Home Blog Page 3523

‘ঐক্যফ্রন্টের নেতারা কূটনীতিকদের বিভ্রান্ত করতে পারবেন না’

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেও তাদেরকে ঐক্যফ্রন্টের নেতারা বিভ্রান্ত করতে পারবেন না। কারণ তারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না।
আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্নের অধ্যাপক ও গবেষকদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। নির্বাচনসহ অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক করলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কূটনীতিকদের বিভ্রান্ত করতে পারবেন না।’
আব্দুর রাজ্জাক বলেন, কূটনীতিকরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না। তারা বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ দেখতে চান না। তারা অবশ্যই বিনাবিচারে কোনো হত্যা হলে আইনের লঙ্ঘন হলে সেটাকে তারা সমর্থন করেন না। দেশে ন্যায়ের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা সবাই চান।
মন্ত্রী বলেন, কূটনীতিকদের সঙ্গে এ মতবিনিময়ে কোনো বাধা নেই। আমি তাদের অভিনন্দন জানাই। আমরাও তো কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় করি ও করবো। কাজেই আমি খারাপ দৃষ্টিতে দেখতে চাই না। আমার মনে হয় না তারা কূটনৈতিকদের বিভ্রান্ত করতে পারবে। তার পরও, ঐক্যফ্রন্টের নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী খুব সুশৃঙ্খল ও সুসংগঠিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে আন্দোলন করে কিছু করতে পারবে না। তারা অতীতেও সফল হয়নি। বিএনপি একটি বড় দল। তবে ঐক্যফ্রন্ট আন্দোলনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি নেতা ড. মঈন খানের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

‘জিয়া ১৫ আগস্ট আর তারেক ২১ আগস্টের মাস্টারমাইন্ড’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। আর তার ছেলে তারেক রহমান ২১ আগস্টের মাস্টারমাইন্ড। জনতার আদালতে তাদের বিচার হবে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক স্মরণে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ দলটি (বিএনপি) জাতির পিতার খুনের সঙ্গে জড়িত। জাতির পিতার কন্যা মুক্তির সংগ্রামের কা-ারি শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল গ্রেনেড হামলা করে। এ সত্য জনগণের বিবেকের আদালতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এতে বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে করে আবোল-তাবোল বলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতাকে মুছে দেয়ার চেষ্টা কম করেনি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে তত তারাই নিজেরা মুছে গেছে, সংকুচিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান টেমস নদীর তীরে বসে কাকে নাকি জাতীয়তাবাদী জাতির পিতা বানাচ্ছে। কে কী হবে সেটি সাধারণ মানুষ ঠিক করবে। তাদের এক নেতা টেমস নদীর পারে বসে অনেক কিছু বলেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘তাঁতী লীগসহ সবার উদ্দেশ্য বলছি, তোমরা বেকার থেকে রাজনীতি করলে মানুষ বলবে নিশ্চয় চাঁদাবাজি করে। তাই কাজ কর আর জনসেবার জন্য রাজনীতি কর। রাজনীতি কোনো পেশা না, জনসেবার কমিটমেন্ট। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা রাজনীতির ব্যবসা করে তাদের প্রশ্রয় দেয়া যাবে না।’
তাঁতী লীগের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, তাঁতী লীগের মহানগর নেতা সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।

বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী

0

বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার (অপপ্রচার) বিরুদ্ধে সোচ্চার হতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।
বাংলাদেশকে সব দিক থেকে গড়ে তুলতে চান জানিয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক যে শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকে গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।

চাকরি হারালেন বিমানের পরিচালক ও প্রধান প্রকৌশলী

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকৌশল) খন্দকার সাজ্জাদুর রহিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। এ ছাড়া বরখাস্ত করা হয়েছে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) গাজী মাহমুদ ইকবালকে।
মঙ্গলবার রাতে ঢাকার কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিমান পরিচালনা পর্ষদ সদস্য ও বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহম্মাদ এনামুল বারীর সভাপতিত্বে সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এমডি নিয়োগ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, ২০১৮ সালের ৩০ এপ্রিল চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকৌশল) পদে নিয়োগ পান গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম। অন্যদিকে বিমানের স্থায়ী নিয়োগপ্রাপ্ত গাজী মাহমুদ ইকবাল প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) পদে দায়িত্ব পালন করছেন। গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম প্রকৌশল বিভাগের পরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে ২০১৭ সালের ২ মে থেকে ২০১৮ সালের ৪ এপ্রিল পর্যন্ত এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন গাজী মাহমুদ ইকবাল।
২০১৪ সালে মিসরের ইজিপ্ট এয়ার থেকে ৫ বছরের চুক্তিতে ড্রাই লিজে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ সংগ্রহ করে বিমান। ২০১৪ সালের মার্চে একটি উড়োজাহাজ (রেজিস্ট্রেশন নম্বর এস ২-এএইসএল, কনস্ট্রাকশন নম্বর ৩২৬৩০) বিমান বহরে য্ক্তু হয়। অপর উড়োজাহাজটি (রেজিস্ট্রেশন নম্বরএস২-এএইসকে, কনস্ট্রাকশন নম্বর ৩২৬২৯) যুক্ত হয় একই বছর মে মাসে। লিজের চুক্তি অনুসারে উড়োজাহাজ দুটি যাত্রী পরিবহন করুক আর না করুক মাসে উড়োজাহাজ প্রতি ৫ লাখ ৮৫ হাজার ডলার (৪ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা) ভাড়া দিতে হবে। সব ধরনের রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানকে বহন করতে হবে। ৫ বছরের আগে চুক্তি বাতিল করতে পারবে না বিমান। লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় (ভাড়া নেওয়ার সময় যে অবস্থায় ছিল) ফেরত দিতে হবে। তবে ত্রুটিপূর্ণ উড়োজাহাজ দুটি দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে। ২০ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে যান। এ সময় বিমান প্রতিমন্ত্রী ও সচিব লিজে আনা উড়োজাহাজের জন্য লোকসান হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। লিজে আনা দুটি উড়োজাহাজ আনার ক্ষেত্রে বিমান কর্তৃপক্ষের গাফিলতি আছে কি না, খতিয়ে দেখা শুরু করে মন্ত্রণালয়। বিমান দুটি ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। এ বছর ১৬ জুলাই একটি উড়োজাহাজ ইজিপ্ট এয়ারকে ফেরত দেয় বিমান। ফেরত পাঠাতে পাওনা পরিশোধসহ ৪.১ মিলিয়ন ডলার খরচ হয় বিমানের। অপর একটি উড়োজাহাজ এখনো ফেরত দিতে পারেনি বিমান।

জিডি করলেন শবনম ফারিয়া

0

নিরাপত্তাহীনতায় ভুগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার নগরীর পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করে জিডি করেছেন তিনি। যার নম্বর ১৮৮।
পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘অভিনেত্রী শবনম ফারিয়াকে তার ফেসবুকে নানাভাবে হুমকি দেীয়া হচ্ছে। এ জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে গতকাল তিনি জিডি করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।’
‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করছেন শবনম ফারিয়া, নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিসহ বেশ কয়েকজন অভিনেত্রী-নির্মাতা। অনুষ্ঠানটিতে বিচারকদের আচরণ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়টি কেন্দ্র করে কয়েক ব্যক্তি ফেসবুকে ফারিয়াকে হুমকি দিয়ে আসছিল বলে জানা যায়।
এ ছাড়া কয়েক দিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এর পর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে।

অনেকেই বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে, তাঁর নাম ভাঙিয়ে রাজনীতির দোকান খুলে বসেছে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে, তাঁর নাম ভাঙিয়ে রাজনীতির দোকান খুলে বসেছে। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও জয়ের ছবি দিয়ে দোকান খুলেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম-ছবি ব্যবহার করে কোনো রাজনৈতিক দোকান খোলা যাবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের ছেলে পলাতক তারেক জিয়া। এদের হাত মানুষের রক্তে রঞ্জিত। প্রচলিত আদালতে এদের বিচার হয়েছে। ইতিহাসের আদালতে বিচার হয়েছে। জনতার আদালতে তাদের বিচার হয়েছে। আগস্ট মাস আসলেই এদের গাত্রদাহ শুরু হয়ে যায়। বিএনপি এখন রাজনীতিতে খেই হারিয়ে আবোল-তাবোল বলছে। তারা একজনকে জাতীয়তাবাদী জাতির পিতা বানানোর অপচেষ্টা করে যাচ্ছে।

বঙ্গবন্ধু পরিবারের সততার উদাহরণ উল্লেখ করে কাদের বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা কাজ করে জীবনধারণ করেন।

বুধবারের রাশিফল

0

পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজ আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মীন রাশি
আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। বাড়ি-উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত। আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।
শুভ সংখ্যা :- ৬
শুভ রং :- স্বচ্ছ এবং গোলাপী
প্রতিকার :- ব্রোঞ্জের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনবে।
কুম্ভ রাশি
ঢাকা না দেওয়া খাবার খাবেন না- এতে অসুস্থ হয়ে পড়বেন। বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভাল কথা হবে। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।
শুভ সংখ্যা :- ৮
শুভ রং :- কালো এবং নীল
প্রতিকার :- ভালো জীবন শৈলী অর্জনের জন্য রূপ পরিধান করুন।
মকর রাশি
মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দুরূহ বোধ করবেন।
শুভ সংখ্যা :- ২
শুভ রং :- রুপোলি এবং সাদা
প্রতিকার :- কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি করতে তামার কয়েন পকেটে রাখুন।
ধনু রাশি
আপনি খুব আবেগপ্রবণ হবেন- সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তাঁরাও আপনার কাছ থেকে কোন সাহায্যের প্রত্যাশা করতে পারে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য্য অবলম্বন করুন। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়।
শুভ সংখ্যা :- ২
শুভ রং :- রুপোলি এবং সাদা
প্রতিকার :- অপিনার বেশ ভুষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত, এটি আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।
বৃশ্চিক রাশি
আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।
শুভ সংখ্যা :- ৫
শুভ রং :- সবুজ এবং ফিরোজা
প্রতিকার :- জলে কোনো ছিদ্র যুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।
তুলা রাশি
একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন- এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন- এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। স্ত্রী স্নেহশীল হবেন। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেন, আপনি আপনার সঙ্গীনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।
শুভ সংখ্যা :- ৩
শুভ রং :- কেশর এবং হলুদ
প্রতিকার :- প্রেম জীবন মসৃণ করতে কন্যা এবং মহিলাদের আঘাত করবেন না এবং আপনার প্রেমিকাকে সম্মান করুন।
কন্যা রাশি
আপনার পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যত সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে। ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না। মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মত। যা মধুর স্বর অথবা শ্রতিকটু শব্দ সৃষ্টি করে। এগুলি অনেকটা বীজের মত- আমরা যা বপন করব সেই ফসলই পাব। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। ঘরে কোন পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।
শুভ সংখ্যা :- ৯
শুভ রং :- লাল এবং মারুন
প্রতিকার :- সাদা চন্দনের তিলক লাগালে সুস্থ থাকতে সাহায্য করবে।
সিংহ রাশি
অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে।
শুভ সংখ্যা :- ২
শুভ রং :- রুপোলি এবং সাদা
প্রতিকার :- তন্দুরি মিষ্টি রুটি গরিবদের বিতরণ করলে আর্থিক স্থিতি মজবুত হবে।
কর্কট রাশি
আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।
শুভ সংখ্যা :- ৪
শুভ রং :- বাদামি এবং ধূসর
প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।
মিথুন রাশি
স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। উর্ধ্বতন কারোর কাছে সবদিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন।
শুভ সংখ্যা :- ৯
শুভ রং :- লাল এবং মারুন
প্রতিকার :- মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।
বৃষভ রাশি
সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে- কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থের কারণে পীড়িত হতে পারেন।
শুভ সংখ্যা :- ২
শুভ রং :- রুপোলি এবং সাদা
প্রতিকার :- ব্যবসা ও কর্মে সাফল্যের জন্য জ্যোতি লিঙ্গের বারোটি নাম জপ করুন।
মেষ রাশি
কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। সামাজিক জীবনেও অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সঙ্কোচও সরে যাবে। আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।
শুভ সংখ্যা :- ৩
শুভ রং :- কেশর এবং হলুদ
প্রতিকার :- মহিলাদের সাদা বস্ত্র দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল (মঙ্গলবার) ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর এই অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে। সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন ইরানকে নতজানু করার যে নীতি নিয়েছে তার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন।
মার্কিন যুদ্ধবাজ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দিয়েছেন যে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি এবং এর দুটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি তার ভাষায় বলেন, মহাকাশ গবেষণা কর্মসূচির নামে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে দেয়া হবে না। গত ২৯ আগস্ট ইরান যে রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছে এটি ক্ষেপণাস্ত্র কর্মসূচিরই অংশ বলে তিনি দাবি করেন।
সিআইএ’র এ সাবেক প্রধান আরো দাবি করেন, ইরানের মহাকাশ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে এই হুঁশিয়ারি বার্তা যাওয়া উচিত যে, যারা আজকে ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতার কারণে একসময় তেহরান পরমাণু অস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা তৈরি করে ফেলবে।

বিরোধীদের সঙ্গে ভেনিজুয়েলা সরকারের শান্তি আলোচনা আবার শুরু

0

নরওয়ের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু হয়েছে বলে গতকাল সোমবার নিশ্চিত করেছে ভেনিজুয়েলার সরকার।
কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে পূর্ণ মাত্রার অর্থনৈতিক অবরোধ আরোপ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী দলের সঙ্গে আলোচনা স্থগিত করেছিলেন। তবে বিরোধীদের সঙ্গে শান্তি চুক্তি পৌঁছতে কারাকাস আবার আলোচনার টেবিলে ফিরে এসেছে।
এদিকে বিরোধীরা বলছে, শান্তি আলোচনার লক্ষ্য হওয়া উচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা। তবে মাদুরোর শিবির বিরোধীদের এ দাবি কিছুইতে মেনে নেবে না বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে চুক্তির বিষয়টি গ্যারান্টি না থাকা সত্ত্বেও এ শান্তি আলোচনা অব্যাহত থাকবে। ভেনিজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির চলমান সংকট নিরসনের লক্ষ্যে শান্তি আলোচনা সংবিধানের আওতায় অনুষ্ঠিত হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীর পরিস্থিতি জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী

0

কাশ্মীর ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী কোরেশি কাশ্মীরে ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপের কথা জারিফকে জানিয়েছেন এবং কাশ্মীরিদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী কোরেশিকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন। ফোনালাপে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।