Home জেলা সংবাদ গজনীতে পিকনিক পার্টিকে জিম্মি করে ছিনতাই, আটক ৬

গজনীতে পিকনিক পার্টিকে জিম্মি করে ছিনতাই, আটক ৬

191
0
SHARE

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত পিকনিক পার্টিকে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

একটি মামলার সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার প্রবীণ হাগিদকের ছেলে কয়েন, অনুকুল হাগিদকের ছেলে লিলি গাগরা, ধানশাইল এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জহুরুল ইসলাম, রামেরকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবর এলাকার শহিদুলের ছেলে জয়নাল মিয়া ও শহিদুলের ছোট ছেলে আয়নাল হক।

গত ৩১ জানুয়ারি রংপুর থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে আসা দর্শনার্থীদের জিম্মি করে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায় অভিযুক্তরা। পরে ভুক্তভোগীরা ঝিনাইগাতী থানায় মামলা করলে বুধবার উত্তর ধানশাইল চকপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অবকাশ কেন্দ্রের একটি জঙ্গলে অভিযান চালিয়ে আদিবাসী যুবক কয়েনকে গ্রেফতার করা হয়। এ সময় তার পকেট থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গল থেকে দেশি পাঁচটি রামদাসহ বাকিদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997