Home Blog Page 2856

আরব আমিরাতে স্টেম সেল থেরাপিতে সুস্থ হয়েছে ১২০০ মানুষ

0

করোনার চিকিৎসা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্বের চিকিৎসকরা। এরই মধ্যে আশার খবর নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি স্টেম সেল সেন্টার করোনা আক্রান্ত দুই হাজার রোগীর মধ্যে স্টেম সেল থেরাপি প্রয়োগ করার ফলে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২শ মানুষ।

স্টেম সেল দিয়ে চিকিত্সা করা রোগীদের সাত দিনেরও কম সময়ে সুস্থ হওয়ার সম্ভাবনা ৩.১ গুণ বেশি। যাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে শতকরা ৬৭ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছে। যাদের ঝুঁকি মাঝারি থেকে বেশি রয়েছে তাদের বিনা মূল্যে এই চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছে দুবাই সরকার।

গেল মে মাসে আবুধাবি স্টেম সেল সেন্টার, এডিএসসিসির চিকিৎসক ও গবেষকদের নিয়ে পরিচালনা করা হয়েছিল এই চিকিৎসা পদ্ধতি । এতে রোগীর নিজের রক্ত ​​থেকে স্টেম সেল বের করে এবং তাদের সক্রিয় করার পরে পুনরায় কার্যকর করা হয় । প্রাথমিক ট্রায়ালে এই থেরাপির মাধ্যমে ৭৩ জন সুস্থ হয়ে ওঠে। তাদের ফুসফুসের মধ্যে শ্বাস-প্রশ্বাসের সাথে স্প্রে করে ভাইরাস নষ্ট করে দেওয়া হয় ।

প্রাথমিক পরীক্ষার পরে, গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হন যে, স্টেম সেল থেরাপি পদ্ধতিতে হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত করোনা রোগীদের সময়সীমা কমেছে ২২ থেকে ৬ দিন।

আবুধাবি স্টেম সেলস সেন্টার একটি বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা কেন্দ্র যা কোষের থেরাপি, পুনরুত্পাদনমূলক ঔষুধ এবং স্টেম সেলগুলি নিয়ে গবেষণা করে ।

‘করোনা সংকটের শুরু থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেনি বিএনপি’

0

করোনা সংকটের শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করেনি বিএনপি। বরং সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় কোন দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিলো না। শুরু থেকে নানা সীমাবদ্ধতা স্বত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে সরকার।
মন্ত্রী বলেন, প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোন সুযোগ নেই। সরকারের সে ইচ্ছেও নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

করোনায় আক্রান্ত হলেন আরও এক এমপি

0

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এর আগে আরো ১৬ জন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হন।
সংসদ সদস্য জেসি জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের মেডিকেল সেন্টার তার নমুনা নেয়। তিনি ছাড়াও আরও ৯০ জন এমপির নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে।

সরিয়ে নেয়া হলো ‘ইনটু দ্য ওয়াইল্ড’ সিনেমার সেই বাস

0

যারা ‘ইনটু দ্য ওয়াইল্ড’ মুভিটা দেখেছেন তাদের ক্রিস ম্যাকক্যান্ডেলস সম্পর্কেও দু’চার তথ্য জানার কথা। মুভিতে যে তরুণ আলাস্কার বুনো পরিবেশে একটা ভাঙা ছোট বাসে একাকী থাকতেন এবং শেষ পর্যন্ত সেখানেই মারা গেলেন, তিনিই ক্রিস। তিনি রূপালি পর্দার কোনো কল্পিত চরিত্র নন, একেবারে বাস্তবিক। ক্রিস আলাস্কার যে গাড়িটাতে রাত্রি-দিনযাপন করতেন, সেই গাড়িটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হলো। এই গাড়িটা আলাস্কার বুনো-কঠিন পরিবেশের বিমূর্ত চিত্র ছিল পর্যটকদের কাছে। গত বৃহস্পতিবার ১৮ জুন ওটাকে তুলে নেয় একটি হেলিকপ্টার।

১৯৪০ এর দশকের ফেয়ারব্যাঙ্কস সিটির বাসটাকে আলাস্কা ন্যাশনাল গার্ড এর একটি হেলিকপ্টার উঠিয়ে নিয়ে গেছে।

‘ইনটু দ্য ওয়াইল্ড’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রটাকে দর্শক যা যা করতে দেখেছেন, ভার্জিনিয়ার ম্যাকক্যান্ডেলসের জীবনে ঠিক তাই ঘটেছিল। ২৪ বছর বয়সী সেই তরুণ সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আলাস্কার বুনো সৌন্দর্যটাকে দেখতে। এটা ১৯৯২ সালের ঘটনা। দীর্ঘ রুক্ষ পথ হেঁটে তিনি ওই বাসটির দেখা পান। সেই বাস তার আশ্রয় হয়ে যায়। ওটা অ্যাঙ্করেজ থেকে ২৫০ মাইল উত্তরে যেন তার মতোই একা ম্যাকক্যান্ডেলসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ওখান থেকে আর ফিরতে পারেননি অভিযাত্রী ক্রিস। মানববসতি ছিল না সেখানে। ফেরাও সম্ভব হয়নি টেকলানিকা নদীতে ভয়ংকর পানি বৃদ্ধির কারণে। খাবারের অভাবে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সেখানে তার দীর্ঘ অভিজ্ঞতা আর একাকী সময়ের কথা লিখে যান একটি নোটবইয়ে। তার মৃত্যুর মাসখানেক পর শিকারীরা সেখানে অভিযাত্রীর দেহাবশেষ দেখতে পান। আরো খুঁজে পান তার সেই নোটবুক।

সেই ম্যাকক্যান্সডেলসের জীবন আর তার একাকী ছুটে চলার কাহিনি ফুটে ওঠে ১৯৯৬ সালের ক্রাকৌরের ‘ইনটু দ্য ওয়াইল্ড’ বইয়ে। পরে ২০০৭ সালে বইটাকে পর্দায় আনেন সিন পেন। ম্যাকক্যান্ডেলসের চরিত্রে মিশে গিয়েছিলেন অভিনেতা এমিলে হিরচ। তাকে স্ক্রিন অ্যাকটর গিল্প নমিনেশন দেওয়া হয়েছিল।

সেই বাসটা কিন্তু ওখানেই ছিল দীর্ঘদিন। শিকারীদের জরুরি আশ্রয় হিসেবে ওটাকে রাখা হয়েছিল সেখানেই। ১৯৬১ সাল থেকে বাসটা ওখানেই পড়ে রয়েছে। প্রচণ্ড রুক্ষ পরিবেশে যারা ঘুরতে বা শিকারে যান, তাদের সেখানকার অবিশ্বাসী পরিবেশে টিকে থাকতে লড়তে হয়। পরিত্যক্ত বাসটা অনেকের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে।

ওখানকার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস কমিশনার কোরি ফিজ বলেন, আলাস্কার বুনো পরিবেশ উপভোগের অনুপ্রেরণা দেই আমরা। আমরা জানি এই বাসটি অভিযাত্রীদের মাঝে জনপ্রিয় এবং তাদের মাঝে রোমাঞ্চ জাগায়। কিন্তু এই পরিত্যক্ত আর ক্রমশ ক্ষয়ে যেতে থাকা বাসটি সরিয়ে নিয়ে অনেক খরচ পড়ে গেছে। কাজটা ঝুঁকিপূর্ণও ছিল, জানান তিনি। এছাড়া এই বাস অভিযাত্রীদের থাকার জন্যে ঝুঁকিপূর্ণও হয়ে উঠেছিল।

ম্যাকক্যান্ডেলসের বোন ক্যারিন ম্যাকক্যান্ডেলস বাসটি সরিয়ে নেয়ার খবরে চমকে গেছেন। বললেন, ‘আমি খবরটি শুনে চমকে গেছি। এটা শোনার পর মনটা খারাপ লাগছিল। কিন্তু অনেক ভালো কিছুর চিন্তা করেই ওটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাসটা ক্রিস বা তার পরিবারের সম্পত্তি নয়।

আত্মহত্যা করেছেন টিকটক তারকা সিয়া কক্কর

0

আবার বলিউডে মৃত্যুর ঘটনা ঘটলো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক এগারো দিন পরে আত্মহত্যা করেছেন জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। মাত্র ১৬ বছর বয়সে আত্মহত্যা করেছেন সিয়া কক্কর। তবে কেন এই আত্মহত্যা করেছেন তা জানতে ইতোমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লির বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান অর্জুন সরিন। এই সংস্থার সঙ্গে কাজ করতে সিয়া।

তবে সিয়ার আত্মহত্যার কোনো কারণ জানাননি অর্জুন। তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’

টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আঘাত এখনও মানুষ সয়ে উঠতে পারেননি তারই মাঝে এমন দুঃখজনক ঘটনা ফের শোকের আবহ তৈরি করেছে

সিয়া কক্কর ইনস্টাগ্রামে নিজের শেষ পোস্ট শেয়ার করেছেন। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পাঞ্জাবি গানের সঙ্গে তিনি নাচছিলেন। ইনস্টাগ্রামে সিয়ার ৯১ হাজারেরও বেশি ফলোয়ার আছে। টিকটকে তাঁর ১১ লক্ষ ফলোয়ার সংখ্যা। আনুমানিক ২০ ঘণ্টা (খবর পাওয়ার সময়ে) আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্রথমে ইরফান খান, তারপরে ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের মত তারকার মৃত্যুতে ক্রমাগতই অপূরণীয় ক্ষতি হচ্ছে বলিউডে। মাত্র ১৬ বছর বয়সে সিয়া কক্করের মৃত্যুও বড়সড় ধাক্কা দিয়েছে ভক্তদের।

গাড়ি দুর্ঘটনার কবলে গোবিন্দর ছেলে যশবর্ধন

0

মুম্বাইয়ের সমুদ্র সৈকত এলাকা জুহুতে গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। তবে ওই সময় রাস্তায় কেউ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গোবিন্দর ছেলে যশবর্ধন অন্য একজনের গাড়িতে ধাক্কা মারে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

যশবর্ধনের গাড়ির সামনের দিকে লাইট ভেঙে গিয়েছে। পাশাপাশি দুই পক্ষের কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

এ বিষয়ে গোবিন্দর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের তরফেও এ বিষয়ে জানানো হয়নি কিছু। প্রসঙ্গত, গোবিন্দর দুই সন্তান টিনা আহুজা এবং যশবর্ধন আহুজার কেউই এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি।

জাতীয় দলের দুই ক্রিকেটার ‘রেড জোনে’

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চালু করা নতুন কোভিড-১৯ ওয়েলনেস অ্যাপের রেড জোনে পাওয়া গেছে তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। বিষয়টি এমন নয় যে তারা কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। কিন্ত অ্যাপে তথ্য ইনপুট দিয়ে রেড জোনে পড়ে গেছেন এই দুই ক্রিকেটার। অ্যাপে মোট ১৮টি প্রশ্ন রাখা আছে। ওই প্রশ্নের জবাবের ভিত্তিতেই অ্যাপটি বলে দিবে এই মুহূর্তে সংশ্লিষ্ট ক্রিকেটাররা কোন জোনে আছেন।

গত দুই দিন ধরে জ্বরে ভুগছেন সাইফুদ্দিন। তিনি খাবারের কোনো স্বাদ পাচ্ছেন না। আর বিপ্লব ভুগছেন শ্বাসকষ্টে। বিপ্লবও তাই উল্লেখ করেছিলেন। করোনা প্রশ্নে জবাব এসেছে নেগেটিভ। প্রথম ধাপে বিসিবি ৪০ ক্রিকেটারকে যুক্ত করেছে। যারা বোর্ডের নির্দেশনা মোতাবেক নিজেদের তথ্য দিতে শুরু করেছেন। পরের পর্বে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটারদের যুক্ত করা হবে এই অ্যাপে।

বিসিবির ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) এর ম্যানেজার নাসির আহমেদ নাসু আজ বলেন, ‘এখন পর্যন্ত আমরা দুইজন ক্রিকেটার পেয়েছি। বিপ্লব ও সাইফুদ্দিন রেড জোনে। অ্যাপের প্রশ্নের জবাব দেয়ার পর রেড জোনে পড়ে যান বিপ্লব। তার শ্বাসকষ্ট আছে। পরে জানা গেল তার দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যাও আছে।’

তিনি বলেন, ‘বিপ্লব কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন, তবে রিপোর্টে নেগেটিভ এসেছে। অপরদিকে সাইফুদ্দিন জ্বরে ভুগছেন। স্বাদ পাচ্ছেননা খাবারে। এই অ্যাপটি মোবাইল কেন্দ্রিক। খেলোয়াড়দেরকে এই অ্যাপে ঢুকতে হবে এবং পরে ১৮টি প্রশ্নের জবাব দিতে হবে। তাদের উত্তর আমাদের কেন্দ্রীয় সার্ভারে জমা হবে। যার মাধ্যমে আমরা তাদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করতে পারব।’

খেলোয়াড়দের এইসব জবাব অ্যাপটি বিশ্লেষণ করবে। এরপর ভাগ করবে লাল, কমলা ও সবুজ ক্যাটাগরিতে। যার দ্বারা তাদের বিষয়ে ঝুঁকি পর্যালোচনা করা সম্ভব হবে। এরই ভিত্তিতে তাদেরকে অনুশীলনের সুযোগ দেবার বিষয়টি নির্ধারণ করা হবে। নির্ধারিত কর্মকর্তারা এসএমএসের মাধ্যমে জেনে যাবেন কারা আছেন লাল ক্যাটাগরিতে।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, রেড জোন মানে এই নয় যে একজন খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। তিনি বিশ্লেষণ করে বলেন, ‘রেড জোন মানে বুঝতে হবে যে সেই খেলোয়াড়ের কোনো সমস্যা আছে এবং আমাদেরকে তার সঙ্গে কথা বলতে হবে।’

মাশরাফির সুস্থতা কামনায় সিলেটে দোয়া

0

সিলেটে হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মাশরাফি ভক্ত সিলেটের মানুষেরা।

এসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এম রশীদ আহমদ জানান, বাংলাদেশের ক্রিকেটের সোনালি যুগের প্রবর্তক, কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্বের শেষ ম্যাচটি পুণ্যভূমি সিলেটের মাটিতে খেলেছেন। বিপিএলসহ যেকোনো খেলায় খেলতে আসলেই তিনি এই দরগাহ মসজিদে নামাজ আদায় করতে আসতেন। আজ তার অসুস্থতার কথা শুনে আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া করছি।

দোয়ায় উপস্থিত একজন প্রবাসী জানান, করোনাকালে মাশরাফি বিন মুর্তজা তার এলাকায় প্রবাসীদের মায়েদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। যার জন্য প্রবাসীদের শহর সিলেটের মানুষ প্রিয় ক্যাপ্টেনের প্রতি কৃতজ্ঞ।

গত ২০ জুন মাশরাফির করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার জন্মভূমি নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করছে তার শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য, আজ নড়াইলে জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংসদ মাশরাফির সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে, এসময় জেলার বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, জেলা ছাত্রলীগের উদ্যোগে রূপগঞ্জ বাজার কালী মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যুবরাজের ওপর এবার ‘শোধ’ নিলেন শাস্ত্রী

0

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে আজকের দিনেই প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই বিশ্বজয়ের ৩৭ বছর পূর্তি আজ। দেশের ক্রিকেটভক্তরা অভিনন্দন জানাচ্ছেন কপিল দেবের দলকে। যুবরাজ সিংহও সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী সেই দলকে অভিনন্দন জানান। এই পোস্টে রবি শাস্ত্রীর সঙ্গে শুরু হয় তার পাল্টাপাল্টি কমেন্ট। যুবরাজের সঙ্গে দুই মাস আগের ঘটনার শোধ নেন শাস্ত্রী।

নিজের পোস্টে কপিল দেবের দলের কাউকে ট্যাগ করেননি ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ। এই জায়গাটা ধরতে পেরে খোঁচা মেরে ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী লিখেন, ‘ধন্যবাদ, জুনিয়র। তুমি আমাকে এবং কপিলকে ট্যাগ করতে পারতে।’ শুরু হয় ঠোকাঠুকি। যুবরাজের সঙ্গে শাস্ত্রীর টুইটারে এই ধরনের আলাপচারিতা নতুন নয়। কপিলদের বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ওয়াংখেড়েতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। সেবার ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েছিলেন যুবরাজ।

দুই মাস আগে যুবরাজদের সেই বিশ্বকাপ জয়ের দিনে ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন রবি শাস্ত্রী। টুইটারে অভিনন্দন বার্তায় শচীনন টেন্ডুলকার ও বিরাট কোহলি ছাড়া কাউকেই ট্যাগ করেননি তিনি। তার সেই পোস্টের পরে ভারতের ‘হেড কোচ’-কে উল্লেখ করে যুবরাজ টুইট করেন, ‘সিনিয়র, আমাকে আর মাহিকে তো ট্যাগ করতে পারতে।’ এবার তার শোধ নিলেন শাস্ত্রী। যুবরাজ জবাবে লিখেছেন, ‘মাঠের ভিতরে ও বাইরে তুমি কিংবদন্তি। কিন্তু কপিল একেবারেই অন্য ধরনের মানুষ।’

শ্রমিকদের দুর্দশা লাঘবে মিশনপ্রধানদের সচেষ্ট থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

0

বর্তমান করোনা মহামারিকে একটি বড় যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে মধ্যপ্রাচ্যসহ এসময়ে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের দুর্দশা লাঘবে সচেষ্ট থাকার জন্য বাংলাদেশের সকল বৈদেশিক মিশনপ্রধানদের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যপ্রাচ্যের ৯টি দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহবান জানান।
এ সময় ড. মোমেন প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স-যোদ্ধা উল্লেখ করে তাদের কেউ যেন না খেয়ে থাকে সেটা নিশ্চিত করতে রাষ্ট্রদূতগণকে সচেষ্ট থাকতে নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বালাদেশের কৃষি শ্রমিকরা অত্যন্ত দক্ষ। তিনি বাংলাদেশের শ্রমিকদের জন্য কৃষি উৎপাদন, মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে রাষ্ট্রদূতগণকে সক্রিয় থাকতে নির্দেশনা প্রদান করেন। করোনা পরবর্তী পৃথিবীর খাদ্য চাহিদা পূরণে মধ্যপ্রাচ্যেসহ পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিকাজে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা বিভিন্ন দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। কেউ যেন হঠাৎ চাকরিচ্যুত না হয় এবং চাকরিচ্যুত হলে যেন ৬ মাসের বেতন ও অন্যান্য ভাতা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সাথে রাষ্ট্রদূতগণকে যোগাযোগ অব্যাহত রাখতে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কোয়ারেন্টাইন সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের কেউ দেশে ফিরতে চাইলে তাদেরকে ধাপে ধাপে দেশে ফেরত আনা হবে।
ড. মোমেন সকল বৈদেশিক মিশনকে আরো আন্তরিকতার সাথে কনস্যুলার সেবা প্রদান করতে আহবান জানান। মিশনসমূহে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে বলে এ সময় রাষ্ট্রদূতগণ অবহিত করেন।
কাতার, কুয়েত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, ওমান, ইরাক এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদ্যূত ও মিশনপ্রধানগণ এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।
ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংযুক্ত ছিলেন।