে। ২০০৭ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলছে টাইগাররা।

চাটার্ড বিমানে অ্যান্টিগার পথে টাইগাররা

0

নেপালের বিপক্ষে কঠিন ম্য্যাচ ২১ রানে জিতে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ দল। সোমবার চাটার্ড বিমানে অ্যান্টিগা রওয়ানা হয়েছে। বাংলাদেশ দলের বহর নিয়ে সেন্ট ভিনসেন্ট থেকে সকাল ১১টায় যাত্রা শুরু করে এই চাটার্ড বিমান।

সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট মিশন শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২২ জুন খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। এই দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে শেষ ম্যাচ। এই ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে দলকে আবার আসতে হবে সেন্ট ভিনসেন্টে।

সুপার এইটের ‘বি’ গ্রুপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমি ফাইনাল দুইটি অনুষ্ঠিত হবে ২৬ জুন ত্রিনিদাদ ও টোবাগোতে এবং ২৭ জুন গায়ানাতে । ২৯ জুন বার্বাডোজে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সুপার এইটে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়তে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা কঠিন হয়ে আছে। সুপার এইটে বাংলাদেশ খেলার সুযোগ করে নিলেও ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। একটি ম্যাচেও তারা ভালো করতে পারেননি।

প্রতিটি ম্যাচেই বোলাররা অসম্ভব ভালো বোলিং করে দলকে জিতিয়েছেন। এমন কি শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রান করেও প্রতিপক্ষ ব্যাটারদের বোলাররা ৮৫ রানেব আটকে ফেলেন। কিন্তু বোলাররা প্রতিদিনই ভালো করতে পারবেন না। দলকেও জেতাতে পারবেন না। এটা মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

নেপালের বিপক্ষে খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি চাই বোলাররা প্রতিটি ম্যাচই জিতিয়ে দিক। কিন্তু তা হয়তো প্রতিদিন সম্ভব হবে না। ব্যাটাররা ভালো করার জন্য চেষ্টা করছেন।’ তাদের এ ব্যর্থতা দলের জন্য চিন্তার কারণ বলেও জানান শান্ত।

৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপের সমাপ্তি নিউজিল্যান্ডের

0

নিউজিল্যান্ডকে মোটামুটি সব বিশ্বকাপেই ফেবারিট ধরা হয়। শিরোপা না জিততে পারলেও ফাইনালে প্রায়ই ওঠে দলটা। ফাইনালে পা রাখতে না পারলে সেমিফাইনালে এই দলটার জায়গা হওয়াটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল গেল কয়েক বিশ্বকাপে। কিন্তু এবার আর পারলো না কিউইরা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে। প্রথম তিন ম্যাচে ছিল কেবল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বিপক্ষে। এবার ভুলে যেতে চাইবে এমন বিশ্বকাপের শেষটা হলো পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৭ উইকেটের জয়ে।

সোমবার (১৭ জুন) ত্রিনিদাদে টস জিতে নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। সতীর্থরা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলিং পারফরম্যান্স দিয়ে। দাপুটে বোলিংয়ে পাপুয়া নিউ গিনিকে তারা অলআউট করে মাত্র ৭৮ রানে। যেখানে ৪ ওভার বল করে সবকটি ওভার মেডেন দিয়েন ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এই অনবদ্য রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন লকি ফার্গুসন। পাশাপাশি ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ইশ সোধি নেন জোড়া উইকেট। একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।

পিএনজির হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে চার্লস আমিনির ব্যাট থেকে। দুই অঙ্কের ঘর ছুঁতে পারে মাত্র তিন ব্যাটার। বাকি দুইজন হলেন শেশে বাও ও নরমান ভানুয়া। তারা করেন যথাক্রমে ১২ ও ১৪। মোট ১১৮ বল ব্যাটিং করে লকি ফার্গুসনের ২৪ বল থেকে কোনো রান নিতে না পেরেই মূলত এই চাপে পড়তে হ তাদের। কিউই এই গতিতারকার বলে আবার ৩ উইকেট হারায় পিএনজি। ব্যাটিং ব্যর্থতায় পরপর দুই বিশ্বকাপে জয়হীন থাকতে হলো বারামুন্দিসদের। এখন পর্যন্ত নিজেদের বিশ্বকাপ অভিজ্ঞতায় কোনো জয় আদায় করতে পারেনি দলটি।

ক্ষুদ্র এই লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলে দল ও নিজের রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ফিন অ্যালেন। দলীয় ২০ রানে ৬ রান করা রাচিন রবীন্দ্রর উইকেট হারায় উইলিয়ামসনরা। দুই উইকেটই শিকার করেন কাবুয়া মোরেআ। তাতেও অবশ্য জয় থেকে দূরে রাখা যায়নি ওশেনিয়া মহাদেশের দলটিকে। ডেভন কনওয়ের ৩২ বলে ৩৫ রান জয়ের কাছাকাছি নিয়ে যায় তাদের। দলীয় ৫৪ রানে তাকে সেমো কোমেয়া বিদায় করলেও অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ২৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। উইলিয়ামসন ১৮ ও ১৯ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ দল চূড়ান্ত

0

আগামী ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। চলমান আসরের মতো আগামী আসরেও থাকবে ২০ দল। ইতোমধ্যে টুর্নামেন্টের ১২ দল চূড়ান্ত হয়েছে। আয়োজক হিসেবে থাকায় ভারত ও শ্রীলঙ্কার খেলা চূড়ান্ত। এছাড়া বাকি ১০ দল চূড়ান্ত হয়েছে গতকাল বাংলাদেশ ও নেপাল মধ্যকার ম্যাচ শেষে। চূড়ান্ত হওয়া দলগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

নিয়ম অনুযায়ী আয়োজক দুই দেশের পাশাপাশি চলমান আসরের সুপার এইটের যোগ্যতা অর্জন করা ৮ দল সরাসরি খেলবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসবে আরও দুই দল। আগামী আসরের আয়োজক শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ভারত সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে সুপার এইটের ৮ টি দলের পরিবর্তে ৭ দল সরাসরি সুযোগ পাচ্ছে আগামী বিশ্বকাপে। ভারত আয়োজক হওয়ায় তারা সুপার এইটে ওঠায় তাদেরকে বিবেচনায় করা হচ্ছে না। কারণ আয়োজক হিসেবে তাদের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত।

সুপার এইট থেকে একটি বাড়তি স্লট পাওয়ায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিন দলকে দেওয়া হবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আগামী ৩০ জুন প্রকাশ করা হবে নতুন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। বিশ্বকাপে সুযোগ না পাওয়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ওই সুযোগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও আয়োজক হওয়ায় শ্রীলঙ্কা আগে থেকেই বিশ্বকাপ খেলা নিশ্চিত। তাই তাদের র‍্যাঙ্কিং বিবেচনায় আসবে না।

২০ দলের বাকি ৮ দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব খেলে। আঞ্চলিক ভিত্তিতে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা প্রতিটি অঞ্চল থেকে দুইটি করে মোট ছয়টি, এশিয়া প্যাসিফিক ও আমেরিকা অঞ্চল থেকে একটি করে দল আসবে বিশ্বকাপের মূল পর্বে। বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের সব দল চূড়ান্ত হবে আগামী ২০২৬ সালের শুরুতে।

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ঝরল ১০ প্রাণ

0

ঈদুল আজহার দিনেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। সারা দেশে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝরছে মানুষের। আহত মানুষের সংখ্যাও বাড়ছে।

সোমবার (১৭ জুন) দেশের ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুরে দুইজন, ব্রাহ্মণবাড়িয়া দুইজন এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

গাজীপুর: জেলার টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় অপর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৭ জুন) এ বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন।

দুর্ঘটনায় নিহতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে টঙ্গীর দিকে আসছিল। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারের ওপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হয়।

অন্যদিকে, সকালে সদর উপজেলার হোতাপাড়ায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় সেমাই কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন— উপজেলার দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও একই উপজেলার পৌর শহরের পূর্ব জগন্নাথপুরের (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হক (৪২)।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা আজাদ তার বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সেমাই কিনতে বিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিওড় বটতলী নামক স্থানে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে আপন দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও তার ভাই হুমায়ুন খান (৪৫)।

এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হতাহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল খান ও হুমায়ুন খান ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদের ছুটিতে তিনজন মিলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোহাগপুর বাস স্ট্যান্ড এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া: বাবার সঙ্গে কোরবানির গরু আনতে যাওয়ার পথে আদমদিঘীতে ভটভটি উল্টে আহোনা আবিদ দোহা (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি থানার বাবলা তলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দোহা আদমদিঘী থানার তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে এবং নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আদমদিঘী থানার ওসি রাজেশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদুজ্জামান তোতা তার ছেলেকে সঙ্গে নিয়ে খামারে রেখে আসা কোরবানির গরু আনতে ভটভটিযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বাবলাতলা নামক স্থানে মোড় ঘোরার সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে সাইদুজ্জামান ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছেলে দোহাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ: জেলার নিয়ামতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হৃদয় (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খড়িবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহার নামাজ আদায় করে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা দেন হৃদয়। দ্রুত গতিতে থাকায় খড়িবাড়ি বাজারে নিয়ামতপুরগামী রাস্তার বাঁকে আমগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে এলাকার কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) দুপুরে জীবননগর–চ্যাংখালি সড়কের পিচমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর হালসানা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সাত্তার হালসানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে নামাজ পড়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শকের (তদন্ত) একরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফগানদের বিপক্ষে বড় জয় নিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

0

শুরুতে ঝড় তুললেন নিকোলাস পুরান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দেন তিনি। এরপর বোলারদের পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও।

মঙ্গলবার গ্রস আইসলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’ এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ক্যারিবীয়রা। পরে ওই রান তাড়া করতে নেমে ১৬ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই আগেই সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছিল, এই ম্যাচের ফল তাই কোনো প্রভাব রাখবে না।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও দ্বিতীয় ওভারে গিয়েই ব্রেন্ডন কিংকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। ৬ বলে ৭ রান করে তিনি হযে যান বোল্ড। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান।

আফগানিস্তানের দুঃস্বপ্নের শুরুও হয় ওখানেই। ফজল হক ফারুকীর তৃতীয় ওভারে ১৫ রান এনে দেন জনসন চার্লস। পুরান আজমতউল্লাহ করার পরের ওভারে নেন ৩৬ রান! সব অবশ্য ব্যাট থেকে আসেনি। তিনটি ছক্কা ও দুটি চার হাঁকান পুরান। এর সঙ্গে নো বল, ওয়াইড, লেগ বাই মিলিয়ে আসে বাকি রান।

এক ওভারে ৩৬ রান হজম করার তালিকায় পাঁচ নম্বর নাম এখন ওমরাজাইয়ের। এর আগে ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথমবার যুবরাজ সিং ৩৬ রান নিয়েছিলেন। পাওয়ার প্লের ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৯২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান এটি পাওয়ার প্লেতে।

অষ্টম ওভারে গিয়ে আরও একটি উইকেট তুলে নেয় আফগানিস্তান। এবার ২৭ বলে ৪৩ রান করা চার্লসের ক্যাচ নেন গুলবাদিন নাইব। নাবিন উল হকের বলে আউট হন তিনি। মাঝের ওভারগুলোতে রানের গতি কিছুটা কমে আসে।

গুলবাদিন নাইবের ওভারে ১৭ বলে ২৫ রান করে আউট হন শাই হোপ। শেষদিকে গিয়ে ফের ঝড় তোলেন পুরান। রশিদ খানের করা ১৮তম ওভার থেকে ২৪ রান নেন তিনি। নাভিনের করা ইনিংসের শেষ ওভারের প্রথম তিনটির দুটিতে ছক্কা হাঁকান।

পৌঁছে যান ৯৮ রানে। কিন্তু রান আউট হয়ে আর সেঞ্চুরি পূর্ণ করা হয়নি তার। ৫৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৮ রান করেন তিনি। তার ইনিংসে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেরও পঞ্চম সর্বোচ্চ দলীয় রান এটি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি আফগানিস্তান। দলটির পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ইবরাহিম জাদরান। ১৯ বলে ২৩ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে। এর বাইরে দুজন ব্যাটারই নিজেদের রান নিয়ে যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।

৯ বলে করিম জানাত ১৪ ও রশিদ খান ১১ বলে ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন ওভেদ ম্যাককয়। দুটি করে উইকেট পান আকিল হোসেন ও গুদাকেশ মোতি। একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলজেরি জোসেফ।